৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৭০৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৭০৫১
জান্নাতের তাঁবু এবং তাতে মু’মিনগণের স্ত্রীদের বর্ণনা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু কায়স (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: জান্নাতে (মু’মিনদের জন্য) মাঝে ফাঁকা এরূপ মুক্তার একটি বিশাল তাঁবু থাকবে, যার বিস্তৃতি হবে ষাট মাইল। এর প্রত্যেক প্রান্তে স্ত্রীগণ থাকবে। তারা পরস্পর একে অপরকে দেখতে পাবে না। মু’মিনেরা ঘুরে ঘুরে সকল রমণীর নিকট যাবে।
৭০৫২
জান্নাতের তাঁবু এবং তাতে মু’মিনগণের স্ত্রীদের বর্ণনা পরিচ্ছেদ নাই
আবূ মূসা (রাঃ)-এর সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
জান্নাতের তাঁবুগুলো মণি-মুক্তার তৈরি হবে এবং এর দৈর্ঘ্য ঊর্ধ্বাকাশের দিকে ষাট মাইল পর্যন্ত হবে। এর প্রত্যেক কোণে মুমিনদের সহধর্মিণীগণ থাকবে, তবে তারা পরস্পরকে দেখতে পাবে না।
৭০৫৩
জান্নাতের নহরসমূহ থেকে যা দুনিয়াতে রয়েছে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সাইহান, জাইহান (দুইটি নদ) এবং ফোরাত ও নীল (দুইটি নদ)—এসবের প্রত্যেকটিই জান্নাতের নহরসমূহের অন্তর্ভুক্ত হবে।
৭০৫৪
পাখীর হৃদয়ের ন্যায় হৃদয় বিশিষ্ট কতিপয় লোক জান্নাতে প্রবেশ করবে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)-এর সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
এমন কিছু লোক জান্নাতে যাবে, যাদের অন্তর পাখির অন্তরের মতো।
৭০৫৫
পাখীর হৃদয়ের ন্যায় হৃদয় বিশিষ্ট কতিপয় লোক জান্নাতে প্রবেশ করবে পরিচ্ছেদ নাই
হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ)
আবু হুরায়রা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে হাদীস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা‘আলা আদম (আঃ)-কে তাঁর নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। তাঁর দৈর্ঘ্য হলো ষাট হাত। সৃষ্টির পর তিনি তাঁকে বললেন, যাও এদেরকে সালাম করো। সেখানে একদল ফেরেশতা বসা ছিলেন। সালামের জবাবে তাঁরা কি বলেন তা খুব মনোযোগ সহকারে শুনো। কেননা তোমার এবং তোমার বংশধরদের অভিবাদন হবে এই। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি এগিয়ে গেলেন ও বললেন, “আসসালামু আলাইকুম”। জবাবে তাঁরা বললেন, “আসসালামু আলাইকা ওয়া রহমাতুল্লাহ”। তাঁরা ওয়া রহমাতুল্লাহ বাড়িয়ে বলেছেন। অবশেষে তিনি বললেন, যে লোক জান্নাতে যাবে সে আদম (আঃ)-এর আকৃতি বিশিষ্ট হবে। তাঁর দৈর্ঘ্য হবে ষাট হাত। [তিনি (ﷺ) বলেন,] তারপর আদম (আঃ)-এর পর থেকে আজ পর্যন্ত মানুষ ক্রমশই খাটো হয়ে আসছে।
৭০৫৬
জাহান্নামের আগুনের প্রবল উত্তাপ ও গভীর তলদেশ এবং শাস্তিপ্রাপ্তদের যা স্পর্শ করবে পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জাহান্নামকে এভাবে উপস্থিত করা হবে। সেদিন তাতে সত্তর হাজার লাগাম লাগানো থাকবে। প্রতিটি লাগামের সাথে সত্তর হাজার ফেরেশতা থাকবে, তাঁরা তাকে টেনে নিয়ে যাবে।
৭০৫৭
জাহান্নামের আগুনের প্রবল উত্তাপ ও গভীর তলদেশ এবং শাস্তিপ্রাপ্তদের যা স্পর্শ করবে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
নবী (ﷺ) বলেছেন: তোমাদের এ আগুন যা আদম সন্তানগণ জ্বালিয়ে থাকে তা জাহান্নামের আগুনের উত্তাপের সত্তর ভাগের একভাগ। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! আল্লাহর কসম! এ আগুনই তো যথেষ্ট ছিল? তিনি বললেন, সে আগুন তো এ আগুনের তুলনায় ঊনসত্তর গুণ অধিক তাপমাত্রা সম্পন্ন। এ ঊনসত্তরের প্রতিটি তাপমাত্রাই দুনিয়ার আগুনের তাপমাত্রার সমতুল্য।
৭০৫৮
জাহান্নামের আগুনের প্রবল উত্তাপ ও গভীর তলদেশ এবং শাস্তিপ্রাপ্তদের যা স্পর্শ করবে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
নবী (ﷺ) থেকে আবূ যিনাদ-এর অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে এতে হাম্মাম (রহঃ) (প্রতিটি)-এর স্থলে (সবগুলোই তার তাপমাত্রার সমতুল্য) বলেছেন।
৭০৫৯
জাহান্নামের আগুনের প্রবল উত্তাপ ও গভীর তলদেশ এবং শাস্তিপ্রাপ্তদের যা স্পর্শ করবে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে উপবিষ্ট ছিলাম। তিনি হঠাৎ একটি বিকট আওয়াজ শুনতে পেলেন। তখন নবী (ﷺ) বললেন, তোমরা কি জান, এটা কিসের আওয়াজ? বর্ণনাকারী বলেন, আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই অধিক জ্ঞাত। তিনি বললেন, এ একটি পাথর যা সত্তর বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। তারপর তা কেবল নিম্নে পতিত হতে হতে এখন সেটা তার তলদেশে গিয়ে পৌঁছেছে।
৭০৬০
জাহান্নামের আগুনের প্রবল উত্তাপ ও গভীর তলদেশ এবং শাস্তিপ্রাপ্তদের যা স্পর্শ করবে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
হুবহু হাদীস বর্ণনা করেছেন, তবে এতে এ কথা বর্ধিত বর্ণিত রয়েছে যে, এ পাথরটি এখন জাহান্নামের অতল গভীরে গিয়ে পৌঁছেছে, তাই তোমরা বিকট আওয়াজ শুনতে পেয়েছ।