২৬
আশ-শুআরা
৭৯
তিনিই আমাকে দান করেন আহার্য ও পানীয়।
وَ الَّذِیۡ هُوَ یُطۡعِمُنِیۡ وَ یَسۡقِیۡنِ
৮০
এবং অসুস্থ হলে তিনিই আমাকে রোগমুক্ত করেন।
وَ اِذَا مَرِضۡتُ فَهُوَ یَشۡفِیۡنِ
৮১
আর তিনিই আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর আমাকে পুনরুজ্জীবিত করবেন।
وَ الَّذِیۡ یُمِیۡتُنِیۡ ثُمَّ یُحۡیِیۡنِ
৮২
এবং আশা করি, তিনি কিয়ামাত দিবসে আমার অপরাধসমূহ ক্ষমা করে দিবেন।
وَ الَّذِیۡۤ اَطۡمَعُ اَنۡ یَّغۡفِرَ لِیۡ خَطِیۡٓئَتِیۡ یَوۡمَ الدِّیۡنِ
৮৩
হে আমার রাব্ব! আমাকে প্রজ্ঞা দান করুন এবং সৎ কর্মপরায়ণদের সাথে আমাকে মিলিত করুন।
رَبِّ هَبۡ لِیۡ حُکۡمًا وَّ اَلۡحِقۡنِیۡ بِالصّٰلِحِیۡنَ
৮৪
আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করুন!
وَ اجۡعَلۡ لِّیۡ لِسَانَ صِدۡقٍ فِی الۡاٰخِرِیۡنَ
৮৫
এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করুন!
وَ اجۡعَلۡنِیۡ مِنۡ وَّرَثَۃِ جَنَّۃِ النَّعِیۡمِ
৮৬
আর আমার পিতাকে ক্ষমা করুন, সেতো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত।
وَ اغۡفِرۡ لِاَبِیۡۤ اِنَّهٗ کَانَ مِنَ الضَّآلِّیۡنَ
৮৭
এবং আমাকে লাঞ্ছিত করবেননা পুনরুত্থান দিবসে –
وَ لَا تُخۡزِنِیۡ یَوۡمَ یُبۡعَثُوۡنَ
৮৮
যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোন কাজে আসবেনা।
یَوۡمَ لَا یَنۡفَعُ مَالٌ وَّ لَا بَنُوۡنَ