৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
২৬৮/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
২৬৭১
রমাযানের শেষ দশকে ই‘তিকাফ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। নাফি (রহঃ) বলেন, মসজিদের যে স্থানে রাসূলুল্লাহ (ﷺ) ইতিকাফ করতেন, আবদুল্লাহ ইবন উমর (রাঃ) তা আমাকে দেখিয়েছেন।
২৬৭২
রমাযানের শেষ দশকে ই‘তিকাফ পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন।
২৬৭৩
রমাযানের শেষ দশকে ই‘তিকাফ পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) রমজানের শেষ দশ দিন ইতিকাফ করতেন।
২৬৭৪
রমাযানের শেষ দশকে ই‘তিকাফ পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) ইন্তিকালের পূর্ব পর্যন্ত রমজানের শেষ দশকেই ইতিকাফ করতেন। তাঁর ইন্তিকালের পর তাঁর সহধর্মিণীগণও ইতিকাফ করতেন।
২৬৭৫
ই‘তিকাফে ইচ্ছুক ব্যক্তি কখন ই‘তিকাফের স্থানে প্রবেশ করবে পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) ইতিকাফ করার ইচ্ছা করলে ফজরের সালাত আদায়ের পর ইতিকাফের স্থানে প্রবেশ করতেন। একবার তিনি (মসজিদের অভ্যন্তরে) তাঁবু খাটানোর নির্দেশ দিলেন এবং তদানুযায়ী তা খাটানো হল। তিনি রমজানের শেষ দশকে ইতিকাফ করার সংকল্প করলেন। উম্মুল মু’মিনীন যায়নাব (রাঃ)-ও তাঁর তাঁবু খাটিয়ে দেওয়ার নির্দেশ দিলেন এবং তা খাটানো হল। অতঃপর নবী (ﷺ) এর অপরাপর স্ত্রীগণও নিজ নিজ তাঁবুগুলো খাটানোর নির্দেশ দিলেন এবং তা খাটানো হল।ফজরের সালাত শেষে রাসূলুল্লাহ (ﷺ) তাকিয়ে তাঁবুগুলো খুলে ফেলার নির্দেশ দিলেন এবং তা তুলে ফেলা হল। তিনি রমজানের ইতিকাফ ভঙ্গ করলেন এবং শাওয়াল মাসের প্রথম দশকে কাজা করলেন।
২৬৭৬
ই‘তিকাফে ইচ্ছুক ব্যক্তি কখন ই‘তিকাফের স্থানে প্রবেশ করবে পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ)
নবী (ﷺ) থেকে আবূ মু‘আবিয়াহ্ (রহঃ) বর্ণিত হাদীসের মর্মার্থানুযায়ী ইবনু উয়াইনাহ, আমর ইবনুল হারিস ও ইবনু ইসহাকের বর্ণনায় আয়িশা (রাঃ), হাফসা (রাঃ) ও যায়নাব (রাঃ) সম্পর্কে উল্লেখ আছে যে, তাঁরা ইতিকাফের উদ্দেশে তাঁবু খাটিয়েছিলেন।
২৬৭৭
রমাযানের শেষ দশকে (‘ইবাদাতের জন্য) সচেষ্ট হওয়া পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রমজানের শেষ দশক শুরু হবার সাথে সাথে রাসূলুল্লাহ (ﷺ) সারা রাত জেগে থাকতেন ও নিজ পরিবারের সদস্যদের ঘুম থেকে জাগাতেন এবং তিনি নিজেও ইবাদতের জন্য জোর প্রস্তুতি নিতেন।
২৬৭৮
রমাযানের শেষ দশকে (‘ইবাদাতের জন্য) সচেষ্ট হওয়া পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) অন্যান্য সময়ের তুলনায় রমজানের শেষ দশকে অধিক পরিমাণে এমনভাবে সচেষ্ট থাকতেন যা অন্য সময়ে থাকতেন না।
২৬৭৯
যিলহাজ্জ মাসের (প্রথম) দশকের সওম পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে (জিলহজের) দশ দিনে কখনও সাওম পালন করতে দেখিনি।
২৬৮০
যিলহাজ্জ মাসের (প্রথম) দশকের সওম পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) (যিলহজের) দশ দিনে সাওম পালন করেননি।