৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৭০২/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৭০১১
কোন লোকই তার ‘আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না, বরং আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাতে যাবে পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)-এর সানাদে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
অবিকল বর্ণনা করেছেন।
৭০১২
কোন লোকই তার ‘আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না, বরং আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাতে যাবে পরিচ্ছেদ নাই
আ‘মাশ (রহঃ)
ইবনু নুমাইর (রহঃ) অবিকল বর্ণনা করেছেন।
৭০১৩
কোন লোকই তার ‘আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না, বরং আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাতে যাবে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
নবী (ﷺ) হতে অবিকল বর্ণনা করেছেন, তবে তাতে বর্ধিত আছে অর্থাৎ- তোমরা সুসংবাদ গ্রহণ করো।
৭০১৪
কোন লোকই তার ‘আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না, বরং আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাতে যাবে পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি যে, তোমাদের কোন লোক তার আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে না। আর আল্লাহর রহমত ব্যতীত আমি নিজেও বাঁচতে পারব না।
৭০১৫
কোন লোকই তার ‘আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না, বরং আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাতে যাবে পরিচ্ছেদ নাই
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সহধর্মিণী ‘আয়িশাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মধ্যম পন্থা অবলম্বন কর, এর কাছাকাছি পথে থেকো এবং সুসংবাদ গ্রহণ কর, কারো আমলই তাকে জান্নাতে দাখিল করাতে পারবে না। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! আপনিও কি নন? তিনি বললেন, আমিও নই। তবে হ্যাঁ, যদি আল্লাহ আমাকে তাঁর রহমত দ্বারা ঢেকে নেন। তোমরা জেনে রাখো, নিয়মিত আমলই আল্লাহর কাছে সবচেয়ে বেশী পছন্দের ‘আমাল, যদিও তা পরিমাণে কম হয়। হাসান আল হুলওয়ানী (রহঃ) ..... মূসা ইবনু উকবা (রহঃ) থেকে এ সূত্রে অবিকল হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তাতে তারা (সুসংবাদ গ্রহণ কর) শব্দটি বর্ণনা করেননি।
৭০১৬
আমল বৃদ্ধি করা ও ‘ইবাদাতে চেষ্টারত থাকা পরিচ্ছেদ নাই
মুগীরাহ্ ইবনু শু‘বাহ্ (রাঃ)
নবী (ﷺ) এমনভাবে সালাত আদায় করতেন যে, তাঁর দুই পা ফুলে যেত। এ দেখে তাঁকে বলা হলো, আপনি এত কষ্ট করছেন কেন? আপনার তো পূর্বাপর যাবতীয় ত্রুটি-বিচ্যুতি মাফ করে দেয়া হয়েছে। এ কথার প্রত্যুত্তরে তিনি বললেন, আমি কি শুকরগুজার বান্দা হিসেবে পরিণত হব না?
৭০১৭
আমল বৃদ্ধি করা ও ‘ইবাদাতে চেষ্টারত থাকা পরিচ্ছেদ নাই
মুগীরাহ্ ইবনু শু‘বাহ্ (রাঃ)
নবী (ﷺ) সালাতে এমনভাবে দাঁড়িয়ে থাকতেন যে, এতে তাঁর দুই পা ফুলে যেত। এ দেখে সাহাবীরা বললেন, আল্লাহ তো আপনার আগের ও পরের যাবতীয় ত্রুটি-বিচ্যুতি মাফ করে দিয়েছেন। এ কথা শুনে তিনি বললেন, আমি কি শুকরগুজার বান্দা হব না?
৭০১৮
আমল বৃদ্ধি করা ও ‘ইবাদাতে চেষ্টারত থাকা পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) যখন সালাত আদায় করতেন তখন এত বেশি দাঁড়িয়ে থাকতেন যে, এতে তাঁর দুই পা ফুলে যেত। এ দেখে আয়িশা (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আপনি এরূপ করছেন? অথচ আপনার পূর্বাপর যাবতীয় ত্রুটি-বিচ্যুতি মাফ করে দেয়া হয়েছে। এ কথা শুনে তিনি বললেন, হে আয়িশা! আমি কি শুকরগুজার বান্দা হব না?
৭০১৯
উপদেশ দানের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা পরিচ্ছেদ নাই
শাকীক্ (রহঃ)
‘আবদুল্লাহ (রাঃ)-এর অপেক্ষায় আমরা তাঁর (বাড়ির) দ্বারপ্রান্তে বসা ছিলাম। এ সময় ইয়াজিদ ইবন মুয়াবিয়া নাখাঈ (রহঃ) আমাদের পাশ দিয়ে অতিক্রম করতে লাগলেন। আমরা তাকে বললাম, আপনি তাঁকে আমাদের অবস্থানের সংবাদটি দিন। তিনি ভেতরে তাঁর নিকট গেলেন। অমনি দেরি না করে আবদুল্লাহ (রাঃ) আমাদের সম্মুখে বেরিয়ে আসলেন। তারপর তিনি বললেন, “তোমাদের অবস্থানের সংবাদ আমাকে পৌঁছানো হয়েছে। তবে তোমাদের কাছে আসতে এ জিনিসই আমাকে নিষেধ করেছে যে, আমি যেন তোমাদেরকে বিরক্ত না করে ফেলি। রাসূলুল্লাহ (ﷺ) আমাদের উদ্দেশে নির্ধারিত দিনে উপদেশ দিতেন, আমাদের মধ্যে যাতে বিরক্ত ভাব সৃষ্টি না হয়।”
৭০২০
উপদেশ দানের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ আল আশাজ্জ ও মিনজাব ইবনুল হারিস আত্ তামীমী, ইসহাক্ ইবনু ইব্রাহীম ও ‘আলী ইবনু খাশরাম (রহঃ), ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আ‘মাশ (রহঃ)
আবূ সাঈদ আল আশাজ্জ ও মিনজাব ইবনুল হারিস আত্ তামীমী, ইসহাক ইবন ইব্রাহীম ও আলী ইবন খাশরাম (রহঃ), ইবন আবূ উমর (রহঃ) ..... আ’মাশ (রহঃ) হতে এ সূত্রে অবিকল হাদীস বর্ণনা করেছেন। মিনজাব আরও উল্লেখ করেছেন যে, ইবন মুসহির হতে। আ’মাশ বলেছেন, আমর ইবন মুররাহ্ হতে, তিনি শাকীক হতে, তিনি আবদুল্লাহ হতে।