৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
২২৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
২২৪১
দানের জন্য উদ্বুদ্ধ করা যদিও তা এক টুকরা খেজুর বা ভালো কথা বলার মাধ্যমে হয়, সদাক্বাহ্‌ জাহান্নামের অগ্নি থেকে হিফাযাতকারী পরিচ্ছেদ নাই
মুনযির ইবনু জারীর থেকে তাঁর পিতার সূত্র
আমরা ভোরের দিকে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উপস্থিত ছিলাম। এ সময় তাঁর কাছে পাদুকা বিহীন, বস্ত্রহীন, গলার চামড়ার আবা পরিহিত এবং নিজেদের তরবারি ঝুলন্ত অবস্থায় একদল লোক আসল। এদের অধিকাংশ কিংবা সকলেই মুজার গোত্রের লোক ছিল। অভাব অনটনে তাদের এ করুণ অবস্থা দেখে রাসূলুল্লাহ (ﷺ)-এর মুখমণ্ডল পরিবর্তিত ও বিষন্ন হয়ে গেল। তিনি ভিতরে প্রবেশ করলেন, অতঃপর বেরিয়ে আসলেন। তিনি বিলাল (রাঃ)-কে আজান দিতে নির্দেশ দিলেন। বিলাল (রাঃ) আজান ও ইকামত দিলেন। সালাত শেষ করে তিনি উপস্থিত মুসল্লীদের উদ্দেশে ভাষণ দিলেন এবং এ আয়াত পাঠ করলেনঃ “হে মানব জাতি! তোমরা নিজেদের প্রতিপালককে ভয় কর যিনি তোমাদের একটি মাত্র ব্যক্তি থেকে [আদম (আঃ)] থেকে সৃষ্টি করেছেন। ... নিশ্চয়ই আল্লাহ তা’আলা তোমাদের রক্ষণাবেক্ষণকারী”- (সূরা আন্ নিসা ৪:১)। অতঃপর তিনি সূরা হাশরের শেষের দিকের এ আয়াত পাঠ করলেনঃ “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর। প্রত্যেক ব্যক্তি যেন ভবিষ্যতের জন্য কী সঞ্চয় করেছে সেদিকে লক্ষ্য করে”-(সূরা আল হাশর ৫৯:১৮)। অতঃপর উপস্থিত লোকদের কেউ তার দিনার, কেউ দিরহাম, কেউ কাপড়, কেউ এক সা‘আটা ও কেউ এক সা‘ খেজুর দান করল। অবশেষে তিনি বললেন, “অন্ততঃ এক টুকরা খেজুর হলেও নিয়ে আসো।” বর্ণনাকারী বলেন, আনসার সম্প্রদায়ের এক ব্যক্তি একটি বিরাট থলি নিয়ে আসলেন। এর ভারে তার হাত অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছিল কিংবা অবশ হয়ে গেল। রাবী আরো বলেন, অতঃপর লোকেরা সারিবদ্ধভাবে একের পর এক দান করতে থাকল। ফলে খাদ্য ও কাপড়ের দুটি স্তূপ হয়ে গেল। রাসূলুল্লাহ (ﷺ)-এর চেহারা মুবারক খাঁটি সোনার ন্যায় উজ্জ্বল হয়ে হাসতে লাগল। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ “যে ব্যক্তি ইসলামের মধ্যে কোন উত্তম প্রথা বা কাজের প্রচলন করে সে তার এ কাজের সওয়াব পাবে এবং তার পরে যারা তার এ কাজ দেখে তা করবে সে এর বিনিময়েও সওয়াব পাবে। তবে এতে তাদের সওয়াব কোন অংশে কমানো হবে না। আর যে ব্যক্তি ইসলামের মধ্যে (ইসলামের পরিপন্থী) কোন খারাপ প্রথা বা কাজের প্রচলন করবে, তাকে তার এ কাজের বোঝা (গুনাহ এবং শাস্তি) বহন করতে হবে। তারপর যারা তাকে অনুসরণ করে এ কাজ করবে তাদের সমপরিমাণ বোঝাও তাকে বইতে হবে। তবে এতে তাদের অপরাধ ও শাস্তি কোন অংশেই কমবে না।”
