৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৭৪/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৭৩১
ক্রয় করা জিনিস আপন আয়ত্বে নেয়ার পূর্বে বিক্রি করলে বাতিল হবে পরিচ্ছেদ নাই
ইবনু 'আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি খাদ্যবস্তু ক্রয় করবে, সে তা মাপার আগে বিক্রি করতে পারবে না। বর্ণনাকারী [তাউস (রহঃ)] বলেন, আমি ইবন আব্বাসের (রাঃ) নিকট জিজ্ঞেস করলাম, এর কারণ কী? তিনি বললেন, তুমি কি দেখনি যে, লোকজন স্বর্ণ ও খাদ্যদ্রব্য বাকিতে ক্রয় করে? আবূ কুরায়ব 'বাকি' শব্দটি উল্লেখ করেননি।
৩৭৩২
ক্রয় করা জিনিস আপন আয়ত্বে নেয়ার পূর্বে বিক্রি করলে বাতিল হবে পরিচ্ছেদ নাই
ইবনু 'উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কেউ খাদ্যদ্রব্য ক্রয় করলে তা পূর্ণ করায়ত্ত করার পূর্বে যেন বিক্রি না করে।
৩৭৩৩
ক্রয় করা জিনিস আপন আয়ত্বে নেয়ার পূর্বে বিক্রি করলে বাতিল হবে পরিচ্ছেদ নাই
ইবনু 'উমার (রাঃ)
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সময় দ্রব্য ক্রয় করতাম। তখন তিনি এ মর্মে আদেশ দিয়ে আমাদের নিকট লোক পাঠাতেন যে, এ মাল বিক্রি করার আগেই যেন ক্রয়ের জায়গা থেকে অন্যত্র সরিয়ে রাখা হয়।
৩৭৩৪
ক্রয় করা জিনিস আপন আয়ত্বে নেয়ার পূর্বে বিক্রি করলে বাতিল হবে পরিচ্ছেদ নাই
ইবনু 'উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি খাদ্যদ্রব্য ক্রয় করবে সে তা পরিপূর্ণ করায়ত্তে নেয়ার আগে বিক্রি করতে পারবে না।
৩৭৩৫
ক্রয় করা জিনিস আপন আয়ত্বে নেয়ার পূর্বে বিক্রি করলে বাতিল হবে পরিচ্ছেদ নাই
ইবনু 'উমার (রাঃ)
তিনি আরো বলেনঃ আমরা কাফেলা থেকে খাদ্যদ্রব্য ক্রয় করতাম। এরপর রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে তা স্থানান্তরিত করার পূর্বে বিক্রি করতে নিষেধ করেছেন।
৩৭৩৬
ক্রয় করা জিনিস আপন আয়ত্বে নেয়ার পূর্বে বিক্রি করলে বাতিল হবে পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু 'উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি খাদ্যদ্রব্য ক্রয় করবে সে ততক্ষণ পর্যন্ত তা বিক্রি করতে পারবে না, যতক্ষণ না হস্তগত করে ও তাতে নিজের অধিকার প্রতিষ্ঠিত করে।
৩৭৩৭
ক্রয় করা জিনিস আপন আয়ত্বে নেয়ার পূর্বে বিক্রি করলে বাতিল হবে পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে লোক খাদ্যদ্রব্য কিনে সে তা হস্তগত করার পূর্বে বিক্রি করতে পারবে না।
৩৭৩৮
ক্রয় করা জিনিস আপন আয়ত্বে নেয়ার পূর্বে বিক্রি করলে বাতিল হবে পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) এর সময়ে আন্দাজ করে খাদ্যদ্রব্য ক্রয় করে স্থান বদল করার পূর্বে বিক্রি করলে লোকদের শাস্তি দেওয়া হত।
৩৭৩৯
ক্রয় করা জিনিস আপন আয়ত্বে নেয়ার পূর্বে বিক্রি করলে বাতিল হবে পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ (রাঃ)
আমি দেখেছি রাসূলুল্লাহ (ﷺ)-এর আমলে লোকেরা অনুমান করে খাদ্যদ্রব্য ক্রয় করে নিজেদের জায়গায় না নিয়েই ক্রয়স্থলে তা বিক্রি করার কারণে তাদের শাস্তি দেয়া হত। ইবনু শিহাব (রহঃ) উবাইদুল্লাহ ইবনু আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তাঁর পিতা অনুমান করে খাদ্যবস্তু ক্রয় করত। এরপর তা বাড়ি নিয়ে আসত।
৩৭৪০
ক্রয় করা জিনিস আপন আয়ত্বে নেয়ার পূর্বে বিক্রি করলে বাতিল হবে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি খাদ্যদ্রব্য ক্রয় করবে সে তা পরিমাপ করার আগে বিক্রি করতে পারবে না। আবু বকরীর বর্ণনায় مَنِ اشْتَرَى এর স্থলে مَنِ ابْتَاعَ রয়েছে।