بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
কুরআন শরীফ
মোট ৬২৩৬টি আয়াত পাওয়া গেছে পৃষ্ঠা ৫৬৮/৬২৪
৭৭
আল-মুরসালাত
মাক্কী ৫০ আয়াত
৪৯
সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
৫০
সুতরাং তারা কোন্ কথায় এরপর বিশ্বাস স্থাপন করবে?
فَبِاَیِّ حَدِیۡثٍۭ بَعۡدَهٗ یُؤۡمِنُوۡنَ
৭৮
আন-নাবা
মাক্কী ৪০ আয়াত
১
তারা পরস্পর কোন্ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?
عَمَّ یَتَسَآءَلُوۡنَ
২
সেই মহান সংবাদ সম্বন্ধে –
عَنِ النَّبَاِ الۡعَظِیۡمِ
৩
যে বিষয়ে তারা মতবিরোধ করে থাকে!
الَّذِیۡ هُمۡ فِیۡهِ مُخۡتَلِفُوۡنَ
৪
কখনই না, তাদের ধারণা অবাস্তব, তারা শীঘ্রই জানতে পারবে।
کَلَّا سَیَعۡلَمُوۡنَ
৫
আবার বলি, কখনই না, তারা অচিরেই অবগত হবে।
ثُمَّ کَلَّا سَیَعۡلَمُوۡنَ
৬
আমি কি পৃথিবীকে শয্যা (রূপে) নির্মাণ করিনি?
اَلَمۡ نَجۡعَلِ الۡاَرۡضَ مِهٰدًا
৭
এবং পর্বতসমূহকে কীলক রূপে নির্মাণ করিনি?
وَّ الۡجِبَالَ اَوۡتَادًا
৮
আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়।
وَّ خَلَقۡنٰکُمۡ اَزۡوَاجًا