৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪৪৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪৪৫১
গনীমাতের মালের বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) নাজদের দিকে একটি সেনাদল পাঠান এবং তাদের মধ্যে ইবন উমর (রাঃ)-ও ছিলেন। যুদ্ধলব্ধ সম্পদের বণ্টনে তাদের ভাগে পড়ল বারোটি করে উট। আর তা ছাড়া বাড়তি একটি করে উট দেওয়া হলো। আর রাসূলুল্লাহ (ﷺ) এরূপ বণ্টন সমর্থন করলে পরিবর্তন করেননি।
৪৪৫২
গনীমাতের মালের বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার ( রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) নাজদের দিকে একটি সেনাদল প্রেরণ করেন। আর আমিও এতে গিয়েছিলাম। আমরা বহু উট এবং ছাগল পেলাম। আমাদের প্রত্যেকজনের ভাগে বারোটি করে উট পড়ল এবং রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেককে আরও একটি করে অতিরিক্ত উট প্রদান করলেন।
৪৪৫৩
গনীমাতের মালের বর্ণনা পরিচ্ছেদ নাই
উবাইদুল্লাহ (রাঃ)
উবাইদুল্লাহ (রাঃ) থেকে উল্লেখিত হাদীসের অনুরূপ সানাদে হাদীস বর্ণনা করেন।
৪৪৫৪
গনীমাতের মালের বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু ‘আওন (রাঃ)
আমি নফল সম্পর্কে জানতে চেয়ে নাফি (রহঃ)-এর কাছে লিখলাম। তিনি উত্তরে আমাকে লিখলেন যে, ইবন উমর (রাঃ) একটি সেনাদলে ছিলেন।ইবন রাফি ও হারুন ইবন সাঈদ আঈলী (রহঃ) তারা সকলেই নাফি (রহঃ)-এর সূত্রে উক্ত সানাদে অনুরূপ হাদীস বর্ণনা করেন।
৪৪৫৫
গনীমাতের মালের বর্ণনা পরিচ্ছেদ নাই
সালিম
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের অংশ পঞ্চমাংশ ছাড়াও বাড়তি দান করলেন। অতএব আমাদের ভাগে একটি শারিফ মিললো। শারিফ মানে বড় ধরনের বয়স্ক উট।
৪৪৫৬
গনীমাতের মালের বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) ক্ষুদ্র সেনাদলের মাঝে যুদ্ধলব্ধ মালামাল বন্টনের ব্যাপারে ইবন উমর (রাঃ) থেকে আমার নিকট ইবন রাজা (রাঃ) কর্তৃক বর্ণিত হাদীসের মতো একটি হাদীস এসেছে।
৪৪৫৭
গনীমাতের মালের বর্ণনা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) ক্ষুদ্র সেনাদলে যেসব সৈনিককে প্রেরণ করতেন, তাদের কোনো কোনো সময় সাধারণ সৈনিকদের অংশের চেয়েও কিছু অতিরিক্ত বিশেষভাবে প্রদান করতেন। আর সকল অর্জিত গনীমতের মালের উপরেই এক পঞ্চমাংশ বের করা ফরজ।
৪৪৫৮
নিহত শত্রু থেকে সম্পদ হত্যাকারী মুজাহিদের প্রাপ্য পরিচ্ছেদ নাই
আবু মুহাম্মদ আল-আনসারী (রাঃ)
তিনি ছিলেন আবু কাতাদার সহচর। আবু কাতাদা বলেন, ...... এরপর এতদ্‌সংক্রান্ত বিস্তৃত একটি হাদিস বর্ণনা করেছেন।
৪৪৫৯
নিহত শত্রু থেকে সম্পদ হত্যাকারী মুজাহিদের প্রাপ্য পরিচ্ছেদ নাই
আবু কাতাদাহ (রাঃ)-এর আযাদকৃত দাস আবূ মুহাম্মাদ
আবু কাতাদাহ (রাঃ) বলেন ......... অতঃপর পূর্ণ হাদিসটি বর্ণনা করেছেন।
