৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১২১
জেনে শুনে নিজের পিতাকে অস্বীকারকারীর ঈমানের অবস্থা পরিচ্ছেদ নাই
ইরাক ইবনু মালিক (রহঃ)
তিনি আবু হুরায়রা (রাঃ) কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা নিজেদের পিতৃপরিচয় থেকে বিমুখ হয়ো না। কেননা যে ব্যক্তি নিজের পিতৃপরিচয় দিতে ঘৃণাবোধ করলো, সে কুফরি করলো।
১২২
জেনে শুনে নিজের পিতাকে অস্বীকারকারীর ঈমানের অবস্থা পরিচ্ছেদ নাই
আবূ ওয়াক্কাস (রাঃ)
আমার উভয় কর্ণ রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছে যে, ইসলাম গ্রহণের পর যে ব্যক্তি জেনে শুনে নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে মেনে নেয় তার জন্য জান্নাত হারাম। আবু বাকরাহ (রাঃ) বলেন, আমিও রসূলুল্লাহ (ﷺ) থেকে এ কথা শুনেছি।
১২৩
জেনে শুনে নিজের পিতাকে অস্বীকারকারীর ঈমানের অবস্থা পরিচ্ছেদ নাই
সা’দ ও আবূ বাক্‌র (রাঃ)
মুহাম্মদ (ﷺ) থেকে আমার দুই কান শুনেছে এবং আমার অন্তর স্মরণ রেখেছে যে, তিনি বলেছেন, যে ব্যক্তি আপন পিতা ছাড়া অন্যকে পিতা বলে মেনে নেয় অথচ সে জানে যে, সে তার পিতা নয়, তার জন্য জান্নাত হারাম।
১২৪
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বাণীঃ মুসলিমদের গালি-গালাজ করা গুনাহের কাজ এবং তাদের সাথে মারামারি করা কুফরী পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু মাস’উদ (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “মুসলিমকে গালি দেয়া গুনাহের কাজ এবং তার সাথে মারামারি করা কুফরী।” রাবী যুবাইদ বলেন, “আমি (আমার উস্তায) আবূ ওয়াইলকে জিজ্ঞেস করলাম, আপনি আবদুল্লাহ ইবনু মাসউদকে রসূলুল্লাহ (ﷺ) থেকে এ রিওয়ায়াত করতে শুনেছেন?” তিনি (আবূ ওয়াইল) বললেন, “হ্যাঁ।” তবে রাবী শু’বাস হাদীসে আবূ ওয়াইলের সাথে যুবাইদের উক্ত কথার উল্লেখ নেই।
১২৫
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বাণীঃ মুসলিমদের গালি-গালাজ করা গুনাহের কাজ এবং তাদের সাথে মারামারি করা কুফরী পরিচ্ছেদ নাই
‘আবদুল্লাহ ইবনু মাস’উদ
নবী (ﷺ) থেকে অবিকল হাদিস বর্ণনা করেছেন।
১২৬
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর বাণীঃ তোমরা আমার পরে পরস্পর হত্যাকাণ্ডে লিপ্ত হয়ে কাফিরে পরিণত হয়ো না পরিচ্ছেদ নাই
জারীর (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বিদায় হজ্জের দিনে আমাকে বললেন, লোকেদের চুপ করাও। তারপর তিনি (ﷺ) বললেন, তোমরা পরস্পর হত্যাকাণ্ডে লিপ্ত হয়ে কাফেরে পরিণত হয়ো না।
১২৭
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর বাণীঃ তোমরা আমার পরে পরস্পর হত্যাকাণ্ডে লিপ্ত হয়ে কাফিরে পরিণত হয়ো না পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ) থেকে অনুরূপ হাদিস বর্ণিত আছে।
১২৮
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর বাণীঃ তোমরা আমার পরে পরস্পর হত্যাকাণ্ডে লিপ্ত হয়ে কাফিরে পরিণত হয়ো না পরিচ্ছেদ নাই
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, বিদায় হজ্জের দিন তিনি বলেছেন, “তোমাদের জন্য আফসোস অথবা (বললেন) দুর্ভাগ্য তোমাদের! আমার পরে তোমরা পরস্পর হত্যাকাণ্ডে লিপ্ত হয়ে কাফিরে পরিণত হয়ো না।”
১২৯
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর বাণীঃ তোমরা আমার পরে পরস্পর হত্যাকাণ্ডে লিপ্ত হয়ে কাফিরে পরিণত হয়ো না পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ) থেকে ওয়াকিদের সূত্রে শু'বার বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন।
১৩০
বংশের প্রতি কটাক্ষের এবং উচ্চৈঃস্বরে বিলাপের উপর কুফ্‌রী শব্দের প্রয়োগ পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দু’টো স্বভাব মানুষের মাঝে রয়েছে, যা কুফর বলে গণ্য- বংশের প্রতি কটাক্ষ করা এবং মৃত ব্যক্তির জন্য উচ্চস্বরে বিলাপ করা।