৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৭০/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৬৯১
অশুভ লক্ষণ, সুলক্ষণ ও সম্ভব্য অপয়া বিষয়বস্তুর বিবরণ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেন, কোন কুলক্ষণ নেই। তবে তার মাঝে উত্তম হল ফাল তথা শুভ-লক্ষণ। বলা হলো, হে আল্লাহর রাসূল! ‘ফাল’ কি? তিনি বললেন, (যেমন) এমন কিছু উত্তম কথা, যা তোমাদের কেউ শুনতে পায়।
৫৬৯২
অশুভ লক্ষণ, সুলক্ষণ ও সম্ভব্য অপয়া বিষয়বস্তুর বিবরণ পরিচ্ছেদ নাই
যুহ্‌রী (রহঃ)
আবদুল মালিক ইবন শুয়াইব ইবন লাইস, আবদুল্লাহ ইবন আবদুর রহমান দারিমী (রহঃ) যুহরী (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হুবহু হাদীস বর্ণনা করেছেন।তবে বর্ণনাকারী উকাইল (রহঃ)-এর হাদীস আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। তিনি ‘আমি শুনেছি’ বলেননি। আর বর্ণনাকারী শুয়াইব (রহঃ) তাঁর হাদীসে বলেছেন, ‘নবী (ﷺ)-কে বলতে শুনেছি’, যেমন মামার (রহঃ) বলেছেন।
৫৬৯৩
অশুভ লক্ষণ, সুলক্ষণ ও সম্ভব্য অপয়া বিষয়বস্তুর বিবরণ পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ সংক্রমণ ও কুলক্ষণ বলতে কিছু নেই; তবে ফাল ও শুভ লক্ষণ (অর্থাৎ - ভালো শব্দ তথা উত্তম কথা) আমাকে বিমোহিত করে।
৫৬৯৪
অশুভ লক্ষণ, সুলক্ষণ ও সম্ভব্য অপয়া বিষয়বস্তুর বিবরণ পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
আনাস ইবন মালিক (রাঃ)-এর সানাদে মালিক (রহঃ)-এর সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত। সংক্রমণ ও কুলক্ষণ (এর বৈধতা) নেই। তবে আমাকে আনন্দ দেয় ফাল ও সুলক্ষণ। বর্ণনাকারী বলেন, তখন বলা হলো, ফাল কী? তিনি বললেন, উত্তম কথা।
৫৬৯৫
অশুভ লক্ষণ, সুলক্ষণ ও সম্ভব্য অপয়া বিষয়বস্তুর বিবরণ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
সংক্রমণ ও অশুভ লক্ষণ নেই। আর আমি পছন্দ করি উত্তম ফাল (ভাল কথা)।
৫৬৯৬
অশুভ লক্ষণ, সুলক্ষণ ও সম্ভব্য অপয়া বিষয়বস্তুর বিবরণ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
সংক্রমণ, পেঁচা ও কুধারণা (বিশ্বাসের বৈধতা) নেই; আর আমি ভাল ‘ফাল’ পছন্দ করি।
৫৬৯৭
অশুভ লক্ষণ, সুলক্ষণ ও সম্ভব্য অপয়া বিষয়বস্তুর বিবরণ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অশুভ লক্ষণ আছে ঘর, নারী ও ঘোড়ায়।
৫৬৯৮
অশুভ লক্ষণ, সুলক্ষণ ও সম্ভব্য অপয়া বিষয়বস্তুর বিবরণ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সংক্রমণ ও অশুভ বলতে কিছু নেই; তবে অশুভ লক্ষণ আছে তিনটি বস্তুতে— স্ত্রী, ঘোড়া ও বাড়িতে।
৫৬৯৯
অশুভ লক্ষণ, সুলক্ষণ ও সম্ভব্য অপয়া বিষয়বস্তুর বিবরণ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ (রাঃ)
ইবনু আবু উমর (রহঃ) ...... আবদুল্লাহ (রাঃ)-এর দুই পুত্র সালিম ও হামজা (রহঃ) তাঁদের পিতার সানাদে নবী (ﷺ) থেকে, ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া, আমর আন নাকিদ ও যুহাইর ইবনু হারব (রহঃ) সালিম (রহঃ) তাঁর পিতার সনদে নবী (ﷺ) থেকে, আমর আন নাকিদ (রহঃ) আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)-এর সনদে নবী (ﷺ) থেকে, আবদুল মালিক ইবনু শু'আইব ইবনু লায়স (রহঃ), ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া (রহঃ) আবদুল্লাহ ইবনু আবদুর রহমান দারিমী (রহঃ) সালিম (রহঃ) তাঁর পিতার সানাদে নবী (ﷺ) থেকে অশুভ লক্ষণের ব্যাপারে বর্ণনাকারী মালিক (রহঃ) বর্ণিত হাদিসের হুবহু বর্ণনা করেছেন। বর্ণনাকারী ইউনুস ইবনু ইয়াজিদ ছাড়া এদের কেউ ইবনু উমর (রাঃ) কর্তৃক বর্ণিত হাদিসে সংক্রমণ ও অশুভ উল্লেখ করেননি।
৫৭০০
অশুভ লক্ষণ, সুলক্ষণ ও সম্ভব্য অপয়া বিষয়বস্তুর বিবরণ পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
আহমাদ ইবন আবদুল্লাহ ইবনুল হাকাম (রহঃ) .... ইবন উমর (রাঃ)-এর সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত যে, তিনি বলেছেনঃ যদি কোন কিছুতে অশুভ বলতে কিছু থাকে, তা হবে ঘোড়া, গৃহ ও মেয়ে লোক—এটা সত্য।