১১৪
সূরা
৬২৩৬
আয়াত
৮৬/২৮
মাক্কী/মাদানী
৭,৩৯৭
বুখারী
৪,০০০
মুসলিম
৭৯
টি দোয়া
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
১১
ফলে অচিরেই সে মৃত্যুকে আহবান করবে,
فَسَوۡفَ یَدۡعُوۡا ثُبُوۡرًا
১২
এবং জ্বলন্ত আগুনে সে প্রবেশ করবে।
وَّ یَصۡلٰی سَعِیۡرًا
১৩
সে তার স্বজনদের মধ্যেতো সহর্ষে ছিল,
اِنَّهٗ کَانَ فِیۡۤ اَهۡلِهٖ مَسۡرُوۡرًا
১৪
যেহেতু সে ভাবতো যে, সে কখনই প্রত্যাবর্তিত হবেনা।
اِنَّهٗ ظَنَّ اَنۡ لَّنۡ یَّحُوۡرَ
১৫
হ্যাঁ,(অবশ্যই প্রত্যাবর্তিত হবে) নিশ্চয়ই তার রাব্ব তার উপর সবিশেষ দৃষ্টি রাখেন।
بَلٰۤی ۚۛ اِنَّ رَبَّهٗ کَانَ بِهٖ بَصِیۡرًا
১৬
আমি শপথ করি অস্তরাগের –
فَلَاۤ اُقۡسِمُ بِالشَّفَقِ
১৭
এবং রাতের, আর ওটা যা কিছুর সমাবেশ ঘটায় তার,
وَ الَّیۡلِ وَ مَا وَسَقَ
১৮
এবং শপথ চন্দ্রের যখন ওটা পরিপূর্ণ হয়,
وَ الۡقَمَرِ اِذَا اتَّسَقَ
১৯
নিশ্চয়ই তোমরা এক স্তর হতে অন্য স্তরে আরোহণ করবে,
لَتَرۡکَبُنَّ طَبَقًا عَنۡ طَبَقٍ
২০
সুতরাং তাদের কি হল যে, তারা বিশ্বাস স্থাপন করেনা?
فَمَا لَهُمۡ لَا یُؤۡمِنُوۡنَ