بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
কুরআন শরীফ
মোট ৬২৩৬টি আয়াত পাওয়া গেছে পৃষ্ঠা ৬১৩/৬২৪
৯৬
আল-আলাক
মাক্কী ১৯ আয়াত
১৫
সাবধান! সে যদি নিবৃত্ত না হয় তাহলে আমি তাকে অবশ্যই হেচড়িয়ে নিয়ে যাব মাথার সম্মুখ ভাগের কেশগুচ্ছ ধরে –
کَلَّا لَئِنۡ لَّمۡ یَنۡتَهِ ۬ۙ لَنَسۡفَعًۢا بِالنَّاصِیَۃِ
১৬
মিথ্যাবাদী, পাপিষ্ঠের কেশগুচ্ছ।
نَاصِیَۃٍ کَاذِبَۃٍ خَاطِئَۃٍ
১৭
অতএব সে তার পার্শ্বচরদের আহবান করুক।
فَلۡیَدۡعُ نَادِیَهٗ
১৮
আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে।
سَنَدۡعُ الزَّبَانِیَۃَ
১৯
সাবধান! তুমি তার অনুসরণ করনা। সাজদাহ কর ও আমার নিকটবর্তী হও। [সাজদাহ]
کَلَّا ؕ لَا تُطِعۡهُ وَ اسۡجُدۡ وَ اقۡتَرِبۡ
৯৭
আল-কাদর
মাক্কী ৫ আয়াত
নিশ্চয়ই আমি ইহা অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে;
اِنَّاۤ اَنۡزَلۡنٰهُ فِیۡ لَیۡلَۃِ الۡقَدۡرِ
আর মহিমান্বিত রাত সম্বন্ধে তুমি জান কী?
وَ مَاۤ اَدۡرٰىکَ مَا لَیۡلَۃُ الۡقَدۡرِ
মহিমান্বিত রাত হাজার মাস অপেক্ষা উত্তম।
لَیۡلَۃُ الۡقَدۡرِ ۬ۙ خَیۡرٌ مِّنۡ اَلۡفِ شَهۡرٍ
ঐ রাতে (মালাইকা) ফিরিশতাগণ ও রুহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের রবের অনুমতিক্রমে।
تَنَزَّلُ الۡمَلٰٓئِکَۃُ وَ الرُّوۡحُ فِیۡهَا بِاِذۡنِ رَبِّهِمۡ ۚ مِنۡ کُلِّ اَمۡرٍ
শান্তিই শান্তি! সেই রাত-ফাজরের আবির্ভাব পর্যন্ত।
سَلٰمٌ ۟ۛ هِیَ حَتّٰی مَطۡلَعِ الۡفَجۡرِ