بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
কুরআন শরীফ
মোট ৬২৩৬টি আয়াত পাওয়া গেছে পৃষ্ঠা ৩৯৪/৬২৪
৩৭
আস-সাফফাত
মাক্কী ১৮২ আয়াত
১৪৩
সে যদি আল্লাহর মহিমা ঘোষণা না করত –
فَلَوۡ لَاۤ اَنَّهٗ کَانَ مِنَ الۡمُسَبِّحِیۡنَ
১৪৪
তাহলে তাকে পুনরুত্থান দিন পর্যন্ত থাকতে হত ওর উদরে।
لَلَبِثَ فِیۡ بَطۡنِهٖۤ اِلٰی یَوۡمِ یُبۡعَثُوۡنَ
১৪৫
অতঃপর তাকে আমি নিক্ষেপ করলাম এক তৃণহীন প্রান্তরে এবং সে ছিল রুগ্ন।
فَنَبَذۡنٰهُ بِالۡعَرَآءِ وَ هُوَ سَقِیۡمٌ
১৪৬
পরে আমি তার উপর এক লাউ গাছ উদগত করলাম।
وَ اَنۡۢبَتۡنَا عَلَیۡهِ شَجَرَۃً مِّنۡ یَّقۡطِیۡنٍ
১৪৭
তাকে আমি লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করেছিলাম।
وَ اَرۡسَلۡنٰهُ اِلٰی مِائَۃِ اَلۡفٍ اَوۡ یَزِیۡدُوۡنَ
১৪৮
এবং তারা ঈমান এনেছিল; ফলে আমি তাদেরকে কিছু কালের জন্য জীবনোপভোগ করতে দিলাম।
فَاٰمَنُوۡا فَمَتَّعۡنٰهُمۡ اِلٰی حِیۡنٍ
১৪৯
এখন তাদেরকে জিজ্ঞেস করঃ তোমার রবের জন্য কি রয়েছে কন্যা সন্তান এবং তাদের জন্য পুত্র সন্তান?
فَاسۡتَفۡتِهِمۡ اَلِرَبِّکَ الۡبَنَاتُ وَ لَهُمُ الۡبَنُوۡنَ
১৫০
অথবা আমি কি মালাইকাকে নারী রূপে সৃষ্টি করেছি, আর তারা তা প্রত্যক্ষ করেছিল?
اَمۡ خَلَقۡنَا الۡمَلٰٓئِکَۃَ اِنَاثًا وَّ هُمۡ شٰهِدُوۡنَ
১৫১
দেখ তারা মনগড়া কথা বলে যে –
اَلَاۤ اِنَّهُمۡ مِّنۡ اِفۡکِهِمۡ لَیَقُوۡلُوۡنَ
১৫২
আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। তারা নিশ্চয়ই মিথ্যাবাদী।
وَلَدَ اللّٰهُ ۙ وَ اِنَّهُمۡ لَکٰذِبُوۡنَ