১১৪
সূরা
৬২৩৬
আয়াত
৮৬/২৮
মাক্কী/মাদানী
৭,৩৯৭
বুখারী
৪,০০০
মুসলিম
৭৯
টি দোয়া
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৭১
তাদের আগেও পূর্ববর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল।
وَ لَقَدۡ ضَلَّ قَبۡلَهُمۡ اَکۡثَرُ الۡاَوَّلِیۡنَ
৭২
এবং আমি তাদের মধ্যে সতর্ককারী প্রেরণ করেছিলাম।
وَ لَقَدۡ اَرۡسَلۡنَا فِیۡهِمۡ مُّنۡذِرِیۡنَ
৭৩
সুতরাং লক্ষ্য কর, যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণাম কি হয়েছিল!
فَانۡظُرۡ کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الۡمُنۡذَرِیۡنَ
৭৪
তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র।
اِلَّا عِبَادَ اللّٰهِ الۡمُخۡلَصِیۡنَ
৭৫
নূহ আমাকে আহবান করেছিল, আর আমি কত উত্তম সাড়া দানকারী।
وَ لَقَدۡ نَادٰىنَا نُوۡحٌ فَلَنِعۡمَ الۡمُجِیۡبُوۡنَ
৭৬
তাকে ও তার পরিবারবর্গকে আমি উদ্ধার করেছিলাম মহা সংকট হতে।
وَ نَجَّیۡنٰهُ وَ اَهۡلَهٗ مِنَ الۡکَرۡبِ الۡعَظِیۡمِ
৭৭
তার বংশধরদেরকেই আমি বিদ্যমান রেখেছি বংশ পরম্পরায়।
وَ جَعَلۡنَا ذُرِّیَّتَهٗ هُمُ الۡبٰقِیۡنَ
৭৮
আমি এটা পরবর্তীদের স্মরণে রেখেছি।
وَ تَرَکۡنَا عَلَیۡهِ فِی الۡاٰخِرِیۡنَ
৭৯
সমগ্র বিশ্বের মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।
سَلٰمٌ عَلٰی نُوۡحٍ فِی الۡعٰلَمِیۡنَ
৮০
এভাবেই আমি সৎ কর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
اِنَّا کَذٰلِکَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