৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৭৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৭২১
শহরবাসী লোকের জন্যে পল্লীবাসীর দালাল হয়ে বিক্রি করা হারাম পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
আমাদেরকে নিষেধ করা হয়েছে যে, শহরের লোক যেন গ্রামের লোকের পক্ষ হয়ে বিক্রয় না করে।
৩৭২২
কোন জন্তুর ওলান ফুলিয়ে বিক্রির হুকুম পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন ব্যক্তি যদি দুধ দোহন না করে ফুলিয়ে রাখা ওলানবিশিষ্ট বকরী ক্রয় করে, তবে বাড়ি নিয়ে দোহনের পরে সে ইচ্ছা করলে রাখতে পারে আবার ইচ্ছা করলে ফেরতও দিতে পারে। ফেরত দিতে চাইলে এক সা খেজুরও সাথে দিবে।
৩৭২৩
কোন জন্তুর ওলান ফুলিয়ে বিক্রির হুকুম পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি ওলান ফুলিয়ে রাখা বকরী ক্রয় করবে, তিন দিন পর্যন্ত তার জন্য ইচ্ছার স্বাধীনতা থাকবে। ইচ্ছা করলে সেটি রাখতে পারে, আর যদি ফেরত দেয় তবে সে সাথে এক সা’ খেজুরও দিবে।
৩৭২৪
কোন জন্তুর ওলান ফুলিয়ে বিক্রির হুকুম পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি ওলান ফুলানো বকরী ক্রয় করবে, তিন দিন পর্যন্ত তার জন্য ইচ্ছার স্বাধীনতা থাকবে। সে যদি উক্ত বকরী ফেরত দেয় তবে তার সাথে এক সা’ খাদ্য বস্তুও দিবে। এজন্য উৎকৃষ্ট গম দিতে হবে এমনটি নয়।
৩৭২৫
কোন জন্তুর ওলান ফুলিয়ে বিক্রির হুকুম পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ওলানে দুধ ফুলানো বকরী কিনবে তার জন্য ইচ্ছার স্বাধীনতা থাকবে। ইচ্ছা করলে ক্রয় ঠিক রাখবে আর ইচ্ছা করলে এক সা খেজুরসহ ফেরত দিবে- এজন্য উত্তম গম দেয়া জরুরি নয়।
৩৭২৬
কোন জন্তুর ওলান ফুলিয়ে বিক্রির হুকুম পরিচ্ছেদ নাই
ইবনু আবূ ‘উমার (রহঃ) উপরে উল্লিখিত হাদিসটি ‘আবদুল ওয়াহ্ব
নিশ্চয় আব্দুল ওহাব বর্ণনায় شَاة-এর জায়গায় غَنَم আছে।
৩৭২৭
কোন জন্তুর ওলান ফুলিয়ে বিক্রির হুকুম পরিচ্ছেদ নাই
হুমাম (রহঃ)
আবূ হুরায়রা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর বেশ কিছু হাদিস আমাদের নিকট বর্ণনা করেন এবং বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যদি ওলান ফুলিয়ে রাখা উটনী বা ছাগল ক্রয় করে তবে দুধ দোহনের পরে তার ইচ্ছা-স্বাধীনতা থাকবে। হয় তা রেখে দিবে অথবা এক সা’ খেজুরসহ ফেরত দিবে।
৩৭২৮
ক্রয় করা জিনিস আপন আয়ত্বে নেয়ার পূর্বে বিক্রি করলে বাতিল হবে পরিচ্ছেদ নাই
ইবনু 'আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি কোন খাদ্যদ্রব্য ক্রয় করবে সে তা আয়ত্তে নেয়ার পূর্বে বিক্রি করতে পারবে না। ইবন আব্বাস (রাঃ) বলেন, আমি মনে করি সকল বস্তুর বেলায় এ একই নিয়ম।
৩৭২৯
ক্রয় করা জিনিস আপন আয়ত্বে নেয়ার পূর্বে বিক্রি করলে বাতিল হবে পরিচ্ছেদ নাই
আমর ইবনু দীনার (রহঃ)
আমর ইবনু দীনার (রহঃ) হতে উক্ত সানাদে একই রকম হাদিস বর্ণনা করেন।
৩৭৩০
ক্রয় করা জিনিস আপন আয়ত্বে নেয়ার পূর্বে বিক্রি করলে বাতিল হবে পরিচ্ছেদ নাই
ইবনু 'আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি খাদ্যদ্রব্য ক্রয় করবে সে নিজ আয়ত্তে নেয়ার পূর্বে তা বিক্রি করতে পারবে না। ইবন আব্বাস (রাঃ) বলেন, আমার ধারণা খাদ্যদ্রব্যের যে বিধান, অন্যান্য বস্তুর ক্ষেত্রেও এ একই বিধান প্রযোজ্য।