৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
২৯৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
২৯৫১
ত্বওয়াফের সময় দুই রুকনে ইয়ামানীতে চুম্বন করা মুস্তাহাব, অপর দুই (শামী) রুকন ব্যতীত পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দুই ইয়ামানি রুকন ব্যতীত বায়তুল্লাহর অন্য কিছু স্পর্শ করতে দেখিনি।
২৯৫২
ত্বওয়াফের সময় দুই রুকনে ইয়ামানীতে চুম্বন করা মুস্তাহাব, অপর দুই (শামী) রুকন ব্যতীত পরিচ্ছেদ নাই
সালিম (রহঃ)
রাসূলুল্লাহ (ﷺ) রুকনে আসওয়াদ (হাজরে আসওয়াদ সংযুক্ত কোণ) এবং তৎসংলগ্ন দিকের কোণ যা জুমাহী গোত্রের বসতির দিকে অবস্থিত, ব্যতীত বায়তুল্লাহর আর কোন রুকন স্পর্শ করতেন না।
২৯৫৩
ত্বওয়াফের সময় দুই রুকনে ইয়ামানীতে চুম্বন করা মুস্তাহাব, অপর দুই (শামী) রুকন ব্যতীত পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ (ইবনু ‘উমার) (রহঃ)
রাসূলুল্লাহ (ﷺ) হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানী ব্যতীত আর কিছু স্পর্শ করতেন না।
২৯৫৪
ত্বওয়াফের সময় দুই রুকনে ইয়ামানীতে চুম্বন করা মুস্তাহাব, অপর দুই (শামী) রুকন ব্যতীত পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
আমি এ দুই রুকন অর্থাৎ ইয়ামানি ও হাজরে আসওয়াদ কোণ স্পর্শ করা পরিত্যাগ করিনি- যখন থেকে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তা স্পর্শ করতে দেখেছি। তা কষ্টকর বা সুবিধাজনক যে কোন অবস্থায় হোক না কেন।
২৯৫৫
ত্বওয়াফের সময় দুই রুকনে ইয়ামানীতে চুম্বন করা মুস্তাহাব, অপর দুই (শামী) রুকন ব্যতীত পরিচ্ছেদ নাই
নাফি’ (রহঃ)
আমি ইবন উমর (রাঃ)-কে হাজরে আসওয়াদ স্বহস্তে স্পর্শ করে তাতে চুমু খেতে দেখেছি এবং তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে যেদিন তা করতে দেখেছি- তখন থেকে আমি তা কখনো পরিত্যাগ করিনি।
২৯৫৬
ত্বওয়াফের সময় দুই রুকনে ইয়ামানীতে চুম্বন করা মুস্তাহাব, অপর দুই (শামী) রুকন ব্যতীত পরিচ্ছেদ নাই
আবূ তুফায়ল আল বাক্‌রী (রহঃ)
ইবন আব্বাস (রাঃ)-কে বলতে শুনেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দুই রুকনে ইয়ামানি ব্যতীত কখনও অন্য কিছু স্পর্শ করতে দেখিনি।
২৯৫৭
ত্বওয়াফের সময় হাজারে আসওয়াদ চুম্বন করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
সালিম (রহঃ)
তাঁর পিতা তাঁকে বর্ণনা করতে গিয়ে বলেছেন যে, উমর ইবনুল খাত্তাব (রাঃ) হাজরে আসওয়াদে চুম্বন করে বললেন, আল্লাহর শপথ! আমি নিশ্চিত জানি যে, তুমি একটি পাথর মাত্র। আমি যদি রাসূলুল্লাহ (ﷺ)-কে তোমায় চুম্বন করতে না দেখতাম তবে আমি তোমাকে চুম্বন করতাম না।অনুরূপ একটি হাদিস যায়দ ইবনু আসলাম থেকে তার পিতার সূত্রে বর্ণিত হয়েছে।
২৯৫৮
ত্বওয়াফের সময় হাজারে আসওয়াদ চুম্বন করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
উমর (রাঃ) হাজরে আসওয়াদকে চুম্বন করলেন এবং বললেন, আমি তোমাকে চুম্বন করছি বটে; কিন্তু অবশ্যই জানি যে, তুমি একটি পাথর মাত্র। কিন্তু আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তোমায় চুম্বন করতে দেখেছি।
২৯৫৯
ত্বওয়াফের সময় হাজারে আসওয়াদ চুম্বন করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু সারজিস (রাঃ)
আমি টাকমাথা ব্যক্তি অর্থাৎ উমর ইবনুল খাত্তাব (রাঃ)-কে কালো পাথর হাজরে আসওয়াদ চুমু দিতে দেখেছি এবং তিনি বলেছেন, আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে চুম্বন করব এবং আমি অবশ্যই জানি যে, তুমি একটি পাথর, তুমি কারও ক্ষতিও করতে পার না এবং উপকারও করতে পার না। আমি যদি রাসূলুল্লাহ (ﷺ)-কে তোমায় চুমু দিতে না দেখতাম তবে আমি তোমায় চুমু দিতাম না।
২৯৬০
ত্বওয়াফের সময় হাজারে আসওয়াদ চুম্বন করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আবিস ইবনু রবীআ‘হ্ (রহঃ)
আমি উমর (রাঃ)-কে হাজরে আসওয়াদ চুম্বন করতে দেখেছি এবং তিনি বলেছেন, আমি অবশ্যই তোমায় চুম্বন করছি এবং আমি জানি যে, তুমি অবশ্যই একটি পাথর। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তোমায় চুম্বন করতে না দেখলে আমি কখনও তোমায় চুম্বন করতাম না।