১১৪
সূরা
৬২৩৬
আয়াত
৮৬/২৮
মাক্কী/মাদানী
৭,৩৯৭
বুখারী
৪,০০০
মুসলিম
৭৯
টি দোয়া
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরাসমূহে ফিরে যান
২৬
আশ-শুআরা
মাক্কী
২২৭টি আয়াত
·
পৃষ্ঠা ২০/২৩
১৯১
তোমার রাব্ব! তিনিতো পরাক্রমশালী, পরম দয়ালু।
وَ اِنَّ رَبَّکَ لَهُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ
১৯২
নিশ্চয়ই ইহা (আল কুরআন) জগতসমূহের রাব্ব হতে অবতারিত।
وَ اِنَّهٗ لَتَنۡزِیۡلُ رَبِّ الۡعٰلَمِیۡنَ
১৯৩
জিবরাঈল ইহা নিয়ে অবতরণ করেছে –
نَزَلَ بِهِ الرُّوۡحُ الۡاَمِیۡنُ
১৯৪
তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারী হতে পার।
عَلٰی قَلۡبِکَ لِتَکُوۡنَ مِنَ الۡمُنۡذِرِیۡنَ
১৯৫
অবতীর্ণ করা হয়েছে সুস্পষ্ট আরাবী ভাষায়।
بِلِسَانٍ عَرَبِیٍّ مُّبِیۡنٍ
১৯৬
পূর্ববর্তী কিতাবসমূহে অবশ্যই এর উল্লেখ রয়েছে।
وَ اِنَّهٗ لَفِیۡ زُبُرِ الۡاَوَّلِیۡنَ
১৯৭
বানী ইসরাঈলের পন্ডিতরা এটা অবগত আছে, এটা কি তাদের জন্য নিদর্শন নয়?
اَوَ لَمۡ یَکُنۡ لَّهُمۡ اٰیَۃً اَنۡ یَّعۡلَمَهٗ عُلَمٰٓؤُا بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ
১৯৮
আমি যদি ইহা কোন আজমীর (ভিন্ন ভাষী) প্রতি অবতীর্ণ করতাম –
وَ لَوۡ نَزَّلۡنٰهُ عَلٰی بَعۡضِ الۡاَعۡجَمِیۡنَ
১৯৯
এবং ওটা সে তাদের নিকট পাঠ করত, তাহলে তারা তাতে ঈমান আনতনা।
فَقَرَاَهٗ عَلَیۡهِمۡ مَّا کَانُوۡا بِهٖ مُؤۡمِنِیۡنَ
২০০
এভাবেই আমি পাপীদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি।
کَذٰلِکَ سَلَکۡنٰهُ فِیۡ قُلُوۡبِ الۡمُجۡرِمِیۡنَ