৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
১৩৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
১৩৬১
জামাআতে সালাত আদায়ের ফযীলত এবং তা পরিত্যাগকারীর প্রতি কঠোরতা পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এক ওয়াক্ত সালাত জামাআতের সাথে আদায় করা পঁচিশ ওয়াক্ত একাকী সালাত আদায় করার সমান।
১৩৬২
জামা‘আতে সালাত আদায়ের ফযীলত এবং তা পরিত্যাগকারীর প্রতি কঠোরতা পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ইমামের সাথে এক ওয়াক্ত সালাত আদায় করা একা পঁচিশ ওয়াক্ত সালাত আদায় করার চেয়েও উত্তম।
১৩৬৩
জামা‘আতে সালাত আদায়ের ফযীলত এবং তা পরিত্যাগকারীর প্রতি কঠোরতা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জামাআতের সাথে সালাত আদায় করা একাকী সালাত আদায় করা থেকে সাতাশ গুণ অধিক মর্যাদা সম্পন্ন।
১৩৬৪
জামা‘আতে সালাত আদায়ের ফযীলত এবং তা পরিত্যাগকারীর প্রতি কঠোরতা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু উমার (রাঃ)
নবী (ﷺ) বলেছেন: কোন ব্যক্তির জামাআতে সালাত আদায় করা তার একাকী আদায় করা সালাত থেকে সাতাশ গুণ অধিক মর্যাদাসম্পন্ন।
১৩৬৫
জামা‘আতে সালাত আদায়ের ফযীলত এবং তা পরিত্যাগকারীর প্রতি কঠোরতা পরিচ্ছেদ নাই
ইবনু নুমায়র (রহঃ) তার পিতার
যে হাদিস বর্ণনা করেছেন তাতে “বিশগুণের কিছু বেশি” মর্যাদার কথা উল্লেখ করেছেন। আর আবু বকর (রহঃ)-এর বর্ণনায় “সাতাশগুণ” মর্যাদার কথা উল্লেখ আছে।
১৩৬৬
জামা‘আতে সালাত আদায়ের ফযীলত এবং তা পরিত্যাগকারীর প্রতি কঠোরতা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু উমার (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ বিশ গুণের চেয়ে অধিক মর্যাদাসম্পন্ন।
১৩৬৭
জামা‘আতে সালাত আদায়ের ফযীলত এবং তা পরিত্যাগকারীর প্রতি কঠোরতা পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
কোন এক ওয়াক্ত সালাতে জামাতে রসূলুল্লাহ (ﷺ) কিছু সংখ্যক লোককে না পেয়ে বললেন: আমি ইচ্ছা করেছি যে, কোন এক ব্যক্তিকে আমি সালাতে ইমামত করার আদেশ করি এবং যারা সালাতে জামাতে আসে না তাদের কাছে যাই এবং কাঠ-খড় দ্বারা আগুন জ্বালিয়ে তাদের বাড়ি-ঘর জ্বালিয়ে দিতে আদেশ করি। তাদের কেউ যদি জানত যে, তারা একখণ্ড হাড়যুক্ত গোশত পাবে, তাহলে তারা তাতে অবশ্যই উপস্থিত হত। অর্থাৎ ইশার সালাতে (উপস্থিত হত)।
১৩৬৮
জামা‘আতে সালাত আদায়ের ফযীলত এবং তা পরিত্যাগকারীর প্রতি কঠোরতা পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ইশা ও ফজরের সালাত আদায় করা মুনাফিকদের সর্বাপেক্ষা কঠিন। তারা যদি জানত যে, এ দুটি সালাতের পুরস্কার বা সওয়াব কত তাহলে হামাগুড়ি দিয়ে বুক হেঁচড়ে হলেও তারা এ দুই ওয়াক্তে জামাতে উপস্থিত হত। আমি ইচ্ছা করেছি সালাত আদায় করার আদেশ দিয়ে কাউকে ইমামতি করতে বলি। আর আমি কিছু লোককে নিয়ে জ্বালানি কাঠের বোঝাসহ যারা সালাতের জামাতে আসে না তাদের কাছে যাই এবং আগুন দিয়ে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেই।
১৩৬৯
জামা‘আতে সালাত আদায়ের ফযীলত এবং তা পরিত্যাগকারীর প্রতি কঠোরতা পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে কিছু সংখ্যক হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হাদিস হলো, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি মনস্থ করেছি যে, লোকজনকে জ্বালানি কাঠের স্তূপ করতে বলি। তারপর একজনকে সালাতে ইমামত করতে আদেশ করি এবং লোকজনসহ গিয়ে তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেই, যারা জামাতে উপস্থিত হয় না।
১৩৭০
জামা‘আতে সালাত আদায়ের ফযীলত এবং তা পরিত্যাগকারীর প্রতি কঠোরতা পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রাহ্ (রাঃ)
নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত।