৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪২৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪২৫১
শত্রু সৈন্য এবং মুরতাদদের বিচার পরিচ্ছেদ নাই
আনাস (রা.)
হাম্মাম এর হাদিসে উল্লেখ রয়েছে যে, ‘উরাইনাহ’ গোত্রের একদল লোক নবী (ﷺ)-এর নিকট আগমন করল। আর সাঈদ (রাঃ)-এর হাদিসে ‘উকল’ এবং ‘উরাইনাহ’ এর কথা উল্লেখ আছে। এরপর তিনি উল্লেখিত হাদিসের অনুরূপ বর্ণনা করেন।
৪২৫২
শত্রু সৈন্য এবং মুরতাদদের বিচার পরিচ্ছেদ নাই
আনাস (রা.)
নবী (ﷺ) ঐ লোকদের চোখে গরম লোহা ঢুকিয়ে দেন। কেননা তারা রাখালদের চোখে গরম লোহা ঢুকিয়ে দিয়েছিল।
৪২৫৩
পাথর ও অন্যান্য ধারালো কর্তনকারী ও ভারী জিনিস দ্বারা হত্যা করার দায়ে ‘কিসাস’ আরোপিত হবে এবং মহিলা কর্তৃক পুরুষকে হত্যার দায়েও কিসাস আরোপিত হবে পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রা.)
একদা এক ইহুদি একটি মেয়েকে কয়েকটি রুপার টুকরার জন্য পাথর দ্বারা হত্যা করল। বর্ণনাকারী বলেন, এরপর তাকে এমন অবস্থায় নবী (ﷺ)-এর নিকট আনা হল যে, তখনও তার জীবন অবশিষ্ট ছিল। তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, “তোমাকে কি অমুক ব্যক্তি মেরেছে?” সে তখন মাথা নেড়ে উত্তর দিল, না। এরপর তিনি তাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, তখনও সে মাথা নেড়ে উত্তর দিল, না। আবার তিনি তাকে তৃতীয়বার জিজ্ঞেস করলেন, তখন সে বলল, হ্যাঁ এবং মাথা নেড়ে ইঙ্গিত করল। রাসূলুল্লাহ (ﷺ) (ইহুদিকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করল) তখন তিনি তাকে দুইটি পাথরের মাঝে চাপা দিয়ে হত্যা করলেন।
৪২৫৪
পাথর ও অন্যান্য ধারালো কর্তনকারী ও ভারী জিনিস দ্বারা হত্যা করার দায়ে ‘কিসাস’ আরোপিত হবে এবং মহিলা কর্তৃক পুরুষকে হত্যার দায়েও কিসাস আরোপিত হবে পরিচ্ছেদ নাই
শু’বাহ্‌
উল্লিখিত সনদে অনুরূপ বর্ণনা করেন। আর ইবনু ইদরীসের বর্ণিত হাদিসে উল্লেখ আছে যে, فَرَضَخَ رَأْسَهُ بَيْنَ حَجَرَيْنِ (তখন তিনি তার মাথা দু’টি পাথরের মাঝে রেখে পিষে দিলেন)।
৪২৫৫
পাথর ও অন্যান্য ধারালো কর্তনকারী ও ভারী জিনিস দ্বারা হত্যা করার দায়ে ‘কিসাস’ আরোপিত হবে এবং মহিলা কর্তৃক পুরুষকে হত্যার দায়েও কিসাস আরোপিত হবে পরিচ্ছেদ নাই
আনাস (রা.)
একজন ইয়াহুদি ব্যক্তি কোন এক আনসারী মেয়েকে তার গহনার জন্য হত্যা করল। এরপর তাকে একটি কূপে ফেলে দিল এবং তার মাথা পাথর দ্বারা পিষে দিল। এরপর তাকে পাকড়াও করা হল এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আনা হল। তিনি নির্দেশ দিলেন, তার মৃত্যু না হওয়া পর্যন্ত তার উপর পাথর নিক্ষেপ করার জন্য। তখন তার প্রতি পাথর নিক্ষেপ করা হল। অবশেষে সে মারা গেল।
৪২৫৬
পাথর ও অন্যান্য ধারালো কর্তনকারী ও ভারী জিনিস দ্বারা হত্যা করার দায়ে ‘কিসাস’ আরোপিত হবে এবং মহিলা কর্তৃক পুরুষকে হত্যার দায়েও কিসাস আরোপিত হবে পরিচ্ছেদ নাই
ইসহাক্ ইবনু মানসূর (র.) আইয়ূব (র.)
