৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪৪৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪৪২১
চুক্তিভঙ্গ হারাম পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন আল্লাহ তা‘আলা কেয়ামত দিবসে পূর্ববর্তী এবং পরবর্তী সকলকে একত্রিত করবেন, তখন প্রত্যেক প্রতারকের জন্য পৃথক পৃথক পতাকা উড়্ডীন করা হবে এবং বলা হবে যে, এটি অমুকের পুত্র অমুকের প্রতারণার চিহ্ন।
৪৪২২
চুক্তিভঙ্গ হারাম পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
৪৪২৩
চুক্তিভঙ্গ হারাম পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: নিশ্চয়ই প্রতারণাকারীর জন্য আল্লাহ তা‘আলা কেয়ামত দিবসে একটি পতাকা উড়াবেন। তখন বলা হবে যে, এটি অমুকের ধোঁকাবাজির পতাকা।
৪৪২৪
চুক্তিভঙ্গ হারাম পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, প্রত্যেক প্রতারণাকারীর জন্য কেয়ামত দিবসে একটি পতাকা থাকবে।
৪৪২৫
চুক্তিভঙ্গ হারাম পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ প্রত্যেক অঙ্গীকার ভঙ্গকারীর জন্য কেয়ামত দিবসে একটি পতাকা থাকবে। তখন বলা হবে যে, এটি অমুকের প্রতারণার পতাকা।
৪৪২৬
চুক্তিভঙ্গ হারাম পরিচ্ছেদ নাই
শু‘বাহ (রাঃ)
শু'বাহ (রহঃ) থেকে একই সূত্রে হাদিস বর্ণনা করেছেন। আর আবদুর রহমান (রহঃ)-এর হাদিসে “এটি অমুকের বিশ্বাসঘাতকতার প্রতীক” এ কথাটির উল্লেখ নেই।
৪৪২৭
চুক্তিভঙ্গ হারাম পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: প্রত্যেক অঙ্গীকার ভঙ্গকারীর জন্য কেয়ামত দিবসে একটি পতাকা থাকবে, যা দ্বারা তাকে চেনা যাবে। আর বলা হবে যে, এটি অমুকের বিশ্বাসঘাতকতার প্রতীক।
৪৪২৮
চুক্তিভঙ্গ হারাম পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: প্রত্যেক অঙ্গীকার ভঙ্গকারীর জন্য কেয়ামত দিবসে একটি পতাকা থাকবে, যেটা দিয়ে তাকে চেনা যাবে।
৪৪২৯
চুক্তিভঙ্গ হারাম পরিচ্ছেদ নাই
আবূ সাঈদ (রাঃ)
নবী (ﷺ) বলেছেন: কেয়ামত দিবসে প্রত্যেক অঙ্গীকার ভঙ্গকারীর নিতম্বের (পাছা) পার্শ্বে একটি পতাকা থাকবে।
৪৪৩০
চুক্তিভঙ্গ হারাম পরিচ্ছেদ নাই
আবূ সাঈদ (রাঃ)
প্রত্যেক ধোঁকাবাজের জন্য কেয়ামত দিবসে একটি পতাকা থাকবে আর তা তার বিশ্বাসঘাতকতার পরিমাণ অনুযায়ী উঁচু করা হবে। সাবধান! জনগণের শাসক হয়ে যে বিশ্বাসঘাতকতা করে, তার চেয়ে বড় বিশ্বাসঘাতক আর নেই।