৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৬৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৬২১
অপবিত্রতার গোসলে কতটুকু পরিমাণ পানি ব্যবহার মুস্তাহাব, পুরুষ এবং মেয়েলোক একই অবস্থায় একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করা এবং তাদের উভয়ের মধ্যে একজনের অবশিষ্ট পানি দিয়ে অপরজনের গোসল করার বর্ণনা। পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) মাইমূনা (রাঃ)-এর উদ্বৃত্ত পানি দিয়ে গোসল করতেন।
৬২২
অপবিত্রতার গোসলে কতটুকু পরিমাণ পানি ব্যবহার মুস্তাহাব, পুরুষ এবং মেয়েলোক একই অবস্থায় একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করা এবং তাদের উভয়ের মধ্যে একজনের অবশিষ্ট পানি দিয়ে অপরজনের গোসল করার বর্ণনা। পরিচ্ছেদ নাই
উম্মু সালামাহ্‌ (রাঃ)
তিনি এবং রাসূলুল্লাহ (ﷺ) একই পাত্রে অপবিত্রতার গোসল করতেন।
৬২৩
অপবিত্রতার গোসলে কতটুকু পরিমাণ পানি ব্যবহার মুস্তাহাব, পুরুষ এবং মেয়েলোক একই অবস্থায় একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করা এবং তাদের উভয়ের মধ্যে একজনের অবশিষ্ট পানি দিয়ে অপরজনের গোসল করার বর্ণনা। পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসুলুল্লাহ (ﷺ) পাঁচ মাককুক পানি দিয়ে গোসল করতেন এবং এক মাককুক পানি দিয়ে ওজু করতেন। আর ইবনুল মুসান্না বলেছেন: পাঁচ মাককুক দিয়ে গোসল করতেন এবং বর্ণনাকারীদের মধ্যে ইবনু মু’আয আবদুল্লাহ ইবনু আব্দুল্লাহ থেকে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি ‘ইবনু জাবর’ শব্দটি উল্লেখ করেননি। (মাককুক ও মুদ পৌনে এগার ছটাক পরিমাণ এবং এক সা’ দুসের এগার ছটাক পরিমাণ।)
৬২৪
অপবিত্রতার গোসলে কতটুকু পরিমাণ পানি ব্যবহার মুস্তাহাব, পুরুষ এবং মেয়েলোক একই অবস্থায় একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করা এবং তাদের উভয়ের মধ্যে একজনের অবশিষ্ট পানি দিয়ে অপরজনের গোসল করার বর্ণনা। পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) এক মুদ পানি দিয়ে ওজু করতেন এবং এক সা' থেকে পাঁচ মুদ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন।
৬২৫
অপবিত্রতার গোসলে কতটুকু পরিমাণ পানি ব্যবহার মুস্তাহাব, পুরুষ এবং মেয়েলোক একই অবস্থায় একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করা এবং তাদের উভয়ের মধ্যে একজনের অবশিষ্ট পানি দিয়ে অপরজনের গোসল করার বর্ণনা। পরিচ্ছেদ নাই
সাফীনাহ্‌ (রাঃ)
এক সা’ পানিতে রাসূলুল্লাহ (ﷺ)-এর অপবিত্রতার গোসল সম্পন্ন হয়ে যেত এবং এক মুদ পানিতে ওজু হয়ে যেত।
৬২৬
অপবিত্রতার গোসলে কতটুকু পরিমাণ পানি ব্যবহার মুস্তাহাব, পুরুষ এবং মেয়েলোক একই অবস্থায় একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করা এবং তাদের উভয়ের মধ্যে একজনের অবশিষ্ট পানি দিয়ে অপরজনের গোসল করার বর্ণনা। পরিচ্ছেদ নাই
সাফীনাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবা আবু বকর (রাঃ) বলেন, রসূলুল্লাহ (ﷺ) এক সা’ পানি দিয়ে গোসল এবং এক মুদ্দ পানি দিয়ে পবিত্রতা অর্জন (ওজু) করতেন। আর ইবনু হুজর তাঁর বর্ণিত হাদীসে রয়েছে বা তিনি বলেছেন, এক মুদ্দ পানি তাঁকে অপবিত্রতা থেকে পবিত্র করতেন। তিনি (আবূ রাইহানাহ) বলেন, সাফীনাহ অত্যন্ত বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তাই আমি তাঁর বর্ণিত হাদীসের উপর নির্ভর করতে পারি না।
৬২৭
মাথা এবং কতিপয় অঙ্গে (গোসলের সময়) তিনবার পানি ঢেলে দেয়া মুস্তাহাব পরিচ্ছেদ নাই
জুবায়র ইবনু মুত’ইম (রাঃ)
একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর সম্মুখে লোকেরা গোসল নিয়ে তর্ক-বিতর্ক শুরু করল। কেউ কেউ বলল, আমি তো এ পরিমাণ পানি দিয়ে মাথা ধুয়ে থাকি। তখন রসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি তো আমার মাথায় তিন কোষ পানি ঢেলে থাকি।
৬২৮
মাথা এবং কতিপয় অঙ্গে (গোসলের সময়) তিনবার পানি ঢেলে দেয়া মুস্তাহাব পরিচ্ছেদ নাই
জুবায়র ইবনু মুত’ইম (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে একবার অপবিত্রতা থেকে গোসলের আলোচনা করা হলে তিনি বললেন, “আমি তো আমার মাথায় তিনবার পানি ঢেলে দেই।”
৬২৯
মাথা এবং কতিপয় অঙ্গে (গোসলের সময়) তিনবার পানি ঢেলে দেয়া মুস্তাহাব পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
(তিনি বলেছেন) সাক্বীফ গোত্রের প্রতিনিধি দল এসে রসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞেস করল: আমাদের এলাকাটি অত্যন্ত শীতপ্রধান, সেখানে আমরা (অপবিত্রতার) গোসল কিভাবে করব? তিনি বললেন, আমি তো আমার মাথায় তিন বার পানি ঢেলে থাকি।ইবনু সালিম হুশাইম ও আবু বিশর-এর মাধ্যমে তাঁর বর্ণিত হাদিসে বলেছেন, সাক্বীফ গোত্রের প্রতিনিধি দল এসে ‘হে আল্লাহর রসূল’ বলে সম্বোধন করেছিল।
৬৩০
মাথা এবং কতিপয় অঙ্গে (গোসলের সময়) তিনবার পানি ঢেলে দেয়া মুস্তাহাব পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) ‘আলাইহি ওয়া সাল্লাম) অপবিত্রতার গোসল করার সময় মাথায় তিন আঁজলা পানি ঢালতেন। হাসান ইবনু মুহাম্মাদ তাঁকে (জাবিরকে) বললেন, আমার মাথায় তো চুল অনেক (কাজেই এটুকু পানি তো আমার জন্য যথেষ্ট নয়) জবাবে জাবির বললেন, ভাতিজা রসূলুল্লাহ (ﷺ)-এর মাথায় চুল তোমার চেয়ে অনেক বেশি এবং উত্তম ও পরিচ্ছন্ন ছিল।