بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
কুরআন শরীফ
মোট ৬২৩৬টি আয়াত পাওয়া গেছে পৃষ্ঠা ৬১৮/৬২৪
১০২
আত-তাকাসুর
মাক্কী ৮ আয়াত
এটা সংগত নয়, তোমরা শীঘ্রই এটা জানতে পারবে।
کَلَّا سَوۡفَ تَعۡلَمُوۡنَ
আবার বলি, এটা সংগত নয়, তোমরা শীঘ্রই এটা জানতে পারবে।
ثُمَّ کَلَّا سَوۡفَ تَعۡلَمُوۡنَ
সাবধান! তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা মোহাচ্ছন্ন হতেনা।
کَلَّا لَوۡ تَعۡلَمُوۡنَ عِلۡمَ الۡیَقِیۡنِ
তোমরাতো জাহান্নাম দেখবেই।
لَتَرَوُنَّ الۡجَحِیۡمَ
আবার বলি, তোমরাতো ওটা দেখবেই চাক্ষুষ প্রত্যয়ে।
ثُمَّ لَتَرَوُنَّهَا عَیۡنَ الۡیَقِیۡنِ
এরপর অবশ্যই সেদিন তোমরা সুখ সম্পদ সম্বন্ধে জিজ্ঞাসিত হবে।
ثُمَّ لَتُسۡـَٔلُنَّ یَوۡمَئِذٍ عَنِ النَّعِیۡمِ
১০৩
আল-আসর
মাক্কী ৩ আয়াত
মহাকালের শপথ!
وَ الۡعَصۡرِ
মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে।
اِنَّ الۡاِنۡسَانَ لَفِیۡ خُسۡرٍ
কিন্তু তারা নয়, যারা ঈমান আনে ও সৎ কাজ করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্য ধারণে পরস্পরকে উদ্ধুদ্ধ করে।
اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَ تَوَاصَوۡا بِالۡحَقِّ ۬ۙ وَ تَوَاصَوۡا بِالصَّبۡرِ
১০৪
আল-হুমাযা
মাক্কী ৯ আয়াত
দুর্ভোগ প্রত্যেকের, যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে,
وَیۡلٌ لِّکُلِّ هُمَزَۃٍ لُّمَزَۃِۣ