৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১১/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১০১
সদুপদেশই দীন পরিচ্ছেদ নাই
তামীম আদ্‌ দারী (রাঃ)
নবী (ﷺ) থেকে উপরোক্ত হাদীসের মতোই বর্ণনা করেছেন।
১০২
সদুপদেশই দীন পরিচ্ছেদ নাই
তামীম আদ্‌ দারী (রাঃ)
নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
১০৩
সদুপদেশই দীন পরিচ্ছেদ নাই
জারীর (রাঃ)
আমি সালাত আদায়ের, যাকাত দেওয়ার এবং প্রত্যেক মুসলিমের কল্যাণ সাধন করার জন্য রসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বাইআত করেছি।
১০৪
সদুপদেশই দীন পরিচ্ছেদ নাই
জারীর ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
আমি প্রত্যেক মুসলিমের কল্যাণ কামনার শর্তে নবী (ﷺ)-এর নিকট বাইয়াত করেছি।
১০৫
সদুপদেশই দীন পরিচ্ছেদ নাই
জারীর (রাঃ)
আমি নবী (ﷺ)-এর কাছে শ্রবণ ও আনুগত্যের বাই’আত গ্রহণ করলে তিনি আমাকে শিখিয়ে দিলেন, (বলো) যতদূর আমার সাধ্যে কুলায় (কারণ সাধ্যের অতিরিক্ত করতে বান্দা অপারগ)। আর প্রত্যেক মুসলিমের উপদেশ দেওয়ার ব্যাপারেও (বাই’আত করেছি)। ইয়াকুব তার বর্ণনায় বলেন, সিয়ার আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন।
১০৬
গুনাহ দ্বারা ঈমানের ক্ষতি হয় এবং গুনাহে লিপ্ত থাকা অবস্থায় ঈমান থাকে না অর্থাৎ ঈমানের পূর্ণতা থাকে না পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ব্যভিচারী ব্যক্তি ব্যভিচারে লিপ্ত থাকাবস্থায় মুমিন থাকে না, চুরি করার সময় চোরও ঈমানদার থাকে না, মদ্যপায়ীও মদ্যপান করার সময় মুমিন থাকে না। আবু হুরায়রা (রাঃ) অন্য সূত্রে এর সাথে এটাও বলেছেন, প্রকাশ্য দিবালোকে মূল্যবান সামগ্রী ছিনতাইকারী যখন ছিনতাই করতে থাকে তখন সে মুমিন থাকে না।
১০৭
গুনাহ দ্বারা ঈমানের ক্ষতি হয় এবং গুনাহে লিপ্ত থাকা অবস্থায় ঈমান থাকে না অর্থাৎ ঈমানের পূর্ণতা থাকে না পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ব্যভিচারী যখন ব্যভিচারে লিপ্ত হয় (তখন সে মুমিন থাকে না)। বাকী অংশ লুটতরাজের বর্ণনাসহ উপরোক্ত হাদিসের অনুরূপ। তবে এতে মূল্যবান সামগ্রীর কথাটির উল্লেখ নেই। ইবনু শিহাব বলেন, সাঈদ ইবনু মুসাইয়্যাব ও আবু সালামা ইবনু আবদুর রহমান (রহঃ) ..... আবু হুরায়রা (রাঃ) এর সূত্রে রসূলুল্লাহ (ﷺ) থেকে আবু বকরের হাদিস বর্ণনা করেছেন। তবে তিনি النُّهْبَةَ ‘ছিনতাইয়ের’ কথা উল্লেখ করেননি।
১০৮
গুনাহ দ্বারা ঈমানের ক্ষতি হয় এবং গুনাহে লিপ্ত থাকা অবস্থায় ঈমান থাকে না অর্থাৎ ঈমানের পূর্ণতা থাকে না পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রাঃ)
উকায়লের হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন এবং ছিনতাইয়ের কথাও বর্ণনা করেছেন, কিন্তু তিনি ذَاتَ شَرَفٍ (‘মূল্যবান’) কথাটি বলেন নি।
১০৯
গুনাহ দ্বারা ঈমানের ক্ষতি হয় এবং গুনাহে লিপ্ত থাকা অবস্থায় ঈমান থাকে না অর্থাৎ ঈমানের পূর্ণতা থাকে না পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রাঃ)
নবী (ﷺ)-এর সূত্রে সকলেই যুহরীর বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন।
১১০
গুনাহ দ্বারা ঈমানের ক্ষতি হয় এবং গুনাহে লিপ্ত থাকা অবস্থায় ঈমান থাকে না অর্থাৎ ঈমানের পূর্ণতা থাকে না পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রাযি :)
সকলেই যুহরীর বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে ‘আলা ও সাফওয়ান ইবন সুলাইমের বর্ণিত হাদিসে “জনসম্মুখে” ... বাক্যটি উল্লেখ নেই। আর হাম্মামের হাদিসে রয়েছে “লুটপাটকারীরা যখন লুটতরাজে ব্যতিব্যস্ত আর মুমিনরা তার প্রতি স্বচক্ষে প্রত্যক্ষ করছে, এমতাবস্থায় সে মুমিন থাকে না” কথাটির উল্লেখ রয়েছে। হাম্মাম তাঁর হাদিসে আরো বলেছেন, খিয়ানতকারী যখন খিয়ানত করে, তখন মুমিন থাকে না। সুতরাং তোমরা সাবধান থেকো, তোমরা সাবধান থেকো।