৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪৬৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪৬২১
ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা ও অত্যাচারী শাসকের পরিণাম, শাসিতদের প্রতি কোমল আচরণ ও কঠোরতা বর্জন পরিচ্ছেদ নাই
সালিম ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) তাঁর পিতা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-কে আমি বলতে শুনেছি, তারপর নাফি (রহঃ) সূত্রে ইবন উমর (রাঃ) হতে বর্ণিত হাদিসের মর্মানুযায়ী বর্ণনা করতে শুনেছি। যুহরী (রহঃ) বর্ণিত হাদিসে তিনি বলেন, আমার মনে হয় নবী (ﷺ) বলেছেন, “পুরুষ তার পিতার সম্পদের উপর দায়িত্ববান এবং সে এ সম্পর্কে জিজ্ঞাসিত হবে।”
৪৬২২
ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা ও অত্যাচারী শাসকের পরিণাম, শাসিতদের প্রতি কোমল আচরণ ও কঠোরতা বর্জন পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
এবং আমাকে আহমাদ ইবন আবদুর রহমান ইবন ওহব (রহঃ) বর্ণনা করেছেন, তিনি বলেন: আমাকে আমার চাচা আব্দুল্লাহ ইবন ওহব (রহঃ) সংবাদ দিয়েছেন, তিনি বলেন: আমাকে এক ব্যক্তি সংবাদ দিয়েছেন, তিনি তার নাম বলেছেন। আর আমর ইবনুল হারিস (রহঃ) বুসর ইবন সাঈদ (রহঃ) থেকে, তিনি আব্দুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) অনুরূপ বলেছেন।
৪৬২৩
ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা ও অত্যাচারী শাসকের পরিণাম, শাসিতদের প্রতি কোমল আচরণ ও কঠোরতা বর্জন পরিচ্ছেদ নাই
হাসান (রহঃ)
উবাইদুল্লাহ ইবনু যিয়াদ মা’কিল ইবনু ইয়াসারকে দেখতে যান যে অসুখে পরবর্তীতে তিনি মারা যান। মা’কিল তাঁকে বলেন: আমি তোমার কাছে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট থেকে আমার শ্রুত হাদিস বর্ণনা করবো। যদি আমি জানতাম যে, আমার আরও আয়ু আছে তবে আমি তোমার কাছে তা বর্ণনা করতাম না। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে বান্দাকে আল্লাহ প্রজা সাধারণের উপর দায়িত্বশীল করেন অথচ সে যখন মারা যায় তখনও সে তার প্রজা সাধারণের প্রতি প্রতারণাকারী থাকে তবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন।
৪৬২৪
ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা ও অত্যাচারী শাসকের পরিণাম, শাসিতদের প্রতি কোমল আচরণ ও কঠোরতা বর্জন পরিচ্ছেদ নাই
হাসান (রহঃ)
ইবনু জিয়াদ (রহঃ) মা’কিল ইবনু ইয়াসার (রাঃ)-কে দেখতে গেলেন। তিনি তখন গুরুতর রোগগ্রস্ত। তারপর আবু আশহাব (রহঃ) বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণনা করেন। রাবি অতিরিক্ত এও বলেছেন, আপনি ইতোপূর্বে এ হাদিস আমার নিকট কেন ব্যক্ত করেননি? তিনি বলেন, আমি তোমার কাছে ব্যক্ত করিনি, অথবা বলেছেন আমি তো তোমাদের কাছে ব্যক্ত করতে চাইনি।
৪৬২৫
ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা ও অত্যাচারী শাসকের পরিণাম, শাসিতদের প্রতি কোমল আচরণ ও কঠোরতা বর্জন পরিচ্ছেদ নাই
আবূ মালীহ্ (রাঃ)
উবায়দুল্লাহ ইবনু যিয়াদ (রহঃ) মা’কিল ইবনু ইয়াসার (রাঃ)-এর পীড়িত অবস্থায় তাকে দেখতে যান। তখন মা’কিল (রাঃ) তাঁকে লক্ষ্য করে বললেন, “আমি এমন একটি হাদিস তোমার কাছে বর্ণনা করব, যদি আমি মৃত্যুর মুখোমুখি না হতাম তবে তোমার কাছে তা বর্ণনা করতাম না। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, এমন আমীর যার উপর মুসলিমদের শাসন ক্ষমতা অর্পিত হয় অথচ এরপর সে তাদের কল্যাণ সাধনে চেষ্টা না করে বা তাদের মঙ্গল কামনা না করে; আল্লাহ তাঁকে তাদের সাথে জান্নাতে প্রবেশ করাবেন না।”
৪৬২৬
ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা ও অত্যাচারী শাসকের পরিণাম, শাসিতদের প্রতি কোমল আচরণ ও কঠোরতা বর্জন পরিচ্ছেদ নাই
আবূল আসওয়াদ (রহঃ)
মাকিল ইবনু ইয়াসার (রাঃ) পীড়িত হলেন। তখন উবাইদুল্লাহ ইবনু যিয়াদ (রহঃ) তাঁকে রোগগ্রস্ত অবস্থায় দেখতে যান। অবশিষ্ট অংশ মাকিল থেকে হাসান বর্ণিত হাদীসের অনুরূপ।
৪৬২৭
ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা ও অত্যাচারী শাসকের পরিণাম, শাসিতদের প্রতি কোমল আচরণ ও কঠোরতা বর্জন পরিচ্ছেদ নাই
হাসান (রহঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর জনৈক সাহাবী আঈয ইবন আমর (রাঃ) একদা উবাইদুল্লাহ ইবন জিয়াদ (রহঃ)-এর নিকট গেলেন। তখন তিনি তাকে লক্ষ্য করে বললেন, বৎস! আমি রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি “নিকৃষ্টতম রাখাল হচ্ছে অত্যাচারী শাসক।” তুমি তাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে সাবধান থাকবে।তখন সে বললো, বসে পড়! তুমি হচ্ছো নবী (ﷺ) এর সাহাবীদের উচ্ছিষ্টের ন্যায়। জবাবে তিনি বললেন, তাঁদের মধ্যেও কি উচ্ছিষ্ট রয়েছে? উচ্ছিষ্ট তো তাদের পরবর্তীদের এবং অন্যান্যদের মধ্যে।
৪৬২৮
গনীমাতের মাল আত্মসাৎ করা কঠিন হারাম পরিচ্ছেদ নাই
আবূ হুরাইয়াহ্ (রাঃ)
একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট (ভাষণ দিতে) দাঁড়ালেন এবং গনীমাতের মাল আত্মসাৎ প্রসঙ্গে আলোচনা করলেন। তিনি এর উপর যথেষ্ট গুরুত্বারোপ করলেন। তারপর বললেন, “আমি তোমাদের কাউকে কেয়ামত দিবসে যেন এমন অবস্থায় উপস্থিত না পাই যে, চিৎকাররত উট তার ঘাড়ের উপর সওয়ার হয়ে আছে, আর সে আরজ করছে, ‘হে আল্লাহর রসূল (ﷺ)! আমাকে সাহায্য করুন!’ তখন আমি বলবো: ‘তোমার ব্যাপারে আমার কিছুই করার ক্ষমতা নেই। আমি (এর পূর্বেও) তোমাকে (এ ব্যাপারে) জানিয়ে দিয়েছি।’ আমি তোমাদের কাউকে কেয়ামতের দিন যেন এমন অবস্থায় উপস্থিত না পাই যে, চিৎকাররত ঘোড়া তার কাঁধের উপর সওয়ার হয়ে আছে আর সে আরজ করছে, ‘হে আল্লাহর রসূল (ﷺ)! আমাকে সাহায্য করুন।’ তখন আমি বলবো, ‘তোমার ব্যাপারে আমার কিছুই করার নেই, আমি তো (এর পূর্বে) তোমাকে (এ ব্যাপারে) জানিয়ে দিয়েছি।’ আমি তোমাদের কাউকে যেন কেয়ামত দিবসে এমন অবস্থায় উপস্থিত না পাই যে, কোন আর্তনাদরত ব্যক্তিকে সে বয়ে নিয়ে আসছে আর আরজ করছে, ‘হে আল্লাহর রসূল (ﷺ)! আমাকে সাহায্য করুন।’ আর আমি বলবো, ‘তোমার ব্যাপারে আমার বিন্দুমাত্র কিছু করার নেই। আর আমি (ইতোপূর্বেই তা) তোমার নিকট প্রচার করেছি।’ আমি তোমাদের কাউকে কেয়ামতের দিন এমন অবস্থায় যেন উপস্থিত না পাই যে, তার ঘাড়ের উপর পতপত করে কাপড় উড়ছে আর সে ফরিয়াদ করছে, ‘হে আল্লাহর রসূল (ﷺ)! আমাকে সাহায্য করুন।’ আমি বলবো যে, ‘তোমার ব্যাপারে আমার কিছুই করার নেই। আমি তো (ইতোপূর্বেই তা) তোমাকে জানিয়ে দিয়েছি।’ আর এমন যেন না হয় যে, কেয়ামতের দিন তোমাদের মধ্যকার কাউকে এ অবস্থায় পাই যে, তার ঘাড়ে স্বর্ণ, রৌপ্য বয়ে নিয়ে আসবে আর আরজ করবে, ‘হে আল্লাহর রসূল (ﷺ)! আমাকে সাহায্য করুন।’ আর আমি বলবো, ‘তোমাকে সাহায্য করার কোন সাধ্য আমার নেই, আমি তো (পূর্বেই সে বিষয়ে) তোমাকে জানিয়ে দিয়েছি।
৪৬২৯
গনীমাতের মাল আত্মসাৎ করা কঠিন হারাম পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
ইসমাঈল (রহঃ)-এর সূত্রে আবু হাইয়ান (রাঃ) হতে বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণনা করেন।
৪৬৩০
গনীমাতের মাল আত্মসাৎ করা কঠিন হারাম পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) গনীমাতের মাল আত্মসাৎকরণ এবং এর ভয়াবহতা সম্পর্কে উল্লেখ করেন। এভাবে তিনি পূর্ণ হাদিস বর্ণনা করেন।