১১৪
সূরা
৬২৩৬
আয়াত
৮৬/২৮
মাক্কী/মাদানী
৭,৩৯৭
বুখারী
৪,০০০
মুসলিম
৭৯
টি দোয়া
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরাসমূহে ফিরে যান
৭৭
আল-মুরসালাত
মাক্কী
৫০টি আয়াত
·
পৃষ্ঠা ৪/৫
৩১
যে ছায়া শীতল নয় এবং যা রক্ষা করেনা অগ্নি শিখা হতে।
لَّا ظَلِیۡلٍ وَّ لَا یُغۡنِیۡ مِنَ اللَّهَبِ
৩২
ইহা উৎক্ষেপ করবে অট্টালিকা তুল্য বৃহৎ স্ফুলিংগ।
اِنَّهَا تَرۡمِیۡ بِشَرَرٍ کَالۡقَصۡرِ
৩৩
উহা পীতবর্ণ উষ্ট্রশ্রেণী সদৃশ।
کَاَنَّهٗ جِمٰلَتٌ صُفۡرٌ
৩৪
সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য।
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
৩৫
ইহা এমন একদিন যেদিন কারও বাকস্ফুর্তি হবেনা।
هٰذَا یَوۡمُ لَا یَنۡطِقُوۡنَ
৩৬
এবং তাদেরকে ওযর পেশ করার অনুমতি দেয়া হবেনা।
وَ لَا یُؤۡذَنُ لَهُمۡ فَیَعۡتَذِرُوۡنَ
৩৭
সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য।
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
৩৮
ইহাই ফাইসালার দিন, আমি একত্রিত করব তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে।
هٰذَا یَوۡمُ الۡفَصۡلِ ۚ جَمَعۡنٰکُمۡ وَ الۡاَوَّلِیۡنَ
৩৯
তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার বিরুদ্ধে।
فَاِنۡ کَانَ لَکُمۡ کَیۡدٌ فَکِیۡدُوۡنِ
৪০
সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য।
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