بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
কুরআন শরীফ
মোট ৬২৩৬টি আয়াত পাওয়া গেছে পৃষ্ঠা ৬২৩/৬২৪
১১১
আল-মাসাদ (লাহাব)
মাক্কী ৫ আয়াত
তার গলদেশে খেজুর বাকলের রজ্জু রয়েছে।
فِیۡ جِیۡدِهَا حَبۡلٌ مِّنۡ مَّسَدٍ
১১২
আল-ইখলাস
মাক্কী ৪ আয়াত
বলঃ তিনিই আল্লাহ, একক-অদ্বিতীয়।
قُلۡ هُوَ اللّٰهُ اَحَدٌ
আল্লাহ কারও মুখাপেক্ষী নন।
اَللّٰهُ الصَّمَدُ
তাঁর কোন সন্তান নেই এবং তিনিও কারও সন্তান নন,
لَمۡ یَلِدۡ ۬ۙ وَ لَمۡ یُوۡلَدۡ
এবং তাঁর সমতুল্য কেহই নেই।
وَ لَمۡ یَکُنۡ لَّهٗ کُفُوًا اَحَدٌ
১১৩
আল-ফালাক
মাক্কী ৫ আয়াত
বলঃ আমি আশ্রয় চাচ্ছি ঊষার স্রষ্টার।
قُلۡ اَعُوۡذُ بِرَبِّ الۡفَلَقِ
তিনি যা সৃষ্টি করেছেন উহার অনিষ্টতা হতে।
مِنۡ شَرِّ مَا خَلَقَ
অনিষ্টতা হতে রাতের, যখন ওটা অন্ধকারাচ্ছন্ন হয়।
وَ مِنۡ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَ
এবং ঐ সব নারীর অনিষ্টতা হতে যারা গ্রন্থিতে ফুৎকার দেয়,
وَ مِنۡ شَرِّ النَّفّٰثٰتِ فِی الۡعُقَدِ
এবং অনিষ্টতা হতে হিংসুকের, যখন সে হিংসা করে।
وَ مِنۡ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