بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
কুরআন শরীফ
মোট ৬২৩৬টি আয়াত পাওয়া গেছে পৃষ্ঠা ৪৮৪/৬২৪
৫৩
আন-নাজম
মাক্কী ৬২ আয়াত
৪৭
আর এই যে, পুনরুত্থান ঘটানোর দায়িত্ব তাঁরই।
وَ اَنَّ عَلَیۡهِ النَّشۡاَۃَ الۡاُخۡرٰی
৪৮
আর এই যে, তিনিই অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন।
وَ اَنَّهٗ هُوَ اَغۡنٰی وَ اَقۡنٰی
৪৯
আর এই যে, তিনি ‘শি’রা’ নক্ষত্রের মালিক।
وَ اَنَّهٗ هُوَ رَبُّ الشِّعۡرٰی
৫০
এবং এই যে, তিনিই প্রথম ‘আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন।
وَ اَنَّهٗۤ اَهۡلَکَ عَادَۨ ا الۡاُوۡلٰی
৫১
এবং সামূদ সম্প্রদায়কেও, কেহকেও তিনি বাকী রাখেননি।
وَ ثَمُوۡدَا۠ فَمَاۤ اَبۡقٰی
৫২
আর এদের পূর্বে নূহের সম্প্রদায়কেও; তারা ছিল অতিশয় যালিম ও অবাধ্য।
وَ قَوۡمَ نُوۡحٍ مِّنۡ قَبۡلُ ؕ اِنَّهُمۡ کَانُوۡا هُمۡ اَظۡلَمَ وَ اَطۡغٰی
৫৩
উৎপাটিত আবাস ভূমিকে উল্টিয়ে নিক্ষেপ করেছিলেন।
وَ الۡمُؤۡتَفِکَۃَ اَهۡوٰی
৫৪
ওকে আচ্ছন্ন করল কি সর্বগ্রাসী শাস্তি!
فَغَشّٰهَا مَا غَشّٰی
৫৫
তুমি তোমার রবের কোন্ অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکَ تَتَمَارٰی
৫৬
অতীতের সতর্ককারীদের ন্যায় এই নাবীও এক সতর্ককারী;
هٰذَا نَذِیۡرٌ مِّنَ النُّذُرِ الۡاُوۡلٰی