بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
কুরআন শরীফ
মোট ৬২৩৬টি আয়াত পাওয়া গেছে পৃষ্ঠা ৫২৯/৬২৪
৬৮
আল-কলম
মাক্কী ৫২ আয়াত
১০
এবং অনুসরণ করনা তার যে কথায় কথায় শপথ করে, যে লাঞ্ছিত –
وَ لَا تُطِعۡ کُلَّ حَلَّافٍ مَّهِیۡنٍ
১১
পশ্চাতে নিন্দাকারী, যে একের কথা অপরের নিকট লাগিয়ে বেড়ায় –
هَمَّازٍ مَّشَّآءٍۭ بِنَمِیۡمٍ
১২
যে কল্যাণের কাজে বাঁধা দান করে, সে সীমালংঘনকারী, পাপিষ্ঠ।
مَّنَّاعٍ لِّلۡخَیۡرِ مُعۡتَدٍ اَثِیۡمٍ
১৩
রূঢ় স্বভাব এবং তদুপরি কুখ্যাত।
عُتُلٍّۭ بَعۡدَ ذٰلِکَ زَنِیۡمٍ
১৪
সে ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে সমৃদ্ধশালী।
اَنۡ کَانَ ذَا مَالٍ وَّ بَنِیۡنَ
১৫
তার নিকট আমার আয়াত আবৃত্তি করা হলে সে বলেঃ এটাতো সেকালের উপকথা মাত্র।
اِذَا تُتۡلٰی عَلَیۡهِ اٰیٰتُنَا قَالَ اَسَاطِیۡرُ الۡاَوَّلِیۡنَ
১৬
আমি তার নাসিকা দাগিয়ে দিব।
سَنَسِمُهٗ عَلَی الۡخُرۡطُوۡمِ
১৭
আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেভাবে পরীক্ষা করেছিলাম উদ্যান অধিপতিদেরকে, যখন তারা শপথ করেছিল যে, তারা প্রত্যুষে আহরণ করবে বাগানের ফল,
اِنَّا بَلَوۡنٰهُمۡ کَمَا بَلَوۡنَاۤ اَصۡحٰبَ الۡجَنَّۃِ ۚ اِذۡ اَقۡسَمُوۡا لَیَصۡرِمُنَّهَا مُصۡبِحِیۡنَ
১৮
এবং তারা ইনশাআল্লাহ বলেনি।
وَ لَا یَسۡتَثۡنُوۡنَ
১৯
অতঃপর তোমার রবের নিকট হতে এক বিপর্যয় হানা দিল সেই উদ্যানে, যখন তারা ছিল নিদ্রিত।
فَطَافَ عَلَیۡهَا طَآئِفٌ مِّنۡ رَّبِّکَ وَ هُمۡ نَآئِمُوۡنَ