بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
কুরআন শরীফ
মোট ৬২৩৬টি আয়াত পাওয়া গেছে পৃষ্ঠা ৩০৩/৬২৪
২৬
আশ-শুআরা
মাক্কী ২২৭ আয়াত
৮৯
সেদিন উপকৃত হবে শুধু সে, যে আল্লাহর নিকট আসবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে।
اِلَّا مَنۡ اَتَی اللّٰهَ بِقَلۡبٍ سَلِیۡمٍ
৯০
মুত্তাকীদের নিকটবর্তী করা হবে জান্নাত।
وَ اُزۡلِفَتِ الۡجَنَّۃُ لِلۡمُتَّقِیۡنَ
৯১
আর পথভ্রষ্টদের জন্য উম্মোচিত করা হবে জাহান্নাম।
وَ بُرِّزَتِ الۡجَحِیۡمُ لِلۡغٰوِیۡنَ
৯২
তাদেরকে বলা হবেঃ তারা কোথায়, তোমরা যাদের ইবাদাত করতে –
وَ قِیۡلَ لَهُمۡ اَیۡنَمَا کُنۡتُمۡ تَعۡبُدُوۡنَ
৯৩
আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা কি আত্মরক্ষা করতে সক্ষম?
مِنۡ دُوۡنِ اللّٰهِ ؕ هَلۡ یَنۡصُرُوۡنَکُمۡ اَوۡ یَنۡتَصِرُوۡنَ
৯৪
অতঃপর তাদেরকে ও পথভ্রষ্টদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
فَکُبۡکِبُوۡا فِیۡهَا هُمۡ وَ الۡغَاوٗنَ
৯৫
এবং ইবলীস বাহিনীর সবাইকেও।
وَ جُنُوۡدُ اِبۡلِیۡسَ اَجۡمَعُوۡنَ
৯৬
তারা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে –
قَالُوۡا وَ هُمۡ فِیۡهَا یَخۡتَصِمُوۡنَ
৯৭
আল্লাহর শপথ! আমরাতো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম।
تَاللّٰهِ اِنۡ کُنَّا لَفِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ
৯৮
যখন আমরা তোমাদেরকে জগতসমূহের রবের সমকক্ষ মনে করতাম।
اِذۡ نُسَوِّیۡکُمۡ بِرَبِّ الۡعٰلَمِیۡنَ