৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
২৪১/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
২৪০১
চাঁদ দেখে সিয়াম পালন করা, চাঁদ দেখে ইফতার করা এবং মাসের প্রথম বা শেষ দিন মেঘাছন্ন থাকলে ত্রিশ দিনে মাস পুরা করা। পরিচ্ছেদ নাই
সা’ঈদ ইবনু ‘আমর ইবনু সা’ঈদ (রাঃ)
তিনি ইবনু উমর (রাঃ) কে বলতে শুনেছেন, নবী (ﷺ) বলেছেনঃ আমরা উম্মী (নিরক্ষর) জাতি। আমরা লিখি না এবং হিসাবও করি না। মাসে দিনের সংখ্যা এত, এত এবং এত। তৃতীয়বার তিনি নিজ হাতের বুড়ো আঙ্গুলটি বন্ধ করে দু’হাত দিয়ে ইঙ্গিত করলেন (অর্থাৎ তিনবার ইঙ্গিতে ঊনত্রিশ দিন প্রমাণ করলেন)। আর কোন কোন মাস এত, এত এবং এত দিনেও হয় (অর্থাৎ পূর্ণ ত্রিশ দিন হয়ে থাকে)।
২৪০২
চাঁদ দেখে সিয়াম পালন করা, চাঁদ দেখে ইফতার করা এবং মাসের প্রথম বা শেষ দিন মেঘাছন্ন থাকলে ত্রিশ দিনে মাস পুরা করা। পরিচ্ছেদ নাই
আসওয়াদ ইবনু কায়স
হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। কিন্তু এ সূত্রে “দ্বিতীয় মাসের ত্রিশ দিন” এ কথা উল্লেখ নেই।
২৪০৩
চাঁদ দেখে সিয়াম পালন করা, চাঁদ দেখে ইফতার করা এবং মাসের প্রথম বা শেষ দিন মেঘাছন্ন থাকলে ত্রিশ দিনে মাস পুরা করা। পরিচ্ছেদ নাই
সা’দ ইবনু ‘উবায়দাহ্ (রাঃ)
ইবন উমর (রাঃ) এক ব্যক্তিকে বলতে শুনলেন, “আজ রাতে মাসের অর্ধেক হয়ে গেছে”। অতঃপর ইবন উমর (রাঃ) তাকে জিজ্ঞেস করলেন, “তুমি কবে জানলে আজ রাতে মাসের অর্ধেক হয়ে গেছে?”অথচ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দশটি আঙুলের মাধ্যমে ইঙ্গিত করে দু’বার বলতে শুনেছি: “মাস এত দিনে ও এত দিনে হয়।” তিনি দুইবার আঙুল দিয়ে ইশারা করলেন। তৃতীয়বারও তিনি তাই করলেন এবং সবগুলো আঙুল দিয়ে ইশারা করলেন এবং বুড়ো আঙুলটি বন্ধ রাখলেন অথবা নিচু করে রাখলেন। (অর্থাৎ মাস কখনো ঊনত্রিশ দিনে আবার কখনো ত্রিশ দিনে হয়। কাজেই মাস শেষ না হলে নির্দিষ্ট করে বলা যায় না যে মাসের মধ্যরাত কোনটি)।
২৪০৪
চাঁদ দেখে সিয়াম পালন করা, চাঁদ দেখে ইফতার করা এবং মাসের প্রথম বা শেষ দিন মেঘাছন্ন থাকলে ত্রিশ দিনে মাস পুরা করা। পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন; যখন তোমরা চাঁদ দেখবে তখন সাওম আরম্ভ করবে এবং যখন চাঁদ দেখবে তখন ইফতার করবে। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তবে ত্রিশ দিন সিয়াম পালন করবে।
২৪০৫
চাঁদ দেখে সিয়াম পালন করা, চাঁদ দেখে ইফতার করা এবং মাসের প্রথম বা শেষ দিন মেঘাছন্ন থাকলে ত্রিশ দিনে মাস পুরা করা। পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা (রমজানের) চাঁদ দেখে সিয়াম পালন শুরু কর এবং (শাওয়ালের) চাঁদ দেখে ইফতার (অর্থাৎ ঈদ) কর। আর যদি (নতুন চাঁদ উদয়ের দিন) আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তাহলে ত্রিশ দিন পূর্ণ কর।
২৪০৬
চাঁদ দেখে সিয়াম পালন করা, চাঁদ দেখে ইফতার করা এবং মাসের প্রথম বা শেষ দিন মেঘাছন্ন থাকলে ত্রিশ দিনে মাস পুরা করা। পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ তোমরা চাঁদ দেখে সিয়াম পালন কর এবং চাঁদ দেখে ইফতার কর। আর আকাশ মেঘাচ্ছন্ন থাকলে দিনের সংখ্যা ত্রিশ দিন পূর্ণ কর।
২৪০৭
চাঁদ দেখে সিয়াম পালন করা, চাঁদ দেখে ইফতার করা এবং মাসের প্রথম বা শেষ দিন মেঘাছন্ন থাকলে ত্রিশ দিনে মাস পুরা করা। পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ চাঁদ দেখে সিয়াম পালন কর এবং চাঁদ দেখে ইফতার কর (অর্থাৎ সিয়াম সমাপ্ত কর)। আর আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে তোমরা যদি মাসের আরম্ভ বা শেষ সম্পর্কে সন্দিহান হও তাহলে ঐ মাসের ত্রিশ দিন পূর্ণ কর।
২৪০৮
রমাযানের এক বা দু’দিন পূর্বে সিয়াম পালন না করা পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ রমজানের একদিন কিংবা দুইদিন পূর্বে তোমরা (নফল) সাওম পালন করো না, তবে যে পূর্ব থেকেই এই সময়ের রোজায় অভ্যস্ত সে সাওম পালন করতে পারে।
২৪০৯
রমাযানের এক বা দু’দিন পূর্বে সিয়াম পালন না করা পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘তোমরা রমজান মাস শুরু হওয়ার একদিন বা দু’দিন পূর্ব থেকে সিয়াম পালন করো না। কিন্তু যে ব্যক্তি নির্দিষ্ট একদিনে সর্বদাই সিয়াম পালন করে থাকে, আর ঐ নির্দিষ্ট দিনটি যদি চাঁদ উঠার দিন (বা তার আগের দিন) হয় তাহলে সে ঐ দিন সিয়াম পালন করতে পারে।’
২৪১০
মাস ঊনত্রিশ দিনেও হয় পরিচ্ছেদ নাই
যুহরী (রহঃ)
রাসূলুল্লাহ (ﷺ) (একবার) এক মাসের জন্য তাঁর স্ত্রীদের কাছ থেকে দূরে থাকার শপথ করলেন। যুহরী বলেন, উরওয়া আমাকে এটা আয়েশা (রাঃ)-এর সূত্রে অবহিত করেছেন। শপথের পর আমি দিন গণনা করছিলাম, ঊনত্রিশ রাত অতিবাহিত হওয়ার পর রাসূলুল্লাহ (ﷺ) সর্বপ্রথম আমার কাছে আসলেন।আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি তো একমাস আমাদের সান্নিধ্য থেকে দূরে থাকার শপথ করেছেন, অথচ আপনি ঊনত্রিশ দিন অতিবাহিত করে এসেছেন। আমি তো দিনগুলোর পূর্ণ হিসাব রেখেছি। (অর্থাৎ একমাসের একদিন বাকী আছে) তিনি বললেনঃ মাস তো ঊনত্রিশ দিনেও হয়ে থাকে।