২২৪২
দানের জন্য উদ্বুদ্ধ করা যদিও তা এক টুকরা খেজুর বা ভালো কথা বলার মাধ্যমে হয়, সদাক্বাহ্‌ জাহান্নামের অগ্নি থেকে হিফাযাতকারী পরিচ্ছেদ নাই
মুন্‌যির ইবনু জারীর (রাঃ)
আমরা দিনের প্রথম ভাগে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম ... ইবন জাফারের বর্ণিত হাদিসের অনুরূপ। আর মুয়াজ (রাঃ) থেকে বর্ণিত হাদিসে আরো আছে: ثُمَّ صَلَّى الظُّهْرَ ثُمَّ خَطَبَ “অতঃপর তিনি (ﷺ) যুহরের সালাত আদায় করলেন এবং ভাষণ দিলেন” উক্তিটি অতিরিক্ত বর্ণিত হয়েছে।
২২৪৩
দানের জন্য উদ্বুদ্ধ করা যদিও তা এক টুকরা খেজুর বা ভালো কথা বলার মাধ্যমে হয়, সদাক্বাহ্‌ জাহান্নামের অগ্নি থেকে হিফাযাতকারী পরিচ্ছেদ নাই
মুন্‌যির ইবনু জারীর (রাঃ) থেকে তাঁর পিতার সূত্র
আমি নবী (ﷺ)-এর কাছে বসা ছিলাম। এ সময় চামড়ার আবা পরিহিত একদল লোক আসলেন ... পূর্বের হাদিসের অনুরূপ। এতে আরো আছে, অতঃপর তিনি যুহরের সালাত আদায় করলেন। অতঃপর ছোট একটি মিম্বরে উঠে আল্লাহর প্রশংসা ও গুণগান করলেন। অতঃপর বললেন, আল্লাহ তার কিতাবে নাযিল করেছেন—“হে মানব গোষ্ঠী! তোমরা তোমাদের রবকে ভয় কর।
২২৪৪
দানের জন্য উদ্বুদ্ধ করা যদিও তা এক টুকরা খেজুর বা ভালো কথা বলার মাধ্যমে হয়, সদাক্বাহ্‌ জাহান্নামের অগ্নি থেকে হিফাযাতকারী পরিচ্ছেদ নাই
জারীর ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
পশমী কাপড় পরিহিত অবস্থায় গ্রাম থেকে কয়েকজন ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসল। তিনি তাদের দুরবস্থা দেখেন। তারা অভাব অনটনে নিমজ্জিত আছে। হাদীসের অবশিষ্ট বর্ণনা পূর্বের হাদীসসমূহের অনুরূপ।
২২৪৫
সদাক্বাহ্‌ করার জন্য পারিশ্রমিকের বোঝা বহন করা, দানকারীর দান পরিমাণে কম করলে খোঁটা দেয়া বা তাকে হেয় মনে করা কঠোরভাবে নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবূ মাস’ঊদ (রাঃ)
আমরা বোঝা বহনকারী শ্রমিক ছিলাম, আমাদেরকে দান-খায়রাত করার জন্য নির্দেশ দেয়া হলো। অতঃপর আবু আকীল অর্ধ সা’ সদাকা করল এবং আরেক ব্যক্তি এর চেয়ে কিছু বেশী নিয়ে আসল। মুনাফিকরা বলতে লাগল আল্লাহর কাছে সামান্য দানের কোন মূল্য নেই এবং তিনি এর মুখাপেক্ষী নন। আর দ্বিতীয় ব্যক্তি (আবু আকীল) শুধু লোক দেখানোর উদ্দেশেই দান করেছেন। অতঃপর এ আয়াত নাযিল হলো: “যারা বিদ্রূপ করে স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে সদাকা প্রদানকারী মুমিনদেরকে, আর তাদেরকে যাদের পারিশ্রমিক ছাড়া কোন আয় বা সামর্থ্য নেই”- (সূরা আত তাওবাহ ৯:৭৯)। বিশরের বর্ণনায় مُطَّوِّعِينَ শব্দটি নেই।
২২৪৬
সদাক্বাহ্‌ করার জন্য পারিশ্রমিকের বোঝা বহন করা, দানকারীর দান পরিমাণে কম করলে খোঁটা দেয়া বা তাকে হেয় মনে করা কঠোরভাবে নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
