بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
কুরআন শরীফ
মোট ৬২৩৬টি আয়াত পাওয়া গেছে পৃষ্ঠা ৬১৭/৬২৪
১০১
আল-কারিআ
মাক্কী ১১ আয়াত
সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত।
یَوۡمَ یَکُوۡنُ النَّاسُ کَالۡفَرَاشِ الۡمَبۡثُوۡثِ
এবং পর্বতসমূহ হবে ধূনিত রঙ্গীন পশমের মত।
وَ تَکُوۡنُ الۡجِبَالُ کَالۡعِهۡنِ الۡمَنۡفُوۡشِ
তখন যার পাল্লা ভারী হবে –
فَاَمَّا مَنۡ ثَقُلَتۡ مَوَازِیۡنُهٗ
সেতো লাভ করবে প্রীতিপদ জীবন।
فَهُوَ فِیۡ عِیۡشَۃٍ رَّاضِیَۃٍ
এবং যার পাল্লা হালকা হবে –
وَ اَمَّا مَنۡ خَفَّتۡ مَوَازِیۡنُهٗ
তার স্থান হবে হা’বিয়াহ।
فَاُمُّهٗ هَاوِیَۃٌ
১০
ওটা কি, তা কি তুমি জান?
وَ مَاۤ اَدۡرٰىکَ مَا هِیَهۡ
১১
ওটা অতি উত্তপ্ত অগ্নি।
نَارٌ حَامِیَۃٌ
১০২
আত-তাকাসুর
মাক্কী ৮ আয়াত
প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে,
اَلۡهٰکُمُ التَّکَاثُرُ
যতক্ষণ না তোমরা কাবরসমূহে উপস্থিত হচ্ছ।
حَتّٰی زُرۡتُمُ الۡمَقَابِرَ