৩৭
আস-সাফফাত
৩৩
তারা সবাই সেদিন শাস্তিতে শরীক হবে।
فَاِنَّهُمۡ یَوۡمَئِذٍ فِی الۡعَذَابِ مُشۡتَرِکُوۡنَ
৩৪
অপরাধীদের প্রতি আমি এরূপই করে থাকি।
اِنَّا کَذٰلِکَ نَفۡعَلُ بِالۡمُجۡرِمِیۡنَ
৩৫
যখন তাদেরকে বলা হত যে, আল্লাহ ছাড়া কোন মা‘বূদ নেই তখন তারা অহংকার করত।
اِنَّهُمۡ کَانُوۡۤا اِذَا قِیۡلَ لَهُمۡ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ ۙ یَسۡتَکۡبِرُوۡنَ
৩৬
এবং বলতঃ আমরা কি এক পাগল কবির কথায় আমাদের মা‘বূদদেরকে বর্জন করব?
وَ یَقُوۡلُوۡنَ اَئِنَّا لَتَارِکُوۡۤا اٰلِهَتِنَا لِشَاعِرٍ مَّجۡنُوۡنٍ
৩৭
বরং সেতো সত্য নিয়ে এসেছে এবং সে সমস্ত রাসূলকে সত্য বলে স্বীকার করেছে।
بَلۡ جَآءَ بِالۡحَقِّ وَ صَدَّقَ الۡمُرۡسَلِیۡنَ
৩৮
তোমরা অবশ্যই মর্মন্তদ শাস্তির স্বাদ গ্রহণ করবে।
اِنَّکُمۡ لَذَآئِقُوا الۡعَذَابِ الۡاَلِیۡمِ
৩৯
এবং তোমরা যা করতে তারই প্রতিফল পাবে।
وَ مَا تُجۡزَوۡنَ اِلَّا مَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ
৪০
তবে তারা নয়, যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা।
اِلَّا عِبَادَ اللّٰهِ الۡمُخۡلَصِیۡنَ
৪১
তাদের জন্য রয়েছে নির্ধারিত রিয্ক –
اُولٰٓئِکَ لَهُمۡ رِزۡقٌ مَّعۡلُوۡمٌ
৪২
ফল-মূল এবং তারা হবে সম্মানিত।
فَوَاکِهُ ۚ وَ هُمۡ مُّکۡرَمُوۡنَ