بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
কুরআন শরীফ
মোট ৬২৩৬টি আয়াত পাওয়া গেছে পৃষ্ঠা ৪৯২/৬২৪
৫৫
আর-রাহমান
মাদানী ৭৮ আয়াত
১০
তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য।
وَ الۡاَرۡضَ وَضَعَهَا لِلۡاَنَامِ
১১
এতে রয়েছে ফল-মূল এবং খেজুর বৃক্ষ, যার ফল আবরণযুক্ত –
فِیۡهَا فَاکِهَۃٌ ۪ۙ وَّ النَّخۡلُ ذَاتُ الۡاَکۡمَامِ
১২
এবং খোসাবিশিষ্ট দানা ও সুগন্ধ গুল্ম।
وَ الۡحَبُّ ذُو الۡعَصۡفِ وَ الرَّیۡحَانُ
১৩
সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
১৪
মানুষকে তিনি সৃষ্টি করেছেন পোড়া মাটির মত শুস্ক মৃত্তিকা হতে –
خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ صَلۡصَالٍ کَالۡفَخَّارِ
১৫
আর জিনকে সৃষ্টি করেছেন নির্ধূম অগ্নিশিখা হতে।
وَ خَلَقَ الۡجَآنَّ مِنۡ مَّارِجٍ مِّنۡ نَّارٍ
১৬
সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
১৭
তিনিই দুই উদয়াচল ও দুই অস্তাচলের নিয়ন্তা।
رَبُّ الۡمَشۡرِقَیۡنِ وَ رَبُّ الۡمَغۡرِبَیۡنِ
১৮
সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
১৯
তিনি প্রবাহিত করেন দুই দরিয়া, যারা পরস্পর মিলিত হয়,
مَرَجَ الۡبَحۡرَیۡنِ یَلۡتَقِیٰنِ