উক্ত সনদে অনুরূপভাবে হাদিসটি বর্ণনা করেন।
৪২৫৭
পাথর ও অন্যান্য ধারালো কর্তনকারী ও ভারী জিনিস দ্বারা হত্যা করার দায়ে ‘কিসাস’ আরোপিত হবে এবং মহিলা কর্তৃক পুরুষকে হত্যার দায়েও কিসাস আরোপিত হবে পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রা.)
একদা এক ক্রীতদাসীকে এমন অবস্থায় পাওয়া গেল যে, তার মাথা দুটি পাথরের মাঝে রেখে পিষে দেয়া হয়েছে। তখন তারা (পরিবারের লোকেরা) তাকে জিজ্ঞেস করল, কে তোমাকে এমন করেছে, অমুক-অমুক ব্যক্তি? এভাবে (জিজ্ঞেস করতে করতে) তারা এক ইহুদির নাম উল্লেখ করল। তখন সে মাথা নেড়ে (হ্যাঁ সূচক) উত্তর দিল। তখন ইহুদিকে আটকানো হল। সে তা স্বীকার করল। অতএব রাসূলুল্লাহ (ﷺ) তার মাথা পাথর দ্বারা পিষে দেয়ার নির্দেশ দিলেন।
৪২৫৮
যখন কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির জীবন অথবা অঙ্গ-প্রত্যঙ্গের উপর আক্রমণ করে, তখন যদি আক্রান্ত ব্যক্তি তা প্রতিহত করে এবং প্রতিহত করার সময় আঘাতকারীর জীবন অথবা অঙ্গের ক্ষতিসাধন করে, তবে এর জন্য তাকে কোন প্রকার ক্ষতিপূরণ দিতে হবে না পরিচ্ছেদ নাই
ইমরান ইবনু হুসায়ন (রা.)
ইলায়া ইবন মুনিয়া অথবা ইবন উমাইয়া (রাঃ) এক ব্যক্তির সাথে ঝগড়ায় লিপ্ত হলেন। তখন একজন অপর জনের হাতে দাঁত দিয়ে কামড় বসিয়ে দিল। সে যখন আপন হাত তার মুখ থেকে সজোরে টেনে আনল তখন তার সম্মুখভাগের একটি দাঁত খসে গেল। ইবন মুসান্না (একটির স্থলে) দুইটি দাঁত বলেছেন। উভয়েই তখন নবী (ﷺ)-এর কাছে এসে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল। তখন তিনি বললেনঃ তোমাদের একজন কি এমনভাবে দাঁত দিয়ে কামড় দিলে যেমনভাবে উট কামড় দেয়? তবে এরজন্য কোন (দিয়াত) ক্ষতিপূরণ নেই।
৪২৫৯
যখন কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির জীবন অথবা অঙ্গ-প্রত্যঙ্গের উপর আক্রমণ করে, তখন যদি আক্রান্ত ব্যক্তি তা প্রতিহত করে এবং প্রতিহত করার সময় আঘাতকারীর জীবন অথবা অঙ্গের ক্ষতিসাধন করে, তবে এর জন্য তাকে কোন প্রকার ক্ষতিপূরণ দিতে হবে না পরিচ্ছেদ নাই
ইবনু ইয়া’লা (রা.)-এর সূত্রে নাবী (সাঃ)
ইবনু ইয়া’লা (রাঃ)-এর সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেন।
৪২৬০
যখন কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির জীবন অথবা অঙ্গ-প্রত্যঙ্গের উপর আক্রমণ করে, তখন যদি আক্রান্ত ব্যক্তি তা প্রতিহত করে এবং প্রতিহত করার সময় আঘাতকারীর জীবন অথবা অঙ্গের ক্ষতিসাধন করে, তবে এর জন্য তাকে কোন প্রকার ক্ষতিপূরণ দিতে হবে না পরিচ্ছেদ নাই
ইমরান ইবনু হুসায়ন (রা.)
এক ব্যক্তি অপর ব্যক্তির হাতে কামড় বসিয়ে দিল। তখন সে সজোরে তার হাত টেনে নিল। এতে সে ব্যক্তির দাঁত খসে পড়ল। এ ব্যাপারে নবী (ﷺ)-এর নিকট অভিযোগ দায়ের করা হল। তখন তিনি তা নাকচ করে দেন এবং বলেন, “তুমি তো প্রতিপক্ষের গোশত খেতে চেয়েছিলে।”