৭৬
আল-ইনসান (আদ-দাহর)
৩০
তোমরা ইচ্ছা করবেনা যদি না আল্লাহ ইচ্ছা করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
وَ مَا تَشَآءُوۡنَ اِلَّاۤ اَنۡ یَّشَآءَ اللّٰهُ ؕ اِنَّ اللّٰهَ کَانَ عَلِیۡمًا حَکِیۡمًا
৩১
তিনি যাকে ইচ্ছা তাঁর অনুগ্রহের অন্তর্ভুক্ত করেন, কিন্তু যালিমদের জন্যতো তিনি প্রস্তুত রেখেছেন মর্মন্তদ শাস্তি।
یُّدۡخِلُ مَنۡ یَّشَآءُ فِیۡ رَحۡمَتِهٖ ؕ وَ الظّٰلِمِیۡنَ اَعَدَّ لَهُمۡ عَذَابًا اَلِیۡمًا
৭৭
আল-মুরসালাত
১
শপথ কল্যাণ স্বরূপ প্রেরিত বায়ুর;
وَ الۡمُرۡسَلٰتِ عُرۡفًا
২
আর প্রলয়ঙ্করী ঝটিকার;
فَالۡعٰصِفٰتِ عَصۡفًا
৩
শপথ সঞ্চালনকারী বায়ুর;
وَّ النّٰشِرٰتِ نَشۡرًا
৪
আর মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বায়ুর।
فَالۡفٰرِقٰتِ فَرۡقًا
৫
এবং তার, যে মানুষের অন্তরে পৌঁছে দেয় উপদেশ –
فَالۡمُلۡقِیٰتِ ذِکۡرًا
৬
অনুশোচনা স্বরূপ অথবা সতর্কতা স্বরূপ।
عُذۡرًا اَوۡ نُذۡرًا
৭
নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা অবশ্যম্ভাবী।
اِنَّمَا تُوۡعَدُوۡنَ لَوَاقِعٌ
৮
যখন নক্ষত্ররাজির আলো নির্বাপিত হবে,
فَاِذَا النُّجُوۡمُ طُمِسَتۡ