بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
কুরআন শরীফ
মোট ৬২৩৬টি আয়াত পাওয়া গেছে পৃষ্ঠা ৩৯৩/৬২৪
৩৭
আস-সাফফাত
মাক্কী ১৮২ আয়াত
১৩৩
লূত ছিল রাসূলদের একজন।
وَ اِنَّ لُوۡطًا لَّمِنَ الۡمُرۡسَلِیۡنَ
১৩৪
আমি তাকে ও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম।
اِذۡ نَجَّیۡنٰهُ وَ اَهۡلَهٗۤ اَجۡمَعِیۡنَ
১৩৫
এক বৃদ্ধা ব্যতীত, যে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।
اِلَّا عَجُوۡزًا فِی الۡغٰبِرِیۡنَ
১৩৬
অতঃপর অবশিষ্টদেরকে আমি সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলাম।
ثُمَّ دَمَّرۡنَا الۡاٰخَرِیۡنَ
১৩৭
তোমরা তাদের ধ্বংসাবশেষগুলি অতিক্রম করে থাক সকালে –
وَ اِنَّکُمۡ لَتَمُرُّوۡنَ عَلَیۡهِمۡ مُّصۡبِحِیۡنَ
১৩৮
এবং সন্ধ্যায়। তবুও কি তোমরা অনুধাবন করবেনা?
وَ بِالَّیۡلِ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ
১৩৯
ইউনুসও ছিল রাসূলদের একজন।
وَ اِنَّ یُوۡنُسَ لَمِنَ الۡمُرۡسَلِیۡنَ
১৪০
স্মরণ কর, যখন সে পালিয়ে বোঝাই নৌযানে পৌঁছল।
اِذۡ اَبَقَ اِلَی الۡفُلۡکِ الۡمَشۡحُوۡنِ
১৪১
অতঃপর সে লটারীতে যোগদান করল এবং পরাভূত হল।
فَسَاهَمَ فَکَانَ مِنَ الۡمُدۡحَضِیۡنَ
১৪২
পরে এক বৃহদাকার মৎস্য তাকে গিলে ফেলল; তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগল।
فَالۡتَقَمَهُ الۡحُوۡتُ وَ هُوَ مُلِیۡمٌ