৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪৬৪/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪৬৩১
গনীমাতের মাল আত্মসাৎ করা কঠিন হারাম পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
নবী (ﷺ) থেকে উল্লেখিত রাবীগণের বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন।
৪৬৩২
সরকারী কর্মচারীদের উপহার গ্রহণ নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবূ হুমায়দ সা’ইদী (রাঃ)
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আসাদ গোত্রের এক ব্যক্তিকে কর্মচারী নিযুক্ত করলেন-যাকে ইবনুল লুতবিয়া নামে অভিহিত করা হতো। রাবী আমর ও ইবনু আবু উমর বলেন, যাকাত আদায়ের জন্য। যখন সে ফিরে এলো, তখন সে বললো, এটি আপনাদের (অর্থাৎ- বায়তুল মালের) এবং ওটি আমাকে উপহার হিসেবে দেয়া হয়েছে।রাবী বলেন, তখন রসূলুল্লাহ (ﷺ) মিম্বারের উপরে দাঁড়ালেন এবং আল্লাহর প্রশংসা করার পর বললেন, সে কর্মচারীর কী হলো, যাকে আমি (আদায়কারীরূপে) প্রেরণ করলাম, আর সে (যেমন দিয়ে আসে তেমন) বলে! ওটা আপনাদের আর এটি আমাকে উপঢৌকন দেয়া হয়েছে? সে তার পিতার বা মাতার ঘরে বসে থেকে দেখে না কেন যে তাকে উপঢৌকন দেয়া হয় কি-না?মুহাম্মদের প্রাণ যে পবিত্র সত্তার হাতে তাঁর কসম! যে কেউ এরূপ সম্পদের কিছুমাত্র কুক্ষিগত করবে, কেয়ামতের দিন তাই সে তার ঘাড়ে বহন করে নিয়ে আসবে- তার ঘাড়ের উপর চিৎকাররত উট হবে অথবা হাম্বা-হাম্বারত গাভী হবে অথবা চিৎকাররত বকরী হবে।তারপর তিনি দুইহাত উপরের দিকে উঠিয়ে ধরলেন, এমনকি তাঁর বগলের শুভ্রতা আমাদের দৃষ্টিগোচর হলো। তিনি বললেন, “হে আল্লাহ! আমি কি তোমার নির্দেশ পৌঁছিয়ে দিয়েছি?” এ কথা তিনি দুইবার বললেন।
৪৬৩৩
সরকারী কর্মচারীদের উপহার গ্রহণ নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবূ হুমায়দ সা’ইদী (রাঃ)
নবী (ﷺ) আযদ গোত্রের ইবনুল লুতবিয়া নামক এক ব্যক্তিকে যাকাত উসূলের উদ্দেশ্যে কর্মচারী নিয়োগ করেন। সে যখন (যাকাতের উসূলকৃত) মাল নিয়ে এসে নবী (ﷺ)-এর নিকট অর্পণ করলো, তখন সে বলল, ‘এগুলো হচ্ছে আপনাদের, আর ওটা আমাকে উপহার স্বরূপ দেয়া হয়েছে।’তখন নবী (ﷺ) বললেন, ‘তুমি তোমার পিতা-মাতার ঘরে বসে থেকে দেখলে না কেন, তোমার জন্য উপহার আসে কি না?’ তারপর নবী (ﷺ) খুতবাহ দিতে দাঁড়ালেন। এরপর রাবী সুফিয়ান (রহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা দেন।
৪৬৩৪
সরকারী কর্মচারীদের উপহার গ্রহণ নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবূ হুমায়দ আস্-সা’ইদী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আযদ গোত্রের এক ব্যক্তিকে বানূ সুলায়ম গোত্রের যাকাত উসুল করার জন্য কর্মচারী নিযুক্ত করেন। লোকটিকে ইবনু উতবিয়্যাহ বলে ডাকা হতো। যখন সে (কাজ সম্পাদন করে) আসল, তখন তিনি (ﷺ) হিসাব-নিকাশ চাইলেন। সে বলল, এগুলো হচ্ছে আপনাদের মাল আর ওটা (আমাকে প্রদত্ত) উপঢৌকন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “তুমি তোমার পিতা-মাতার ঘরে বসে থাকলে না কেন? তোমার উপঢৌকন পৌঁছাত, যদি তুমি সত্যবাদী হও।” তারপর তিনি আমাদেরকে লক্ষ্য করে খুতবা দিলেন। তাতে আল্লাহর প্রশংসা করে বললেন, “আমি তোমাদের মধ্যকার এক ব্যক্তিকে কোন কাজে নিযুক্ত করি যার দায়িত্ব আল্লাহ আমার উপর বর্তিয়েছেন। তারপর সে (কর্ম সম্পাদন করে) এসে বলে, এটা আপনাদের মাল আর এটা আমাকে উপঢৌকন স্বরূপ দেয়া হয়েছে। সে কেন তার পিতা-মাতার ঘরে বসে রইলো না? তার উপঢৌকন সেখানে তার কাছে এসে পৌঁছত, যদি সে সত্যবাদী হয়ে থাকে? আল্লাহর কসম! তোমাদের মধ্যকার যে কেউ তার প্রাপ্য ব্যতিরেকে সেসব সম্পদের অংশবিশেষও কুক্ষিগত করবে, কেয়ামতের দিন সে তা বহন করে আল্লাহ তা‘আলার সমীপে উপস্থিত হবে। তোমাদের মধ্যকার যে কেউ চিৎকাররত উট, গাভী বা ছাগল বহন করতঃ আল্লাহর সমীপে উপস্থিত হবে, আমি তাকে পুরোপুরি চিনতে পারব। তারপর তিনি দু’হাত এমনভাবে ঊর্ধ্বে তুললেন যে তাঁর বগলদ্বয়ের শুভ্রতা দেখা গেল। তিনি বলছিলেন, হে আল্লাহ! আমি কি (তোমার নির্দেশ) পৌঁছে দিয়েছি? (রাবী বলেন, সে দৃশ্যটি) আমার চোখ দেখেছে এবং সে বক্তব্য আমার কান শুনেছে।
