৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৭০/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৬৯১
পিতাকে আযাদ করার ফাযীলাত পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন সন্তান তার পিতার ঋণ (হক) পরিশোধ করতে পারে না। তবে হ্যাঁ, সে যদি তার পিতাকে ক্রীতদাস হিসেবে দেখতে পায় এবং তখনই তাকে ক্রয় করে নিয়ে আযাদ করে দেয় (তাহলে ভিন্ন কথা)। ইবনু আবী শাইবাহ (রহঃ)-এর বর্ণনায় وَلَدٌ وَالِدَهُ ‘সন্তান তার পিতাকে’ শব্দটির উল্লেখ আছে।
৩৬৯২
পিতাকে আযাদ করার ফযীলাত পরিচ্ছেদ নাই
সুহায়ল (রহঃ)
সুহাইল (রহঃ) হতে এ সনদে অনুরূপ বর্ণিত আছে। তারা তাদের বর্ণনায় وَلَدٌ وَالِدَهُ ‘সন্তান তার পিতাকে’ কথাটি বলেছেন।
৩৬৯৩
মুলামাসাহ্‌ [৭] ও মুনাবাযাহ্‌ [৮] শ্রেণীর ক্রয়-বিক্রয় বাতিল পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) মুলামাসা ও মুনাবাযা শ্রেণীর ক্রয়-বিক্রয় বারণ করেছেন।
৩৬৯৪
মুলামাসাহ্‌ [৭] ও মুনাবাযাহ্‌ [৮] শ্রেণীর ক্রয়-বিক্রয় বাতিল পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রাঃ)-এর সূত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
আবু হুরায়রা (রাঃ)-এর সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত আছে।
৩৬৯৫
মুলামাসাহ্‌ [৭] ও মুনাবাযাহ্‌ [৮] শ্রেণীর ক্রয়-বিক্রয় বাতিল পরিচ্ছেদ নাই
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্, মুহাম্মাদ ইবনু ‘আবদিল্লাহ ইবনু নুমায়র ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ভিন্ন ভিন্ন মাধ্যমে আবূ হুরাইরাহ্ (রাঃ)
নবী (ﷺ) থেকে হাদীস বর্ণিত আছে।
৩৬৯৬
মুলামাসাহ্‌ [৭] ও মুনাবাযাহ্‌ [৮] শ্রেণীর ক্রয়-বিক্রয় বাতিল পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ) সূত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
আবু হুরায়রা (রাঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে।
৩৬৯৭
মুলামাসাহ্‌ [৭] ও মুনাবাযাহ্‌ [৮] শ্রেণীর ক্রয়-বিক্রয় বাতিল পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) মুলামাসা ও মুনাবাযা এ দুই প্রকার কেনা-বেচা নিষেধ করেছেন। মুলামাসা অর্থ চিন্তাভাবনা না করেই ক্রেতা ও বিক্রেতা পরস্পরের কাপড় স্পর্শ করা। আর মুনাবাযা অর্থ (ক্রেতা ও বিক্রেতা) উভয়ে একে অপরের প্রতি কাপড় ছুঁড়ে দেয়া এবং একজন অন্যজনের কাপড়ের দিকে খেয়াল না করা।
৩৬৯৮
মুলামাসাহ্‌ [৭] ও মুনাবাযাহ্‌ [৮] শ্রেণীর ক্রয়-বিক্রয় বাতিল পরিচ্ছেদ নাই
আবূ সাঈদ খুদ্রী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের দুই প্রকার কেনা-বেচা করতে ও দুই প্রকার বস্ত্র পরিধান করতে বারণ করেছেন। ক্রয়-বিক্রয়ের মধ্যে তিনি ‘মুলামাসাহ’ ও ‘মুনাবাযাহ’ বারণ করেছেন। ‘মুলামাসাহ’ হল (ক্রেতা ও বিক্রেতার মধ্যে) রাতে হোক কিংবা দিনে হোক একজন অপরজনের কাপড় হাতে স্পর্শ করবে। এরূপ করা ছাড়া (মাল) উল্টিয়ে-পাল্টিয়ে দেখা হয় না। আর ‘মুনাবাযাহ’ হল, পরস্পরের প্রতি কাপড় ছুঁড়ে মারবে এবং এরূপ করলেই উত্তমরূপে দেখে শুনে সম্মতি ছাড়াই উভয়ের মধ্যে ক্রয়-বিক্রয় সম্পন্ন হয়ে যেত।
৩৬৯৯
মুলামাসাহ্‌ [৭] ও মুনাবাযাহ্‌ [৮] শ্রেণীর ক্রয়-বিক্রয় বাতিল পরিচ্ছেদ নাই
আমর আন্ নাকিদ (রহঃ) ইবনু শিহাব (রহঃ) হতে একই সূত্রে হতে
আমর আন নাকিদ (রহঃ) ইবনু শিহাব (রহঃ) হতে একই সূত্রে উক্ত হাদিস বর্ণনা করেন।
৩৭০০
পাথরের টুকরা নিক্ষেপের দ্বারা ক্রয়-বিক্রয় ও ধোঁকাপূর্ণ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
পাথরের টুকরা নিক্ষেপের মাধ্যমে ক্রয়-বিক্রয় ও ধোঁকাপূর্ণ ক্রয়-বিক্রয় রাসূলুল্লাহ (ﷺ) বারণ করেছেন।