৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১২/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১১১
গুনাহ দ্বারা ঈমানের ক্ষতি হয় এবং গুনাহে লিপ্ত থাকা অবস্থায় ঈমান থাকে না অর্থাৎ ঈমানের পূর্ণতা থাকে না পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রাঃ)
নবী করিম (ﷺ) বলেছেনঃ ব্যভিচারী যখন ব্যভিচারে লিপ্ত হয়, তখন সে মুমিন থাকে না। চোর যখন চুরি করে, তখন সে মুমিন থাকে না। মদ্যপ ব্যক্তি যখন মদ পান করে, তখন সে মুমিন থাকে না। তবে এরপরও তাওবার দরজা খোলা থাকে।
১১২
গুনাহ দ্বারা ঈমানের ক্ষতি হয় এবং গুনাহে লিপ্ত থাকা অবস্থায় ঈমান থাকে না অর্থাৎ ঈমানের পূর্ণতা থাকে না পরিচ্ছেদ নাই
মারফূ’ সানাদে আবূ হুরাইরাহ (রাঃ)
ব্যভিচারী ব্যভিচারে লিপ্ত। এরপর শু'বার হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন।
১১৩
মুনাফিকের স্বভাব পরিচ্ছেদ নাই
’আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ চারটি (দোষ) যার মধ্যে বিদ্যমান রয়েছে সে খাঁটি মুনাফিক; আর যার মধ্যে এ দোষগুলির একটি বর্তমান রয়েছে, তার ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকির একটি স্বভাব থেকে যায়।(১) যখন সে কথা বলে মিথ্যা বলে,(২) সে সন্ধি চুক্তি করলে তা ভঙ্গ করে,(৩) সে ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং(৪) সে ঝগড়া করলে অশ্লীল ভাষা ব্যবহার করে।সুফইয়ান-এর হাদীসের মধ্যে রয়েছে: “আর যদি কারোর মধ্যে এ দোষগুলোর একটি বিদ্যমান থাকে, তাহলে তার মধ্যে মুনাফিকীর একটি স্বভাব রয়েছে।”
১১৪
মুনাফিকের স্বভাব পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুনাফিকের আলামত তিনটি-(১) যখন সে কথা বলে মিথ্যা বলে;(২) ওয়াদা করলে তা ভঙ্গ করে;(৩) এবং তার কাছে আমানত রাখা হলে সে তা খিয়ানত করে।
১১৫
মুনাফিকের স্বভাব পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুনাফিকের আলামত তিনটিঃ(১) সে কথা বললে মিথ্যা বলে।(২) ওয়াদা করলে ভঙ্গ করে।(৩) এবং তার কাছে আমানত রাখা হলে খিয়ানত করে।
১১৬
মুনাফিকের স্বভাব পরিচ্ছেদ নাই
ইয়াহইয়া ইবনু মুহাম্মাদ
আমি উপরোক্ত সানাদে আলা ইবন আবদুর রহমান থেকে শুনেছি। মুনাফিকের চিহ্ন তিনটি- যদিও সে রোজা রাখে এবং সালাত আদায় করে এবং মনে করে যে, সে মুসলিম।
১১৭
মুনাফিকের স্বভাব পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ (রাঃ)
ইয়াহিয়া ইবনু মুহাম্মাদ (রহঃ)-এর সূত্রে বর্ণিত ‘আলা (রহঃ)-এর হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। এতে উল্লেখ আছে ..... যদিও সে সাওম পালন করে, সালাত আদায় করে এবং মনে করে যে, সে মুসলিম।
১১৮
যে ব্যক্তি তার মুসলিম ভাইকে ‘হে কাফির!’ বলে সম্বোধন করে তার ঈমানের অবস্থা পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তি তার ভাইকে ‘কাফির’ বলে আখ্যায়িত করলে সে কুফরি তাদের উভয়ের কোন একজনের উপর অবশ্যই ফিরে আসবে।
১১৯
যে ব্যক্তি তার মুসলিম ভাইকে ‘হে কাফির!’ বলে সম্বোধন করে তার ঈমানের অবস্থা পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কেউ তার ভাইকে ‘কাফির’ বলে সম্বোধন করলে উভয়ের একজনের উপর তা ফিরে আসবে। যাকে ‘কাফির’ বলা হয়েছে সে কাফির হলো তো হলোই, নতুবা কথাটি বক্তার উপরই ফিরে আসবে।
১২০
জেনে শুনে নিজের পিতাকে অস্বীকারকারীর ঈমানের অবস্থা পরিচ্ছেদ নাই
আবূ যার (রাঃ)
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, যে ব্যক্তি জেনে শুনে নিজ পিতার পরিবর্তে অন্য কাউকে পিতা বলে, সে কুফরি করল। আর যে ব্যক্তি এমন কিছু দাবি করে যা তার নয়, সে আমাদের দলভুক্ত নয় এবং সে যেন জাহান্নামে তার আবাসস্থল বানিয়ে নেয়। আর কেউ কাউকে ‘কাফির’ বলে ডাকলে বা ‘আল্লাহর দুশমন’ বলে ডাকল, যদি সে তা না হয় তাহলে এ কুফরি সম্বোধনকারীর প্রতি ফিরে আসবে।