৮১
আত-তাকভীর
১১
যখন আকাশের আবরণ অপসারিত হবে,
وَ اِذَا السَّمَآءُ کُشِطَتۡ
১২
জাহান্নামের আগুন যখন উদ্দীপিত করা হবে,
وَ اِذَا الۡجَحِیۡمُ سُعِّرَتۡ
১৩
এবং জান্নাত যখন নিকটর্বতী করা হবে,
وَ اِذَا الۡجَنَّۃُ اُزۡلِفَتۡ
১৪
তখন প্রত্যেক ব্যক্তিই জানবে সে কি নিয়ে এসেছে।
عَلِمَتۡ نَفۡسٌ مَّاۤ اَحۡضَرَتۡ
১৫
কিন্তু না, আমি প্রত্যাবর্তনকারী তারকাপুঞ্জের শপথ করছি!
فَلَاۤ اُقۡسِمُ بِالۡخُنَّسِ
১৬
যা গতিশীল ও স্থিতিবান;
الۡجَوَارِ الۡکُنَّسِ
১৭
শপথ রাতের যখন ওর আবির্ভাব হয়,
وَ الَّیۡلِ اِذَا عَسۡعَسَ
১৮
আর উষার যখন ওর আবির্ভাব হয়,
وَ الصُّبۡحِ اِذَا تَنَفَّسَ
১৯
নিশ্চয়ই এই কুরআন সম্মানিত বার্তাবহের আনীত বাণী।
اِنَّهٗ لَقَوۡلُ رَسُوۡلٍ کَرِیۡمٍ
২০
যে সামর্থশালী, আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন,
ذِیۡ قُوَّۃٍ عِنۡدَ ذِی الۡعَرۡشِ مَکِیۡنٍ