بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
কুরআন শরীফ
মোট ৬২৩৬টি আয়াত পাওয়া গেছে পৃষ্ঠা ৫৭২/৬২৪
৭৮
আন-নাবা
মাক্কী ৪০ আয়াত
৩৯
এই দিন সুনিশ্চিত। অতএব যার অভিরুচি সে তার রবের শরণাপন্ন হোক।
ذٰلِکَ الۡیَوۡمُ الۡحَقُّ ۚ فَمَنۡ شَآءَ اتَّخَذَ اِلٰی رَبِّهٖ مَاٰبًا
৪০
আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম; সেদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং কাফির বলতে থাকবেঃ হায়রে হতভাগা আমি! যদি আমি মাটি হয়ে যেতাম!
اِنَّاۤ اَنۡذَرۡنٰکُمۡ عَذَابًا قَرِیۡبًا ۬ۚۖ یَّوۡمَ یَنۡظُرُ الۡمَرۡءُ مَا قَدَّمَتۡ یَدٰهُ وَ یَقُوۡلُ الۡکٰفِرُ یٰلَیۡتَنِیۡ کُنۡتُ تُرٰبًا
৭৯
আন-নাযিআত
মাক্কী ৪৬ আয়াত
শপথ তাদের যারা নির্মমভাবে উৎপাটন করে,
وَ النّٰزِعٰتِ غَرۡقًا
এবং যারা মৃদুভাবে বন্ধন মুক্ত করে দেয়,
وَّ النّٰشِطٰتِ نَشۡطًا
এবং যারা তীব্র গতিতে সন্তরণ করে,
وَّ السّٰبِحٰتِ سَبۡحًا
এবং যারা দ্রুত বেগে অগ্রসর হয়,
فَالسّٰبِقٰتِ سَبۡقًا
অতঃপর যারা সকল কর্ম নির্বাহ করে।
فَالۡمُدَبِّرٰتِ اَمۡرًا
সেদিন প্রথম শিঙ্গাধ্বনি প্রকম্পিত করবে,
یَوۡمَ تَرۡجُفُ الرَّاجِفَۃُ
ওকে অনুসরণ করবে পরবর্তী শিঙ্গাধ্বনি।
تَتۡبَعُهَا الرَّادِفَۃُ
কত হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে,
قُلُوۡبٌ یَّوۡمَئِذٍ وَّاجِفَۃٌ