৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১৪১
আনসারদের এবং ‘আলী (রাঃ)-কে ভালোবাসা ঈমানের অংশ ও চিহ্ন এবং তাঁদের প্রতি বিদ্বেষ পোষণ করা নিফাকের চিহ্ন পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করতে পারে না।
১৪২
আনসারদের এবং ‘আলী (রাঃ)-কে ভালোবাসা ঈমানের অংশ ও চিহ্ন এবং তাঁদের প্রতি বিদ্বেষ পোষণ করা নিফাকের চিহ্ন পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে আনসারদের প্রতি শত্রুতা রাখতে পারে না।
১৪৩
আনসারদের এবং ‘আলী (রাঃ)-কে ভালোবাসা ঈমানের অংশ ও চিহ্ন এবং তাঁদের প্রতি বিদ্বেষ পোষণ করা নিফাকের চিহ্ন পরিচ্ছেদ নাই
‘আলী (রাঃ)
সে মহান সত্তার কসম! যিনি বীজ থেকে অঙ্কুরোদগম করেন এবং জীবকুল সৃষ্টি করেন, নবী (ﷺ) আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, মুমিন ব্যক্তিই আমাকে ভালোবাসবে, আর মুনাফিক ব্যক্তি আমার সঙ্গে শত্রুতা পোষণ করবে।
১৪৪
আনুগত্যের ত্রুটিতে ঈমান হ্রাস পাওয়া এবং আল্লাহর সাথে কুফরী করা ছাড়াও অকৃতজ্ঞতা ও অন্যের অনুগ্রহকে অস্বীকার করার মতো অর্থেও কুফর শব্দটি প্রযোজ্য হয় পরিচ্ছেদ নাই
‘আবদুল্লাহ ইবনু উমার (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “হে রমণীগণ! তোমরা দান করতে থাকো এবং বেশি করে ইসতিগফার কর। কেননা, আমি দেখেছি যে, জাহান্নামের অধিবাসীদের বেশির ভাগই নারী।” জনৈকা বুদ্ধিমতী মহিলা প্রশ্ন করলো, “হে আল্লাহর রসূল! জাহান্নামে আমাদের সংখ্যাগরিষ্ঠতার কারণ কি?” তিনি বললেনঃ “তোমরা বেশি বেশি অভিশাপ দিয়ে থাক এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। আর দ্বীন ও জ্ঞান-বুদ্ধিতে ত্রুটিপূর্ণ কোন সম্প্রদায়, জ্ঞানীদের উপর তোমাদের চাইতে প্রভাব বিস্তারকারী আর কাউকে আমি দেখিনি।”প্রশ্নকারিণী জিজ্ঞেস করল, “ইয়া রসূলাল্লাহ! জ্ঞান-বুদ্ধিতে ও দীনে আমাদের কমতি কিসে?” তিনি বললেন, “তোমাদের বুদ্ধির ত্রুটির প্রমাণ হলো দুইজন স্ত্রীলোকের সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান। আর স্ত্রীলোক (প্রতি মাসে) কিছু দিন সালাত থেকে বিরত থাকে আর রমজান মাসে রোজা ভঙ্গ করে; (ঋতুবতী হওয়ার কারণে) এটাই দ্বীনের ত্রুটি।” আবূ তাহির ইবনু হাদ-এর সূত্রে এ সানাদে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।
১৪৫
আনুগত্যের ত্রুটিতে ঈমান হ্রাস পাওয়া এবং আল্লাহর সাথে কুফরী করা ছাড়াও অকৃতজ্ঞতা ও অন্যের অনুগ্রহকে অস্বীকার করার মতো অর্থেও কুফর শব্দটি প্রযোজ্য হয় পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ (রাঃ)-
নবী (ﷺ) থেকে ইবনু উমর (রাঃ) বর্ণিত হাদিসের অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।
১৪৬
সলাত পরিত্যাগকারীর উপর কুফর শব্দের প্রয়োগ পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মানুষ যখন সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদায় যায়, তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে পড়ে এবং বলতে থাকে হায়! আমার দুর্ভাগ্য! ইবনু কুরায়বের বর্ণনায় রয়েছে, হায়রে, আমার দুর্ভাগ্য! নবী আদম সিজদার জন্য আদিষ্ট হলো। তারপর সে সিজদা করলো এবং এর বিনিময়ে তার জন্য জান্নাত নির্ধারিত হলো। আর আমাকে সিজদার জন্য আদেশ করা হলো, কিন্তু আমি তা অস্বীকার করলাম, ফলে আমার জন্য জাহান্নাম নির্ধারিত হলো।
১৪৭
সলাত পরিত্যাগকারীর উপর কুফর শব্দের প্রয়োগ পরিচ্ছেদ নাই
আ’মাশ (রাঃ)
অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। তবে এতে রয়েছে, ‘আমি অমান্য করলাম ফলে আমার জন্য নির্ধারিত হলো জাহান্নাম’।
১৪৮
সলাত পরিত্যাগকারীর উপর কুফর শব্দের প্রয়োগ পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি, বান্দা এবং শির্ক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেয়া।
১৪৯
সলাত পরিত্যাগকারীর উপর কুফর শব্দের প্রয়োগ পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
আমি রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, বান্দা এবং শিরক-কুফরের পার্থক্য সালাত পরিত্যাগ করা।
১৫০
আল্লাহর প্রতি ঈমান আনা সর্বোত্তম আমল পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করা হলো, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, মহিমান্বিত আল্লাহর প্রতি ঈমান আনা। আবার জিজ্ঞেস করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, যে হজ্জ কবূল হয়। মুহাম্মাদ ইবনু জা’ফারের রিওয়ায়াতে আছেঃ তিনি বললেন, আল্লাহ ও তাঁর রসূল (ﷺ) এর প্রতি ঈমান আনা। মুহাম্মাদ ইবনু রাফি’ ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ..... যুহরী সূত্রেও এ সানাদে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।