১১৪
সূরা
৬২৩৬
আয়াত
৮৬/২৮
মাক্কী/মাদানী
৭,৩৯৭
বুখারী
৪,০০০
মুসলিম
৭৯
টি দোয়া
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরাসমূহে ফিরে যান
৫৬
আল-ওয়াকিয়া
মাক্কী
৯৬টি আয়াত
·
পৃষ্ঠা ৮/১০
৭১
তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর তা লক্ষ্য করে দেখেছ কি?
اَفَرَءَیۡتُمُ النَّارَ الَّتِیۡ تُوۡرُوۡنَ
৭২
তোমরাই কি ওর বৃক্ষ সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?
ءَاَنۡتُمۡ اَنۡشَاۡتُمۡ شَجَرَتَهَاۤ اَمۡ نَحۡنُ الۡمُنۡشِـُٔوۡنَ
৭৩
আমি একে করেছি নিদর্শন এবং মরুচারীদের প্রয়োজনীয় বস্তু।
نَحۡنُ جَعَلۡنٰهَا تَذۡکِرَۃً وَّ مَتَاعًا لِّلۡمُقۡوِیۡنَ
৭৪
সুতরাং তুমি তোমার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
فَسَبِّحۡ بِاسۡمِ رَبِّکَ الۡعَظِیۡمِ
৭৫
আমি শপথ করছি নক্ষত্র রাজির অস্তাচলের!
فَلَاۤ اُقۡسِمُ بِمَوٰقِعِ النُّجُوۡمِ
৭৬
অবশ্যই এটা এক মহা শপথ, যদি তোমরা জানতে।
وَ اِنَّهٗ لَقَسَمٌ لَّوۡ تَعۡلَمُوۡنَ عَظِیۡمٌ
৭৭
নিশ্চয়ই এটা সম্মানিত কুরআন –
اِنَّهٗ لَقُرۡاٰنٌ کَرِیۡمٌ
৭৮
যা আছে সুরক্ষিত কিতাবে,
فِیۡ کِتٰبٍ مَّکۡنُوۡنٍ
৭৯
যারা পুতঃ পবিত্র তারা ব্যতীত অন্য কেহ তা স্পর্শ করেনা।
لَّا یَمَسُّهٗۤ اِلَّا الۡمُطَهَّرُوۡنَ
৮০
ইহা জগতসমূহের রবের নিকট হতে অবতীর্ণ।
تَنۡزِیۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