৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৭২৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৭২২১
কিয়ামাত সংঘটিত হবে না, এমনকি এক ব্যক্তি অন্য ব্যক্তির কবরের পাশ দিয়ে অতিক্রম করতে গিয়ে মুসীবাতের কারণে মৃত ব্যক্তির স্থানে হওয়ার কামনা করবে পরিচ্ছেদ নাই
জাবির ইবনু সামুরাহ্ (রাযিঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, অবশ্যই মুসলিম অথবা মু’মিনদের একটি দল আবিয়ায নামক বালাখানায় সংরক্ষিত পারস্য রাজ্যের ধনভাণ্ডার অধিকার করবে। বর্ণনাকারী কুতাইবা দ্বিধাহীনভাবে মুসলিমদের কথা উল্লেখ করেছেন এবং কোন প্রকার সন্দেহ করেননি।
৭২২২
কিয়ামাত সংঘটিত হবে না, এমনকি এক ব্যক্তি অন্য ব্যক্তির কবরের পাশ দিয়ে অতিক্রম করতে গিয়ে মুসীবাতের কারণে মৃত ব্যক্তির স্থানে হওয়ার কামনা করবে পরিচ্ছেদ নাই
সিমাক ইবনু হার্‌ব (রহ:)
আমি জাবির ইবনু সামুরা (রাঃ) হতে শুনেছি। আমি রাসূলুল্লাহ (ﷺ) হতে শুনেছি আবূ আওয়ানাহ (রহঃ)-এর হাদীসের অবিকল।
৭২২৩
কিয়ামাত সংঘটিত হবে না, এমনকি এক ব্যক্তি অন্য ব্যক্তির কবরের পাশ দিয়ে অতিক্রম করতে গিয়ে মুসীবাতের কারণে মৃত ব্যক্তির স্থানে হওয়ার কামনা করবে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)
নবী (ﷺ) বলেছেনঃ তোমরা কি ঐ শহরের কথা শুনেছ, যার একদিকে স্থলভাগ এবং একদিকে জলভাগ? উত্তরে সাহাবীরা বললেন, হ্যাঁ, হে আল্লাহর রসূল (ﷺ)! শুনেছি। অতঃপর তিনি বললেন, কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত ইসহাক (আঃ)-এর সন্তানদের সত্তর হাজার লোক এ শহরের লোকদের সঙ্গে লড়াই না করবে।তারা শহরের দ্বারপ্রান্তে এসে পৌঁছাবে, কোন অস্ত্র দ্বারা যুদ্ধ করবে না এবং কোন তীরও চালাবে না; বরং তারা একবার ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ ‘ওয়াল্লাহু আকবার’ বলবে, সাথে সাথে এর এক প্রান্ত ধ্বসে যাবে। বর্ণনাকারী সাওর (রহঃ) বলেন, আমার যতদূর মনে পড়ে, আমার নিকট বর্ণনাকারী লোক সমুদ্রস্থিত প্রান্তের কথা বলেছিলেন। অতঃপর দ্বিতীয়বার তারা ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ ও ‘ওয়াল্লাহু আকবার’ বলবে। এতে শহরের অপর প্রান্ত ধ্বসে যাবে।এরপর তারা তৃতীয়বার ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ ও ‘ওয়াল্লাহু আকবার’ বলবে। তখন তাদের শহরের দ্বার খুলে দেয়া হবে। তারা যখন তাতে প্রবেশ করে গনীমাতের মাল ভাগাভাগিতে ব্যতিব্যস্ত থাকবে, তখন কেউ উচ্চঃস্বরে বলে উঠবে, দাজ্জালের আগমন ঘটেছে। এ কথা শোনা মাত্রই তারা ধন-সম্পদ ফেলে দেশে ফিরে যাবে।
৭২২৪
কিয়ামাত সংঘটিত হবে না, এমনকি এক ব্যক্তি অন্য ব্যক্তির কবরের পাশ দিয়ে অতিক্রম করতে গিয়ে মুসীবাতের কারণে মৃত ব্যক্তির স্থানে হওয়ার কামনা করবে পরিচ্ছেদ নাই
সাওর ইবনু যায়দ আদ্ দীলী (রহ:)
এ সূত্রে অবিকল হাদীস বর্ণিত হয়েছে।
৭২২৫
কিয়ামাত সংঘটিত হবে না, এমনকি এক ব্যক্তি অন্য ব্যক্তির কবরের পাশ দিয়ে অতিক্রম করতে গিয়ে মুসীবাতের কারণে মৃত ব্যক্তির স্থানে হওয়ার কামনা করবে পরিচ্ছেদ নাই
