৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪২২/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪২১১
কল্যাণকামিতার সাথে মনিবের সেবা ও ভালভাবে আল্লাহর ‘ইবাদাতকারী দাস-দাসীর পুরস্কার পরিচ্ছেদ নাই
যুহায়র ইবনু হারব
রাসূলুল্লাহ (ﷺ) থেকে মালিক (রহঃ) এর বর্ণিত হাদিসের অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।
৪২১২
কল্যাণকামিতার সাথে মনিবের সেবা ও ভালভাবে আল্লাহর ‘ইবাদাতকারী দাস-দাসীর পুরস্কার পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সৎ গোলামের জন্যে দ্বিগুণ পুরস্কার রয়েছে। সে মহান আল্লাহর শপথ! যাঁর হাতে আবু হুরায়রা (রাঃ)-এর জীবন, যদি আল্লাহর পথে জিহাদ করা, হজ্জ করা এবং আমার মায়ের সেবা করা অধিক পুণ্যের বিষয় না হতো, তবে গোলাম অবস্থায় মৃত্যু হওয়াকেই আমি অধিক পছন্দ করতাম। বর্ণনাকারী বলেন, আমরা জানতে পারলাম যে, আবু হুরায়রা (রাঃ) হজ্জে গমন করেননি তাঁর মায়ের মৃত্যুর আগে। কেননা তিনি সর্বদা তাঁর পাশে থেকে সেবা করতেন। বর্ণনাকারী আবু তাহির তাঁর বর্ণিত হাদীস لِلْعَبْدِ الْمُصْلِحِ (সৎ গোলামের জন্যে) কথাটির উল্লেখ করেছেন। কিন্তু الْمَمْلُوكَ (ক্রীতদাস) শব্দটি তিনি উল্লেখ করেননি।
৪২১৩
কল্যাণকামিতার সাথে মনিবের সেবা ও ভালভাবে আল্লাহর ‘ইবাদাতকারী দাস-দাসীর পুরস্কার পরিচ্ছেদ নাই
ইবনু শিহাব (রহঃ)
ইবনু শিহাব (রহঃ) হতে উক্ত সানাদে এ হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তিনি بَلَغَنَا وَمَا بَعْدَهُ উল্লেখ করেননি)।
৪২১৪
কল্যাণকামিতার সাথে মনিবের সেবা ও ভালভাবে আল্লাহর ‘ইবাদাতকারী দাস-দাসীর পুরস্কার পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে গোলাম আল্লাহর হক এবং তার মনিবের হক আদায় করল, তার জন্য দ্বিগুণ পুরস্কার রয়েছে।বর্ণনাকারী বলেন যে, এই হাদিসটি কা‘ব (রাঃ)-এর নিকট বর্ণনা করলাম তখন কা‘ব (রাঃ) বললেন, কেয়ামতের দিন তার কোন হিসাব নেই এবং ঐ মু’মিনের ওপরও কোন হিসাব নেই যার সম্পদ কম।
৪২১৫
কল্যাণকামিতার সাথে মনিবের সেবা ও ভালভাবে আল্লাহর ‘ইবাদাতকারী দাস-দাসীর পুরস্কার পরিচ্ছেদ নাই
যুহায়র ইবনু হারব (রহঃ) আ‘মাশ (রহঃ)
উপর্যুক্ত হাদীস যুহাইর ইবন হারব (রহঃ) আ'মাশ (রহঃ) থেকে একই সূত্রে বর্ণনা করেছেন।
৪২১৬
কল্যাণকামিতার সাথে মনিবের সেবা ও ভালভাবে আল্লাহর ‘ইবাদাতকারী দাস-দাসীর পুরস্কার পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাযিঃ)
আবু হুরায়রা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে এ ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে উত্তমরূপে ইবাদত করে মৃত্যুবরণ করেছে এবং আপন মনিবের উত্তম সেবা করেছে, ঐ গোলামের জন্য কতই না উত্তম পুরস্কার রয়েছে, তার জন্য কতই না উত্তম প্রতিদান রয়েছে।
৪২১৭
অংশীদারিত্ব আছে এমন গোলাম মুক্ত করা পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন দাসে নিজের অংশ মুক্ত করে দেয় আর তার কাছে এমন পরিমাণ সম্পদ আছে যা দ্বারা সে ঐ দাসের সম্পূর্ণ মূল্য ন্যায়সঙ্গতভাবে পরিশোধ করতে সক্ষম, তখন সে যেন অন্যান্য শরীকদের প্রাপ্য অংশ পরিশোধ করে দেয় এবং নিজ দায়িত্বে তাকে সম্পূর্ণভাবে আযাদ করে দেয়। অন্যথায় সে যে অংশ আযাদ করল, তাই শুধু আযাদ হবে।
৪২১৮
অংশীদারিত্ব আছে এমন গোলাম মুক্ত করা পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি যৌথভাবে ক্রয় করা কোন গোলামের নিজ অংশ আযাদ করে দিল, তার উপর কর্তব্য হবে সম্পূর্ণ গোলাম আযাদ করে দেয়া, যদি সম্পূর্ণ গোলামের মূল্য পরিশোধের মত সম্পদ তার কাছে থাকে। আর যদি এ পরিমাণ সম্পদ তার কাছে না থাকে, তবে সে যে অংশ আযাদ করল, তাই শুধু আযাদ হবে।
৪২১৯
অংশীদারিত্ব আছে এমন গোলাম মুক্ত করা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি শরীকানায় ক্রয় করা কোনো গোলামের নিজ অংশ আযাদ করে দেয় এবং তার কাছে গোলামের সম্পূর্ণ মূল্য পরিশোধের মত সম্পদও থাকে তখন তার উপর কর্তব্য হবে ন্যায্যভাবে সকলের মূল্য পরিশোধ করে তাকে সম্পূর্ণ আযাদ করে দেওয়া। অন্যথায় সে যে অংশ আযাদ করল তাই শুধু আযাদ হবে।
৪২২০
অংশীদারিত্ব আছে এমন গোলাম মুক্ত করা পরিচ্ছেদ নাই
কুতাইবাহ্ ইবনু সা‘ঈদ
সকলেই ইবন উমর (রাঃ) সূত্রে নবী (ﷺ) থেকে এ হাদীস বর্ণনা করেছেন। আর তাঁদের বর্ণিত হাদীসে وَإِنْ لَمْ يَكُنْ لَهُ مَالٌ فَقَدْ عَتَقَ مِنْهُ مَا عَتَقَ (আর যদি তার কাছে সম্পদ না থাকে, তবে সে যে অংশ আজাদ করল তাই শুধু আযাদ হবে) এরূপ বাক্যের উল্লেখ করেছেন। আর তারা এ কথাও বলেছেন যে, আমরা জানি না যে, প্রকৃতপক্ষেই এ শব্দগুলো হাদীসের অন্তর্ভুক্ত, না বর্ণনাকারী নাফি (রহঃ) নিজের পক্ষ হতেই এগুলো বলেছেন। উল্লিখিত বর্ণনাকারীদের বর্ণনায় “আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ কথা বলতে শুনেছি”- এ কথাটি একমাত্র লাইস ইবন সা‘দ-এর হাদীস ব্যতীত অন্য কারো বর্ণনায় নেই।