৪৪৬০
নিহত শত্রু থেকে সম্পদ হত্যাকারী মুজাহিদের প্রাপ্য পরিচ্ছেদ নাই
আবু কাতাদাহ্‌ (রাঃ)
হুনাইনের যুদ্ধের সময় আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে বের হলাম। আমরা যখন শত্রুদের মুখোমুখি হলাম তখন মুসলিমদের মধ্যে ছুটাছুটি আরম্ভ হলো। এ সময় আমি একজন মুশরিককে দেখতে পেলাম যে, সে একজন মুসলিমের উপর চড়াও করেছে। তখন আমি একটু ঘুরে এসে পিছন দিক দিয়ে তার কাঁধের উপর আঘাত করলাম। তখন সে আমার দিকে অগ্রসর হয়ে আমাকে এমনভাবে চেপে ধরলো যে, আমি এতে মৃত্যুর গন্ধ পেলাম। এরপর সে মৃত্যুমুখে ঢলে পড়ল এবং আমাকে ছেড়ে দিলো। এরপর আমি উমর ইবনু খাত্তাব (রাঃ)-এর সঙ্গে একত্রিত হলাম। তিনি বললেন, লোকদের কি হয়েছে? আমি বললাম, এ আল্লাহর ব্যাপার (ইচ্ছা)। তারপর (পলায়নপর) লোকেরা ফিরে এলো। রাসূলুল্লাহ (ﷺ) তখন (যুদ্ধক্ষেত্রে) বসেছিলেন।তিনি বললেন, যে মুসলিম সৈন্য অপর কোন শত্রু সৈন্যকে হত্যা করেছে এবং এতে তার প্রমাণ আছে, তাহলে তার সম্পদ তারই (হত্যাকারী মুজাহিদেরই প্রাপ্য)। বর্ণনাকারী বলেন, তখন আমি দাঁড়ালাম এবং বললাম, আমার জন্য কেউ সাক্ষ্য দেবে? তারপর আমি বসে পড়লাম। তিনি আবারও সেরূপ কথা বললেন, আমি দাঁড়ালাম এবং বললাম কেউ আমার জন্য সাক্ষ্য দেবে? এবং আমি বসে পড়লাম। তিনি তৃতীয়বারও ঐরূপ বলেন। তা শুনে আমি (আবার) দণ্ডায়মান হলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমার কি হয়েছে? হে আবু কাতাদাহ!আমি তাঁর কাছে সমস্ত ঘটনা খুলে বললাম। তখন এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল! তিনি (আবু কাতাদাহ) সত্য বলেছেন। ঐ নিহত ব্যক্তির (পরিত্যক্ত) সম্পদ আমার কাছে রক্ষিত আছে। আপনি তার হক আমাকে দেয়ার ব্যাপারে তাঁকে রাজি করিয়ে দিন। তখন আবু বকর সিদ্দিক (রাঃ) বললেন, না, আল্লাহর কসম! তা হতে পারে না। আল্লাহর সিংহসমূহের মধ্য হতে কোনো এক সিংহ (যোদ্ধা) যিনি আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষে যুদ্ধ করেছেন, আর তার প্রাপ্য সম্পদ যিনি তোমাকে প্রদান করবেন এমন হতে পারে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ (আবু বকর) ঠিকই বলেছেন। সুতরাং তিনি তাকে (আবু কাতাদাহকেই) তা প্রদানের নির্দেশ দিলেন এবং তিনি তা আমাকেই দিলেন।আবু কাতাদাহ (রাঃ) বলেন, আমি তা থেকে লৌহ বর্মটি বিক্রি করলাম এবং তা দিয়ে বানী সালেমা মহল্লায় একটি ফলের বাগান খরিদ করলাম। এ ছিল আমার ইসলামী জীবনের প্রথম অর্জিত সম্পদ।লায়স (রহঃ) এর বর্ণিত হাদীসে উল্লেখ আছে যে, আবু বকর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহর সিংহসমূহের মধ্য থেকে কোন এক সিংহকে বাদ দিয়ে তা কুরাইশের কোনো শৃগালকে (কাপুরুষকে) প্রদান করেন না।লায়স (রহঃ) এর বর্ণনায় রয়েছে এটিই আমার প্রথম সম্পদ যা আমি সংগ্রহ করেছি।