৪৬৩৫
সরকারী কর্মচারীদের উপহার গ্রহণ নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবদাল্লাহ ইবনু নুমায়র (রহঃ)
সে আসার পরে নবী (ﷺ) তাঁর থেকে হিসাব নিলেন। ইবনু নুমাইর (রহঃ)-এর হাদীসে বর্ণিত আছে– “তোমরা জেনে রেখো, আল্লাহর কসম! যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ তা হতে কিছুমাত্র গ্রহণ করবে না।” সুফইয়ান (রহঃ) বলেন, আমার দুইটি চোখ দেখেছে, আমার দুইটি কান শুনেছে। যায়দ ইবনু সাবিত (রাঃ)-কে তোমরা জিজ্ঞেস কর, কেননা তিনি তখন আমার সাথে উপস্থিত ছিলেন।
৪৬৩৬
সরকারী কর্মচারীদের উপহার গ্রহণ নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
উরওয়াহ্ ইবনু যুবায়র (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে সদকা উসুলের জন্য কর্মচারী নিয়োগ করেন। সে প্রচুর মাল নিয়ে আসল আর বলতে লাগল এটা আপনাদের আর ওটা আমাকে উপহার দেওয়া হয়েছে।তারপর রাবী অনুরূপ বর্ণনা করেন। রাবী উরওয়া (রহঃ) বলেন, আমি আবু হুমায়দ আস-সাঈদী (রাঃ)-কে জিজ্ঞেস করলাম আপনি নিজে কি তা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট থেকে শুনেছেন? জবাবে তিনি বললেন, তাঁর পবিত্র মুখ থেকে সরাসরি আমার কানে শুনেছি।
৪৬৩৭
সরকারী কর্মচারীদের উপহার গ্রহণ নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আদী ইবনু ‘উমাইরাহ্‌ আল-কিন্দী (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: “আমরা তোমাদের মধ্যে যাকে আদায়কারী নিযুক্ত করি, আর সে একটি সুঁচ পরিমাণ বা তার চাইতেও কম মাল আমাদের কাছে গোপন করে, তাই আত্মসাৎ বলে গণ্য হবে এবং তা নিয়েই কেয়ামতের দিন সে উপস্থিত হবে।”রাবী বলেন, তখন একজন কৃষ্ণকায় আনসারী (সাহাবী) তাঁর দিকে অগ্রসর হলেন, আমি যেন তাঁকে দেখতে পাচ্ছি। তিনি আরয করলেন, “হে আল্লাহর রাসূল! আপনার দায়িত্বভার আপনি বুঝে নিন।”তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “তোমার কি হয়েছে?”তিনি আরয করলেন, “আমি আপনাকে এরূপ এরূপ (কঠিন ভাষা) বলতে শুনেছি।”তখন তিনি বললেন, “আমি এখনও বলছি, তোমাদের মধ্যকার যাকেই আমি কর্মচারী নিযুক্ত করি আর সে অল্প বিস্তর যা-ই আদায় করে এনে উপস্থিত করে, তারপর তাকে যা-ই দেয়া হয় তা-ই গ্রহণ করে এবং যা থেকে নিষেধ করা হয় তা থেকে বিরত থাকে (তার জন্য ভয়ের কারণ নেই)।”
৪৬৩৮
সরকারী কর্মচারীদের উপহার গ্রহণ নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
ইসমা’ঈল (রহঃ)
উক্ত সনদে অনুরূপ বর্ণিত আছে।
৪৬৩৯
সরকারী কর্মচারীদের উপহার গ্রহণ নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আদী ইবনু ‘আমীর আল-কিন্দী (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে অনুরূপ বলতে শুনেছি।
৪৬৪০
পাপের কাজ ছাড়া অন্য সব ব্যাপারে শাসকের আনুগত্য আবশ্যক এবং পাপ কাজের ক্ষেত্রে (আনুগত্য) হারাম পরিচ্ছেদ নাই
ইবনু জুরায়জ (রাঃ)
(মহান আল্লাহর বাণী) “হে মুমিনগণ! আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) এবং তোমাদের মধ্যকার শাসকদের আনুগত্য করবে” (সূরা আন-নিসা ৪: ৫৯)আয়াতটি আবদুল্লাহ ইবন হুযাফা ইবন কায়স ইবন আদী সাহমি (রাঃ)-এর শানে নাযিল হয়েছে। যখন নবী (ﷺ) তাঁকে একটি সামরিক অভিযানে পাঠিয়েছিলেন। ইয়া’লা ইবন মুসলিম, সাঈদ ইবন জুবায়েরের সূত্রে ইবন আব্বাস (রাঃ) থেকে এ হাদীসটি আমার কাছে বর্ণনা করেছেন।