১১৪
সূরা
৬২৩৬
আয়াত
৮৬/২৮
মাক্কী/মাদানী
৭,৩৯৭
বুখারী
৪,০০০
মুসলিম
৭৯
টি দোয়া
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
নুন, শপথ কলমের এবং ওরা যা লিপিবদ্ধ করে তার।
نٓ وَ الۡقَلَمِ وَ مَا یَسۡطُرُوۡنَ
তোমার রবের অনুগ্রহে তুমি উম্মাদ নও।
مَاۤ اَنۡتَ بِنِعۡمَۃِ رَبِّکَ بِمَجۡنُوۡنٍ
তোমার জন্য অবশ্যই রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।
وَ اِنَّ لَکَ لَاَجۡرًا غَیۡرَ مَمۡنُوۡنٍ
তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী।
وَ اِنَّکَ لَعَلٰی خُلُقٍ عَظِیۡمٍ
শীঘ্রই তুমি দেখবে এবং তারাও দেখবে –
فَسَتُبۡصِرُ وَ یُبۡصِرُوۡنَ
তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত।
بِاَىیِّکُمُ الۡمَفۡتُوۡنُ
তোমার রাব্বতো সম্যক অবগত আছেন যে, কে তাঁর পথ হতে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন তাদেরকে যারা সৎ পথপ্রাপ্ত।
اِنَّ رَبَّکَ هُوَ اَعۡلَمُ بِمَنۡ ضَلَّ عَنۡ سَبِیۡلِهٖ ۪ وَ هُوَ اَعۡلَمُ بِالۡمُهۡتَدِیۡنَ
সুতরাং তুমি মিথ্যাচারীদের অনুসরণ করনা।
فَلَا تُطِعِ الۡمُکَذِّبِیۡنَ
তারা চায় যে, তুমি নমনীয় হও, তাহলে তারাও নমনীয় হবে।
وَدُّوۡا لَوۡ تُدۡهِنُ فَیُدۡهِنُوۡنَ
১০
এবং অনুসরণ করনা তার যে কথায় কথায় শপথ করে, যে লাঞ্ছিত –
وَ لَا تُطِعۡ کُلَّ حَلَّافٍ مَّهِیۡنٍ