৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৮২/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৮১১
স্বপ্ন পরিচ্ছেদ নাই
কুতাইবাহ্ ও ইবনু রুমহ্ (রহঃ) লায়স ইবনু সা’দ থেকে (ভিন্ন সানাদে) ইবনু রাফি’ ও ইবনু ফুদায়ক (রহঃ) নাফি’ (রহঃ)
হুবহু রিওয়ায়াত করেছেন। লায়স-এর হাদীসে আছে নাফি (রহঃ) বলেন, আমার ধারণা ইবন উমর (রাঃ) বলেছেনঃ স্বপ্ন নবুওয়াতের সত্তর ভাগের এক ভাগ।
৫৮১২
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বাণী : যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে লোক আমাকে স্বপ্নে দেখে সে (অবশ্যই) আমাকে দেখেছে। কারণ, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না।
৫৮১৩
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বাণী : যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে লোক আমাকে স্বপ্নে দেখে, শীঘ্রই সে আমাকে জেগে থাকাবস্থায় দেখতে পাবে। অথবা তিনি বলেছেন, সে যেন আমাকে জাগ্রত অবস্থায় প্রত্যক্ষ করলো। কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না।
৫৮১৪
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বাণী : যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো পরিচ্ছেদ নাই
আবূ কাতাদাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে আমাকে দেখলো সে যেন (অবশ্যই) সত্যই দেখলো।
৫৮১৫
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বাণী : যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো পরিচ্ছেদ নাই
যুহরীর ভাইয়ের ছেলে
তাঁর চাচা (অর্থাৎ যুহরী) তাঁকে হাদীস রিওয়ায়াত করেছেন। এ ব্যাপারে তিনি ইউনুস বর্ণিত হাদীসের অনুরূপ দুইটি হাদীস সানাদসহ রিওয়ায়াত করেন।
৫৮১৬
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বাণী : যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে লোক স্বপ্নযোগে আমাকে দেখল, সে নিশ্চয়ই আমাকে (স্বপ্নে) দেখল। কারণ, শয়তানের পক্ষে আমার আকৃতি ধারণ করা অসম্ভব। তিনি আরও বলেন, তোমাদের কেউ যখন খারাপ স্বপ্ন দেখে সে যেন ঘুমের মধ্যে তার সাথে শয়তানের চক্রান্তের সংবাদ কাউকে না দেয়।
৫৮১৭
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বাণী : যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে লোক স্বপ্নযোগে আমাকে দেখল সে অবশ্যই আমাকেই দেখল। কারণ আমার রূপ ধারণ করা শয়তানের পক্ষে অসম্ভব।
৫৮১৮
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বাণী : যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
একবার এক বেদুঈন তাঁর নিকট এসে বলল, আমি স্বপ্নে দেখলাম যে, আমার মাথা কর্তন করা হয়েছে আর আমি তার পিছু পিছু ছুটে চলেছি। সে সময় নবী (ﷺ) তাকে রাগান্বিত হয়ে বললেনঃ ঘুমের মধ্যে তোমার সঙ্গে শয়তানের খেলাধুলার সংবাদ কাউকে প্রকাশ করো না।
৫৮১৯
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বাণী : যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
এক বেদুঈন নবী (ﷺ)-এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল! আমি স্বপ্নে দেখলাম যেন আমার মাথা কর্তন করা হয়েছে এবং তা গড়াতে শুরু করেছে, আর আমি তার পিছনে পিছনে খুব জোরে দৌড়াতে লাগলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) সে বেদুঈন আরবকে বললেন, তোমার ঘুমের মধ্যে তোমার সঙ্গে শয়তানের ক্রীড়া-কৌতুকের ব্যাপারে কারো নিকটেই প্রকাশ করো না। বর্ণনাকারী [জাবির (রাঃ)] বলেন, এ ঘটনার পর আমি নবী (ﷺ)-কে ভাষণ দিতে শুনলাম। তাতে তিনি বললেন, তোমাদের কেউ ঘুমের মধ্যে তার সঙ্গে শয়তানের ক্রীড়া-কৌতুকের ব্যাপারে বলে দিও না।
৫৮২০
ঘুমের মধ্যে শাইতানের সঙ্গে খেলাধুলার সংবাদ প্রকাশ করবে না পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
এক লোক নবী (ﷺ)-এর নিকট এসে বলল, “হে আল্লাহর রাসূল! আমি স্বপ্নে দেখলাম যেন, আমার মাথা কর্তন করা হয়েছে।” বর্ণনাকারী বলেন, তখন নবী (ﷺ) মুচকি হেসে বললেন, “শয়তান যখন তোমাদের কারো সঙ্গে তার ঘুমের মধ্যে খেলাধুলা করে, তখন সে যেন কোন ব্যক্তির নিকট তা প্রকাশ না করে।” আর বর্ণনাকারী আবূ বকর (রহঃ)-এর বর্ণনাতে আছে- ‘যখন তোমাদের কারো সঙ্গে ক্রীড়া-কৌতূহল করা হয়’ তিনি ‘শয়তান’ শব্দ বর্ণনা করেননি।