ইবনু উমার (রাযিঃ)-এর সূত্রে নবী (সা:)
"অবশ্যই ইয়াহুদীরা তোমাদের সঙ্গে লড়াই করবে এবং তোমরা তাদেরকে হত্যা করবে। পরিশেষে পাথর (সন্ধান দিয়ে) বলবে, (হে মুসলিম! এই যে ইয়াহুদি, এসো, তুমি তাকে হত্যা কর)।"
৭২২৬
কিয়ামাত সংঘটিত হবে না, এমনকি এক ব্যক্তি অন্য ব্যক্তির কবরের পাশ দিয়ে অতিক্রম করতে গিয়ে মুসীবাতের কারণে মৃত ব্যক্তির স্থানে হওয়ার কামনা করবে পরিচ্ছেদ নাই
মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ‘উবাইদুল্লাহ ইবনু সা’ঈদ (রহ:)
মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ‘উবাইদুল্লাহ ইবনু সা’ঈদ (রহ:) উক্ত সূত্র হতে বর্ণিতঃ
৭২২৭
কিয়ামাত সংঘটিত হবে না, এমনকি এক ব্যক্তি অন্য ব্যক্তির কবরের পাশ দিয়ে অতিক্রম করতে গিয়ে মুসীবাতের কারণে মৃত ব্যক্তির স্থানে হওয়ার কামনা করবে পরিচ্ছেদ নাই
আব্দুল্লাহ ইবনু ‘উমার
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: তোমরা এবং ইয়াহুদী সম্প্রদায় পরস্পর যুদ্ধে লিপ্ত হবে। অবশেষে পাথর বলবে, হে মুসলিম! এই যে আমার পিছনে ইয়াহুদী লুকিয়ে আছে, এসো তুমি তাকে হত্যা কর।
৭২২৮
কিয়ামাত সংঘটিত হবে না, এমনকি এক ব্যক্তি অন্য ব্যক্তির কবরের পাশ দিয়ে অতিক্রম করতে গিয়ে মুসীবাতের কারণে মৃত ব্যক্তির স্থানে হওয়ার কামনা করবে পরিচ্ছেদ নাই
আব্দুল্লাহ ইবনু ‘উমর (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: ইয়াহূদী সম্প্রদায় তোমাদের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হবে। তারপর তোমরা তাদের উপর জয়ী হবে। এমনকি পাথর বলে উঠবে, ‘হে মুসলিম! এই তো ইয়াহূদী আমার পিছনে আছে, তুমি তাকে হত্যা কর।’
৭২২৯
কিয়ামাত সংঘটিত হবে না, এমনকি এক ব্যক্তি অন্য ব্যক্তির কবরের পাশ দিয়ে অতিক্রম করতে গিয়ে মুসীবাতের কারণে মৃত ব্যক্তির স্থানে হওয়ার কামনা করবে পরিচ্ছেদ নাই
আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমদের সঙ্গে ইয়াহূদী সম্প্রদায়ের যুদ্ধ না হবে। মুসলিমগণ তাদেরকে হত্যা করবে। ফলে তারা পাথর বা গাছের পিছনে লুকিয়ে থাকবে। তখন পাথর বা গাছ বলবে, ‘হে মুসলিম! হে আল্লাহর বান্দা! এই তো ইয়াহূদী আমার পিছনে লুকিয়ে আছে। এসো, তাকে হত্যা কর।’ কিন্তু ‘গারকাদ’ নামক গাছ দেখিয়ে দিবে না। কারণ এটা হচ্ছে ইয়াহূদীদের সহায়তাকারী গাছ।
৭২৩০
কিয়ামাত সংঘটিত হবে না, এমনকি এক ব্যক্তি অন্য ব্যক্তির কবরের পাশ দিয়ে অতিক্রম করতে গিয়ে মুসীবাতের কারণে মৃত ব্যক্তির স্থানে হওয়ার কামনা করবে পরিচ্ছেদ নাই
জাবির ইবনু সামুরাহ (রাযিঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ উক্তি করতে শুনেছি, কেয়ামতের আগে কতক মিথ্যাবাদী ব্যক্তির আগমন ঘটবে। তবে আবুল আহওয়াস-এর বর্ণনায় এ কথা বর্ধিত বর্ণিত রয়েছে যে, আমি জাবির (রাঃ)-কে প্রশ্ন করলাম, আপনি কি রাসূলুল্লাহ (ﷺ) থেকে এ কথা শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ, শুনেছি।