১১৪
সূরা
৬২৩৬
আয়াত
৮৬/২৮
মাক্কী/মাদানী
৭,৩৯৭
বুখারী
৪,০০০
মুসলিম
৭৯
টি দোয়া
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৫১
অতঃপর হে বিভ্রান্ত মিথ্যা আরোপকারীরা!
ثُمَّ اِنَّکُمۡ اَیُّهَا الضَّآلُّوۡنَ الۡمُکَذِّبُوۡنَ
৫২
তোমরা অবশ্যই আহার করবে যাক্কুম বৃক্ষ হতে,
لَاٰکِلُوۡنَ مِنۡ شَجَرٍ مِّنۡ زَقُّوۡمٍ
৫৩
এবং ওটা দ্বারা তোমরা উদর পূর্ণ করবে,
فَمَالِـُٔوۡنَ مِنۡهَا الۡبُطُوۡنَ
৫৪
তারপর তোমরা পান করবে অত্যুষ্ণ পানি –
فَشٰرِبُوۡنَ عَلَیۡهِ مِنَ الۡحَمِیۡمِ
৫৫
পান করবে তৃষ্ণার্ত উষ্ট্রের ন্যায়।
فَشٰرِبُوۡنَ شُرۡبَ الۡهِیۡمِ
৫৬
কিয়ামাত দিবসে ওটাই হবে তাদের আপ্যায়ন।
هٰذَا نُزُلُهُمۡ یَوۡمَ الدِّیۡنِ
৫৭
আমিই তোমাদেরকে সৃষ্টি করেছি, তাহলে কেন তোমরা বিশ্বাস করছনা?
نَحۡنُ خَلَقۡنٰکُمۡ فَلَوۡ لَا تُصَدِّقُوۡنَ
৫৮
তোমরা কি ভেবে দেখেছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে?
اَفَرَءَیۡتُمۡ مَّا تُمۡنُوۡنَ
৫৯
ওটা কি তোমরা সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?
ءَاَنۡتُمۡ تَخۡلُقُوۡنَهٗۤ اَمۡ نَحۡنُ الۡخٰلِقُوۡنَ
৬০
আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই –
نَحۡنُ قَدَّرۡنَا بَیۡنَکُمُ الۡمَوۡتَ وَ مَا نَحۡنُ بِمَسۡبُوۡقِیۡنَ