৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
২৫৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
২৫৮১
শা’বান মাসে রামাদানের সিয়ামের ক্বাযা পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ)
আমাদের (রাসূলের স্ত্রীগণের) মধ্যে কেউ যদি রসুলুল্লাহ (ﷺ)-এর সময়ে সিয়াম ভঙ্গ করত, তাহলে সে শাবান মাস আসার পূর্বে কোন সময়ই রোজা করার সুযোগ পেত না।
২৫৮২
মৃত ব্যক্তির পক্ষ থেকে সিয়াম পালন করার বর্ণনা পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “কোন মৃত ব্যক্তির উপর কাজা সিয়াম থাকলে তার অভিভাবক তার পক্ষ থেকে সিয়াম পূর্ণ করবে।
২৫৮৩
মৃত ব্যক্তির পক্ষ থেকে সিয়াম পালন করার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
এক মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, আমার মা মারা গেছেন। তার এক মাসের সিয়াম বাকি আছে। তিনি বললেন, মনে কর তার (তোমার মায়ের) উপর যদি কোন ঋণ থাকত তাহলে কি তুমি তা পরিশোধ করতে? সে বলল, হ্যাঁ। এবার তিনি বললেন, তাহলে আল্লাহর ঋণ (বা পাওনা) পরিশোধিত হবার সবচেয়ে বেশি হক রয়েছে।
২৫৮৪
মৃত ব্যক্তির পক্ষ থেকে সিয়াম পালন করার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
এক ব্যক্তি নবী (ﷺ) –এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! আমার মা মারা গেছেন এবং তাঁর এক মাসের রোজা বাকি আছে। আমি কি তার পক্ষ থেকে এটা আদায় করে দেব? তখন তিনি বললেন, যদি তোমার মায়ের উপর ঋণ থাকত তাহলে তুমি কি তা তার পক্ষ থেকে পরিশোধ করে দিতে? সে বলল, হ্যাঁ। এবার তিনি বললেন, তাহলে আল্লাহর ঋণ তো পরিশোধিত হবার সবচেয়ে বেশি দাবিদার।সুলায়মান বলেন, হাকাম ও সালামা ইবন কুহাইল উভয়ই বলেছেন, যখন মুসলিম আল বাতিন এ হাদীসটি বর্ণনা করেছেন তখন আমরা উভয়ই সেখানে বসা ছিলাম। অতঃপর তাঁরা উভয়ই বলেন, আমরা মুজাহিদকে এ হাদীসটি ইবন আব্বাস (রাঃ)-এর সূত্রে বর্ণনা করতে শুনেছি।
২৫৮৫
মৃত ব্যক্তির পক্ষ থেকে সিয়াম পালন করার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
নবী (ﷺ) থেকে একই হাদীস বর্ণিত হয়েছে।
২৫৮৬
মৃত ব্যক্তির পক্ষ থেকে সিয়াম পালন করার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
এক মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! আমার মা তার মানতের সাওম বাকি রেখেই মারা গেছেন। এখন আমি কি তার পক্ষ থেকে এটা পূর্ণ করব?তিনি বললেন, মনে কর তুমি তোমার মায়ের পক্ষ থেকে ঋণ বাকি ছিল। তুমি তা পরিশোধ করে দিলে। এতে কি তোমার মায়ের পক্ষ থেকে ঋণ পরিশোধ হয়ে যেত? সে (মহিলা) বলল, হ্যাঁ। এবার রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তোমার মায়ের পক্ষ থেকে সাওম রেখে দাও।
২৫৮৭
মৃত ব্যক্তির পক্ষ থেকে সিয়াম পালন করার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু বুরায়দাহ্ (রাঃ) থেকে পিতার সূত্র
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে বসা ছিলাম। এমন সময় এক মহিলা তাঁর কাছে এসে বলল, “আমি আমার মাকে একটি দাসী দান করেছিলাম, আমার মা মারা গেছেন।” তখন তিনি বললেন, “তুমি তোমার সওয়াবের অধিকারী হয়ে গেছ এবং ঐ দাসী উত্তরাধিকার সূত্রে পুনরায় তোমার মালিকানাধীনে ফিরে আসবে।” সে (মহিলা) আবার বলল, “হে আল্লাহর রাসূল! তাঁর এক মাসের সিয়াম বাকি আছে। আমি কি তাঁর পক্ষ থেকে এ সিয়াম পালন করতে পারি?” তিনি বললেন, “হ্যাঁ, তাঁর পক্ষ থেকে তুমি সিয়াম পালন কর।” আবার সে বলল, “তিনি কখনো হজ্জ করেননি। আমি কি তাঁর পক্ষ থেকে হজ্জ করব?” তিনি বললেন, “তাঁর পক্ষ থেকে হজ্জও কর।”
২৫৮৮
মৃত ব্যক্তির পক্ষ থেকে সিয়াম পালন করার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু বুরায়দাহ্ (রাঃ) থেকে তার পিতার সূত্র হতে
আমি নবী (ﷺ)–এর কাছে বসা ছিলাম। ...ইবনু মুসহিরের হাদিসের অনুরূপ। তবে এ সূত্রে দুই মাসের সাওমের কথা উল্লেখ আছে।
২৫৮৯
মৃত ব্যক্তির পক্ষ থেকে সিয়াম পালন করার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু বুরায়দাহ্ (রাঃ) থেকে তার পিতার সূত্র হতে
একজন স্ত্রীলোক নবী (ﷺ) এর নিকটে আসল। ... উপরের হাদীসের অনুরূপ। তবে এ সূত্রে এক মাসের সিয়ামের কথা উল্লেখ আছে।
২৫৯০
মৃত ব্যক্তির পক্ষ থেকে সিয়াম পালন করার বর্ণনা পরিচ্ছেদ নাই
সুফ্ইয়ান (রহঃ)
উপরের হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এ সূত্রে দুই মাসের সিয়ামের কথা উল্লেখ রয়েছে।