শু’বাহ্ (রাঃ)
এ হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। সা’ঈদ ইবনু রবী (রাঃ)-এর বর্ণনায় আছে: আবূ মাস’ঊদ (রাঃ) বলেন, আমরা পিঠে করে বোঝা বহন করতাম।
২২৪৭
দুগ্ধবতী জন্তু বিনামূল্যে দান করার ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
যে ব্যক্তি কোন পরিবারকে এমন একটি উষ্ট্রী দান করে যা সকাল ও সন্ধ্যায় বড় একটি পাত্র ভর্তি দুধ দেয়, এর বিনিময়ে তার অনেক সওয়াব হয়।”
২২৪৮
দুগ্ধবতী জন্তু বিনামূল্যে দান করার ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ হুরায়ারাহ্ (রাঃ) নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
তিনি কিছু সংখ্যক কাজ ও অভ্যাস পরিত্যাগের নির্দেশ দান করলেন। তিনি বললেন, যে ব্যক্তি মানীহা (অর্থাৎ দুগ্ধবতী জন্তু বিনামূল্যে দুধ পানের জন্য) দান করে, সকাল সন্ধ্যায় যখনই এর দুধ পান করা হয়, তখনই সে একটি করে সদাকার সওয়াব লাভ করে।
২২৪৯
দানশীল ব্যক্তি ও কৃপণ ব্যক্তির উদাহরণ পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
তিনি (ﷺ) বলেন: খরচকারী ও দান-খয়রাতকারী (এখানে বর্ণনাকারীর ভুল হয়ে গেছে, সঠিক কথা হল- কৃপণ ও সদাকা দাতার) উদাহরণ সেই ব্যক্তির ন্যায় যার পরনে দুইটি জামা অথবা দুইটি বর্ম রয়েছে। (বর্ম সম্পর্কে বর্ণনাকারী বলেন, যখন সদাকা দাতা সদাকা দিতে ইচ্ছা করে) তখন ওই বর্ম প্রশস্ত হয়ে যায় এবং তার সমস্ত শরীরে ছেয়ে যায়। আর যখন কৃপণ ব্যক্তি ব্যয় করতে চায় তখন ওই বর্ম তার জন্য সংকীর্ণ হয়ে যায় এবং বর্মের পরিধি স্ব-স্ব স্থানে কমে যায়, এমনকি তার সব গ্রন্থিগুলো আবৃত করে ফেলে এবং তার পায়ের চিহ্নগুলোও মুছে ফেলে। বর্ণনাকারী বলেন, আবু হুরায়রা (রাঃ) তাঁর বর্ণিত হাদীসে বলেছেন, “অতঃপর নবী (ﷺ) বলেন, সে তা প্রশস্ত করতে চায় কিন্তু প্রশস্ত হয় না।”
২২৫০
দানশীল ব্যক্তি ও কৃপণ ব্যক্তির উদাহরণ পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কৃপণ ও দাতার উদাহরণ দিতে গিয়ে এমন দুইজন ব্যক্তির উল্লেখ করেন যাদের গায়ে রয়েছে দুইটি লৌহবর্ম। এর কারণে তাদের দুইহাত তাদের বুকের ও গলার হাঁসুলির সাথে লেগে গেছে। অতঃপর দাতা যখন সদাকা করতে চায় ঐ বর্ম প্রশস্ত হয়ে যায় এবং তার গ্রন্থগুলো আবৃত করে ফেলে। এমনকি তার পদচিহ্নকেও মুছে দেয়, আর কৃপণ ব্যক্তি যখন সদাকা করতে চায় তখন তার বর্ম সংকুচিত হয়ে কষে যায় এবং এর প্রতিটি কড়া নিজ নিজ স্থানে ফেঁসে যায়। বর্ণনাকারী বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর হাত দিয়ে জামার কলারের দিকে ইঙ্গিত করতে দেখেছি। আর যদি তোমরা তাকে দেখতে তাহলে সে বলত, প্রশস্ত করতে চেষ্টা করেছিলাম। কিন্তু ঐ বর্ম প্রশস্ত হচ্ছিল না।