بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
কুরআন শরীফ
মোট ৬২৩৬টি আয়াত পাওয়া গেছে পৃষ্ঠা ৫৮০/৬২৪
৮০
আবাসা
মাক্কী ৪২ আয়াত
৩৩
যখন ঐ ধ্বংস ধ্বনি এসে পড়বে;
فَاِذَا جَآءَتِ الصَّآخَّۃُ
৩৪
সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই হতে,
یَوۡمَ یَفِرُّ الۡمَرۡءُ مِنۡ اَخِیۡهِ
৩৫
এবং তার মাতা, তার পিতা,
وَ اُمِّهٖ وَ اَبِیۡهِ
৩৬
তার স্ত্রী ও তার সন্তান হতে,
وَ صَاحِبَتِهٖ وَ بَنِیۡهِ
৩৭
সেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে।
لِکُلِّ امۡرِئٍ مِّنۡهُمۡ یَوۡمَئِذٍ شَاۡنٌ یُّغۡنِیۡهِ
৩৮
সেদিন বহু মুখমন্ডল হবে দীপ্তিমান;
وُجُوۡهٌ یَّوۡمَئِذٍ مُّسۡفِرَۃٌ
৩৯
সহাস্য ও প্রফুল্ল।
ضَاحِکَۃٌ مُّسۡتَبۡشِرَۃٌ
৪০
এবং অনেক মুখমন্ডল হবে সেদিন ধূলি ধূসরিত,
وَ وُجُوۡهٌ یَّوۡمَئِذٍ عَلَیۡهَا غَبَرَۃٌ
৪১
সেগুলিকে আচ্ছন্ন করবে কালিমা।
تَرۡهَقُهَا قَتَرَۃٌ
৪২
তারাই কাফির ও পাপাচারী।
اُولٰٓئِکَ هُمُ الۡکَفَرَۃُ الۡفَجَرَۃُ