৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
২৬৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
২৬৪১
শা’বান মাসের সওম পরিচ্ছেদ নাই
ইমরান ইবনু হুসায়ন (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) তাকে অথবা অন্য কাউকে জিজ্ঞেস করলেন, “তুমি কি শা‘বান মাসের মধ্যভাগে সাওম পালন করেছিলে?” তিনি বললেন, “না।” তখন রসূলুল্লাহ (ﷺ) বললেন, “যখন তুমি সাওম পালন করোনি, তখন দু’দিন সাওম পালন করে নিও।”
২৬৪২
শা’বান মাসের সওম পরিচ্ছেদ নাই
ইমরান ইবনু হুসায়ন (রাঃ)
নবী (ﷺ) এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, “তুমি কি এ মাসের মধ্যভাগে কিছু দিন সিয়াম পালন করেছিলে?” সে বলল, না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “তুমি তার বদলে রমাদানের সিয়াম শেষ করে দুই দিন সিয়াম পালন করবে।”
২৬৪৩
শা’বান মাসের সওম পরিচ্ছেদ নাই
ইমরান ইবনু হুসায়ন (রাঃ)
নবী (ﷺ) এক ব্যক্তিকে বললেন, “তুমি কি এক মাসের অর্থাৎ শা’বান মাসের মধ্যভাগে কিছু দিন সাওম পালন করেছ?” সে বলল, “না।” তিনি তাকে বললেন, “রমাদানের সাওম পালন শেষ করে তুমি একদিন বা দুইদিন সাওম পালন কর।” এ সম্পর্কে শু’বাহ-এর সন্দেহ রয়েছে এবং রাবী বলেন, “আমার ধারণা যে, তিনি দুই দিনের কথা বলেছেন।”
২৬৪৪
শা’বান মাসের সওম পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু হানী ইবনু আখী মুতাররিফ
এই সনদে অনুরূপ হাদিস করেছেন।
২৬৪৫
মুহার্‌রমের সওমের ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: রমাদানের সাওমের পর সর্বোত্তম সাওম হচ্ছে আল্লাহর মাস মহররমের সাওম এবং ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত।
২৬৪৬
শা’বান মাসের সওম পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
নবী (ﷺ)-এর কাছে জিজ্ঞেস করা হল, ফরজ সালাতসমূহের পর কোন সালাত এবং রমজান মাসের সাওমের পর কোন সাওম সর্বোত্তম? তিনি বললেন, ফরজ সালাতসমূহের পর গভীর রাতের সালাত সর্বোত্তম এবং রমজান মাসের সাওমের পর আল্লাহর মাস মুহাররমের সাওম সর্বোত্তম।
২৬৪৭
শা’বান মাসের সওম পরিচ্ছেদ নাই
আবদুল মালিক ইবনু ‘উমায়র (রাঃ)
এ সনদে অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে।
২৬৪৮
রমাযানের রোযার পর শাও্ওয়াল মাসে ছয়দিন সওম পালনের ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ আইয়ূব আল আনসারী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ রমজান মাসের সাওম পালন করে পরে শাওয়াল মাসে ছয়দিন সাওম পালন করা সারা বছর সাওম পালন করার মত।
২৬৪৯
রমাযানের রোযার পর শাও্ওয়াল মাসে ছয়দিন সওম পালনের ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ আইয়ূব আল আনসারী (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেন।
২৬৫০
রমাযানের রোযার পর শাও্ওয়াল মাসে ছয়দিন সওম পালনের ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ আইয়ূব (রাঃ)
অনুরূপ বর্ণিত।